আনন্দমোহন কলেজে ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষে ছাত্রাবাস বন্ধ ঘোষণা

নিউজ ডেস্ক: কেন্দ্রীয় ছাত্রলীগের নেয়া সিদ্ধান্তকে কেন্দ্র করে সরকারি আনন্দ মোহন কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য ছাত্রাবাস বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার সকাল থেকেক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। হলগুলো রয়েছে ফাঁকা। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। জানা যায়, শুক্রবার রাত ১১টা ৪৩ মিনিটে ময়মনসিংহের সরকারি আনন্দ মোহন কলেজ শাখা ছাত্রলীগকে জেলা শাখা ছাত্রলীগের অন্তর্ভুক্ত ইউনিট হিসেবে […]

» Read more

হলের সিট দখলে মরিয়া হয়ে উঠেছে ছাত্রলীগ

নিউজ ডেস্ক: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলগুলো খুলতে না খুলতেই সিট দখলে মরিয়া হয়ে উঠেছেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। বৈধভাবে সিটে থাকা সিনিয়র শিক্ষার্থীদের শিক্ষাজীবন শেষ না হতেই তাঁদের সিটগুলো দখলে নিতে বেপরোয়া তাঁরা। তাদের বিরুদ্ধে স্নাতকোত্তর পর্যায়ে থাকা ও গবেষণারত শিক্ষার্থীদের কক্ষে আগেভাগেই মালপত্র রাখাসহ নানাভাবে সিট দখলে নেয়ার অভিযোগ উঠেছে। সূত্র জানায়, গত সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান […]

» Read more

১৩ ডিসেম্বর পর্যন্ত কুয়েট‌ বন্ধ, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

নিউজ ডেস্ক: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. মো. সেলিম হোসেনের মৃত্যুর ঘটনায় সৃষ্ট উত্তেজনার জেরে ১৩ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার দ্বিতীয় দিনের মতো শুরু হওয়া সিন্ডিকেট বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আজ বিকেল ৪টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। আজ দুপুরে কুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রকৌশলী মো. আনিসুর রহমান ভূঁঞা […]

» Read more

জাবিতে ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ফের একজন আটক

নিউজ ডেস্ক: আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আরোও এক শিক্ষার্থীকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে সাক্ষাৎকার দেওয়ার সময় তাকে আটক করে । আটক শিক্ষার্থীর নাম রায়ান আমিন আফ্রিদি (১৯)। তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলার সদর উপজেলায়। বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ভর্তি পরিক্ষায় তার মেরিট পজিশন ছিল ৫২তম। […]

» Read more

বাকৃবিতে সাংবাদিকদের ‘ট্রেইনিং অন মডার্ন ফারমিং এন্ড গ্লোবাল এগ্রিকালচারাল রিপোর্টিং’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন।

কৃষিবিদ দীন মোহাম্মদ দীনুঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের জন্য আট দিনব্যাপী ট্রেইনিং অন মডার্ন ফারমিং এন্ড গ্লোবাল এগ্রিকালচারাল রিপোর্টিং শীর্ষক প্রশিক্ষণ কোর্স ০২ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার বিকাল ৩ টায় উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফুল হাসান। ইন্টারডিসিপ্লিনারি ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটি (আইআইএফএস) এর পরিচালক প্রফেসর ড. ফরিদা ইয়াসমীন বারি এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরোও […]

» Read more

বশেমুরবিপ্রবির এল. ভি. এম. বিভাগের পরিবর্তিত নাম এখন এ এস ভি এম

নিউজ ডেস্ক: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লাইভস্টক সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের নাম পরিবর্তন করা হয়েছে। গত মঙ্গলবার (৩০ নভেম্বর), এল. ভি. এম. বিভাগের পরিবর্তিত নাম অবহিতকরণ ও প্রচার প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও সভাপতি লাইভস্টক সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের ড. মোঃ নাজমুল হক এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। যার স্মারক না- বশেমুরবিপ্রবি/এলভিএম/রেজি:/২০২১/১১/(৬১)২ […]

» Read more

সকালে এইচএসসি পরীক্ষা, এখনও প্রবেশপত্র না পেয়ে রাস্তায় শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক: শেষমূহুর্তের পরীক্ষার প্রস্তুতি নিয়ে যখন ব্যস্ত সারাদেশের ২০২০-২১ শিক্ষাবর্ষের এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা সেসময় প্রবেশপত্রের জন্য রাস্তায় নেমেছেন রংপুর নগরীর সাহেবগঞ্জ এলাকার বিয়াম কলেজের শতাধিক শিক্ষার্থীরা। আর মাত্র কয়েকঘণ্টা পর বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে পরীক্ষা শুরু হলেও এখনও প্রবেশপত্র পাননি তারা। এতে পরীক্ষা দিতে প্রবেশপত্রের দাবিতে বুধবার (১ ডিসেম্বর) সন্ধ্যা থেকে রংপুর হারাগাছ সড়ক অবরোধ করে কলেজের অধ্যক্ষের […]

» Read more

করোনার নতুন ঢেউ আসলে যেকোনো সময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ; প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক: দেশে করোনার বিস্তার বাড়লে স্কুল-কলেজসহ শিক্ষাপ্রতিষ্ঠান আবারও বন্ধ হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিষয়টি মাথায় রেখে শিক্ষার্থীদের সময়কে কাজে লাগাতে এবং ক্লাসে মনোযোগী হতে হবে। আজ বুধবার (১ ডিসেম্বর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে শিশু একাডেমি প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ম্যুরাল উদ্বোধন এবং ধানমন্ডিতে জয়িতা টাওয়ারের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী […]

» Read more

এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ

নিউজ ডেস্ক: আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা নিশ্চিত করার জন্য কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ বুধবার ডিএমপির কমিশনার মোহা: শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। নিষেধাজ্ঞায় পরীক্ষা কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ব্যতীত জনসাধারণের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা […]

» Read more

গুচ্ছ পদ্ধতিতে অনুষ্ঠিত কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

গুচ্ছ পদ্ধতিতে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ৭টি কৃষি বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ভর্তি পরীক্ষায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল ও লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বরসহ মোট ১৫০ নম্বরের মধ্যে মেধা তালিকায় উত্তীর্ণ প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ১৩০.১৮৭৫ এবং সর্বনিম্ন নম্বর ১০০.৭৫। উত্তীর্ণ প্রার্থীরা আগামী ৬ থেকে ৯ ডিসেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয় ও অনুষদ ভিত্তিক পছন্দক্রম […]

» Read more
1 … 80 81 82 83 84 … 387