বশেমুরবিপ্রবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে । সোমবার রাত ১০.৩০ টার দিকে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ভর্তি পরীক্ষার ফল প্রকাশের বিষয়টি বশেমুরবিপ্রবি’র জনসংযোগ কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম সবুজবাংলাদেশ24.কম-কে নিশ্চিত করেছেন। ফলাফল ও ভর্তির যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.bsmrstu.edu.bd) থেকে পাওয়া যাচ্ছে।

» Read more

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সাক্ষাৎকারের তারিখ ঘোষণা

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: আগামী ২০ ডিসেম্বর থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকার শুরু হচ্ছে। প্রথম পর্যায়ের এ সাক্ষাৎকার শেষ হবে ২২ ডিসেম্বর। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২০ ডিসেম্বর ‘এ’ ইউনিটের মেধাক্রম অনুযায়ী ১ থেকে ১৭৫ […]

» Read more

সেন্সরে আনকাট ছাড়পত্র পেল রবীন্দ্রনাথের ‘রাজপুত্তুর’

বিনোদন প্রতিবেদক: রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সে’ গল্প অবলম্বনে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য শিশুতোষ চলচ্চিত্র ‘রাজপুত্তুর’। ছবিটি প্রদর্শনের অনুমতির জন্য গেল ৪ ডিসেম্বর সেন্সর বোর্ডে জমা পড়ে। সেখানে প্রদর্শনের পর এর নির্মাণ ও কলাকুশলীদের অভিনয়ের প্রশংসা করা হয়। সেইসাথে ছবিটি আনকাট ছাড়পত্রও পেয়েছে ‘রাজপুত্তুর’। রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মজয়ন্তি উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রযোজনায় নির্মিত […]

» Read more

রাবিতে ছাত্রলীগের একপক্ষের মানববন্ধন

রাবি সংবাদদাতা: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় একপক্ষকে ‘ছাত্রলীগের সন্ত্রাসী’ উল্লেখ করে শাস্তি চেয়ে মানববন্ধন করেছে অপর পক্ষ। মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে নিজেদের সাধারণ শিক্ষার্থী দাবি করে অর্থনীতি বিভাগের ব্যানারে তারা এ মানববন্ধন করে। মানববন্ধনে বক্তারা বলেন, আমরা এখানে পড়ালেখা করতে এসেছি, মারামারি করতে নয়। ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা কেন সাধারণ শিক্ষার্থীদের মারধর করবে। সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা […]

» Read more

সিকৃবিতে মাৎস্যবিজ্ঞান ছাত্রসমিতির নয়া কমিটি গঠন

সিকৃবি প্রতিনিধি: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের ছাত্রসমিতি নয়া কমিটি গঠন করা হয়েছে। মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ শাহাবুদ্দিন সাক্ষরিত এক অফিস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জানা যায়, ছাত্রসমিতির কমিটিতে পদাধিকার পদে ডিন প্রফেসর ড. মোঃ শাহাবুদ্দিন, কোষাধ্যক্ষ পদে সহকারি অধ্যাপক মোঃ আবদুল্লাহ আল মামুন ও নির্বাচিত প্রতিনিধিদের সহ-সভাপতি (ভিপি) পদে অংকুর চৌধুরী, সাধারন সম্পাদক (জিএস) মোঃ […]

» Read more

জাবিতে শিক্ষার্থীদের সমস্যা সমাধানে মতবিনিময় সভা

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলের শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও দাবি পূরণের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার রাত ১১টায় ‘‘মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষার্থী’’দের আয়োজনে এ সভা হলের কমনরুমে অনুষ্ঠিত হয়। সভায় হলে শিক্ষার্থীদের সিট সংকট, রিডিং রুম না থাকা, ফটোকপি মেশিন না থাকা, ডাইনিং ও ক্যান্টিনে অস্বাস্থ্যকর ও নিম্নমানের খাবার পরিবেশন, সেলুন না থাকা, কমনরুমে চেয়ার সংকট, […]

» Read more

রাবিতে প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাবি সংবাদদাতা: দীপন, অভিজিৎ, ওয়াশিকুর সহ সকল ব্লগার হত্যার বিচার ও ধর্মভিত্তিক রাজনীতি বন্ধের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাবি শাখা প্রগতিশীল ছাত্রজোট। সোমবার বেলা ১২টার দিকে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট রাবি শাখার সহ-সভাপতি তাশনুভা তাহরিন অন্তরার সঞ্চালনায় […]

» Read more

কুড়িগ্রামে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ পালিত

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি: আলোর পথে আরো এগিয়ে’ এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ পালিত হয়েছে। বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে সোমবার সকালে ১১ টায় কুড়িগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বিদ্যুৎ অফিসে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা প্রশাসক খান […]

» Read more

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট পালিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ সভাপতি নাজমুল হাসান আলিফের বহিস্কারের দাবিতে ক্যাম্পাসে অর্নিদিষ্ট কালের ধর্মঘট পালন করছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সমর্থিত ছাত্রলীগের একাংশ। সোমবার দিনভর বিক্ষোভ মিছিল ও সকল প্রকার ক্লাস ও পরীক্ষা বন্ধের মাধ্যমে এই ধর্মঘট পালন করা হয়। ধর্মঘট চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি বহিরাগতদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্রলীগ নেতাকর্মীদের উপর হামলা বিষয়ে তদন্তে […]

» Read more

জাবির দুই হলে ছাত্রলীগের নতুন কমিটি

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়া হলে শাখা ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার জাবি শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি ও সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শেখ হাসিনা হল: বিবৃতিতে বলা হয়, শেখ হাসিনা হলে ছাত্রলীগের রুবাইয়া আমরিন তৃষাকে সভাপতি এবং জান্নাতুল বাকী তন্মীকে সাধারণ সম্পাদক […]

» Read more
1 … 21 22 23 24 25 … 30