কুড়িগ্রামের চিলমারীর চরাঞ্চলে শীতবস্ত্র বিতরণ

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি: সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন নতুন ভোর’র উদ্যোগে কুড়িগ্রামের চিলমারী উপজেলার চরাঞ্চলে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার উপজেলার পাত্রখাতা গ্রামের সামছুল হকের বাড়িতে এক হাজার দুঃস্থ ও গরিব মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীর সার্বিক সহযোগীতায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নতুন ভোর’র চেয়ারম্যান মোঃ রেজাউল করিম। […]

» Read more

জাহাঙ্গীরনগর থিয়েটারের নাট্যোৎসব শুরু

আবদুল্লাহ আল মামুন নিলয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ‘দৃষ্টিজুড়ে স্বপ্নশিখর, যুগান্তরের গান’ এই শ্লোগানে জাহাঙ্গীরনগর থিয়েটারের এগার দিন ব্যাপী ‘তিন যুগ পূর্তি উৎসব- ২০১৬’ শুরু হয়েছে। শনিবার সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশ থেকে একটি বর্নাঢ্য র‌্যালী শুরু হয়। র‌্যালিটি নাট্যাচার্য সেলিম আল দীনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করার পর ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে মুক্তমঞ্চে এসে শেষ হয়। পরে সন্ধা […]

» Read more

শেকৃবিতে ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মোঃ আব্দুল্লাহ আল জাবের, শেকৃবি প্রতিনিধি: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার বিষয়ক এক উন্মুক্ত সেমিনার ৬ ফেব্রুয়ারি সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সেমিনার রুমে অনুষ্ঠিত হয়। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ল্যাঙ্গুয়েজ ক্লাব ও বিসিএস কনফার্ম এর যৌথ উদ্যোগে সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো: সেকেন্দার আলী, পরিচালক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি […]

» Read more

বাকৃবিতে পশুপালন অনুষদের র‌্যাগ ডে পালন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের দুই দিনব্যাপী র‌্যাগ ডে পালিত হচ্ছে। রবিবার বেলা ১১টার দিকে পশুপালন অনুষদীয় গ্যালারীতে র‌্যাগ ডে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। ২০১১-১২সেশনের শিক্ষার্থীরা এই র‌্যাগ ডে অনুষ্ঠানের আয়োজন করে। র‌্যাগ ডে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. সৈয়দ সাখাওয়াত হোসেন। পশুপালন অনুষদের […]

» Read more

বাংলাদেশের নারীরা সবচেয়ে বেশি ধূমপায়ী!

নিউজ ডেস্ক: বিশ্বে ধূমপায়ীদের সংখ্যা নিয়ে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে ক্রোয়েশিয়া। সেখানকার প্রতিবেদনে বলা হয়েছে, নারী ধূমপায়ীদের ক্ষেত্রে বাংলাদেশ সবচেয়ে বেশি এগিয়ে আছে। ক্রোয়েশিয়ার উইকের প্রতিবেদনে বলা হয়েছে, ক্রোয়িশিয়ান ইনস্টিটিউট অব পাবলিক হেলথের গবেষণা তথ্য থেকে এটি জানা গেছে। নারী ধূমপায়ীদের ক্ষেত্রে বাংলাদেশের পরেই আছে ক্রোয়েশিয়া। ২২টি দেশের মধ্যে ধূমপায়ীদের সংখ্যা সপ্তম স্থানে আছে ক্রোয়েশিয়া। তথ্য অনুযায়ী, ক্রোয়েশিয়ার জনসংখ্যার […]

» Read more

আট দেশে যাচ্ছে রাজবাড়ীর মিষ্টি পান

রাজবাড়ী প্রতিনিধি: পান চাষে উর্বর ভূমি হিসেবে পরিচিত রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা। এ অঞ্চলের পানের সুখ্যাতি বহু পুরনো। এখানে সাধারণত দুই জাতের পান উৎপাদন হয়। মিষ্টি পান আর সাচি পান। এই মিষ্টি পান রপ্তানি হচ্ছে আটটি দেশে। তবে সরকারি পৃষ্ঠপোষকতা না থাকায় মাঝেমধ্যেই বেকায়দায় পড়তে হয় পান চাষিদের। কয়েকজন চাষি জানায়, বালিয়াকান্দি উপজেলার আড়কান্দি, বেতেঙ্গা, চরআড়কান্দি, ইলিশকোল, স্বর্প বেতেঙ্গা, খালকুলা, বালিয়াকান্দি […]

» Read more

পুত্র সন্তানের বাবা হলেন ভুটানের রাজা

আন্তর্জাতিক ডেস্ক: নতুন যুবরাজ পেল হিমালয় অঞ্চলের ছোট্ট দেশ ভুটানের জনগণ। দেশটির রাজকীয় গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার ভুটানের রানী জেতসুন পেমা একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। বাবা হয়েছেন রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। ২০১১ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ভুটানের রাজা ওয়াংচুক (৩৫) রানী জেতসুন পেমাকে (২৫) বিয়ে করেন। দেশটির রাজধানী থিম্পুতে অবস্থিত রাজপ্রাসাদ লিঙ্কন প্রাসাদে তাদের এই প্রথম সন্তানের জন্ম […]

» Read more

চাঁদে অবতরণকারী এডগার মিচেল আর নেই

আন্তর্জাতিক ডেস্ক: চাঁদে অবতরণকারী ষষ্ঠ মানব যুক্তরাষ্ট্রের নভোচারী এডগার মিচেল আর নেই। ৮৫ বছর বয়সে বৃহস্পতিবার রাতে মারা গেছেন তিনি। ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৭১ সালে অ্যাপোলো ১৪ মিশনের সদস্য হিসেবে চাঁদে অবতরণ করেন মিচেল। চাঁদের পৃষ্ঠে তিনি ৯ ঘণ্টা সময় অতিক্রম করেন। ১৯৭২ সালে […]

» Read more

কর ফাঁকির মামলায় নেইমারের মুক্তি

স্পোর্টস ডেস্ক: ব্রাজিলে আপাতত কর ফাঁকির মামলা থেকে বেঁচে গেলেন বার্সেলোনা ফরোয়ার্ড নেইমার। ব্রাজিল অধিনায়কের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেয়নি আদালত। দেশটির রাজস্ব বিভাগ এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি, তাই মামলা নেয়া হয়নি বলে গত বৃহস্পতিবার দেশটির এক বিচারক জানান। নেইমারের বিরুদ্ধে কর ফাঁকি ও জালিয়াতির অভিযোগ এনে মামলার সুপারিশ করেছিল ব্রাজিলের সরকারি আইনজীবীরা। বিচারক মাতেউস কাসতেলো ব্রাঙ্কো […]

» Read more

১ কোটি ৪০ লাখে হায়দারাবাদে মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এক কোটি ৪০ লাখ রুপিতে (এক কোটি ৬২ লাখ টাকা) বিক্রি হয়েছেন মুস্তাফিজুর রহমান। সানরাইজার্স হায়দারাবাদ দলে ভিড়িয়েছে তাকে। ৫০ লাখ রুপি বেজ প্রাইজে নাম থাকলেও প্রায় তিন গুণ মূল্যে বিক্রি হয়েছেন এই বাংলাদেশি তরুণ। শনিবার সকালে ব্যাঙ্গালুরুতে আইপিএলের নিলাম শুরু হয়। নিলামে বাংলাদেশের তিন ক্রিকেটার তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও সৌম্য সরকারের নাম […]

» Read more
1 … 22 23 24 25 26 … 30