শিগগির রংপুর মেট্রোপলিটন পুলিশ গঠন: আইজিপি

সনজিৎ কুমার মহন্ত, রংপুর প্রতিনিধি: রংপুর মেট্রোপলিটন পুলিশ গঠন করতে যাবতীয় প্রক্রিয়া চুড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক বিপিএম, পিপিএম। সোমবার রংপুরে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা/২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের এ কথা জানান তিনি। শহীদুক হক বলেন, বিষয়টি আইনগত প্রক্রিয়ায় এগুচ্ছে। এ সংক্রান্ত আইন তৈরী করে সংসদে দেয়া হয়েছে। […]

» Read more

নজরুল বিশ্ববিদ্যালয়ে নবীনদের সেন্ট্রাল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

মো. ওয়াহিদুল ইসলাম, জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৫- ১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি হওয়া শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন আজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মঞ্চে সংগীত বিভাগের পরিবেশনায় জাতীয় সংগীত, অতিথিদের আসন গ্রহণ, নবীনদের বরণ, স্বাগত বক্তব্য ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের […]

» Read more

২৭ বছর পর স্বজনদের ফিরে পেল মনোয়ারা

ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি: অভাবের সংসারে পেটের দায় মেটাতে বাসায় কাজ করার জন্য আট বছরের মেয়ে মনোয়ারা খাতুন কালিকে বাবা বাসা বাড়ির কাজে পাঠান পুরান ঢাকার এক ব্যবসায়ীর হাতে। সেখানে গৃহকর্তার নির্যাতনের হাত থেকে বাঁচতে পালিয়ে যায় মনোয়ারা। আশ্রয় পান অন্য একটি বাড়িতে। কিন্তু সেখানে গিয়ে বলতে পারেননি বাড়ির ঠিকানা। এর বিয়ে সংসার এমনি দুই সন্তানের জননী হয়েছে সে। কিন্তু […]

» Read more

ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি চলতি সপ্তাহেই

নিজস্ব প্রতিবেদক: নানা জল্পনা কল্পনা পেরিয়ে অবশেষে চলতি সপ্তাহেই সরকার সমর্থিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। বিশ্বস্ত সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে বেশ কয়েকবার কমিটি ঘোষণা হবে এমন গুঞ্জন শোনা গেলেও তা বাস্তবে রূপ লাভ করেনি। ফলে হতাশাগ্রস্ত হয়ে পড়ছিল ঐতিহ্যবাহী এ সংগঠনটি পদ প্রত্যাশীরা। জানা গেছে, বেশ কয়েকটি শক্তিশালী সিন্ডিকেটের কারণেই মূলত যথাসময়ে […]

» Read more

রাজশাহীতে অজ্ঞাত কারণে শত শত কাকের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে কাক মরছে ঝাঁকে ঝাঁকে। রাজশাহী নগরীতে মাত্র কয়েক দিনের ব্যবধানে কয়েক শ কাকের মৃত্যু হয়েছে। নগরীর বিভিন্ন অঞ্চলে কাকের মৃত্যু হলেও রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল ক্যাম্পাসেই মৃত্যুর হার বেশি। এদিকে প্রতিদিন বিপুলসংখ্যক কাকের মৃত্যু ঘটলেও প্রাণিসম্পদ অধিদফতরের কার্যকর কোনো পদক্ষেপ নেই। মৃত্যুর কারণ সম্পর্কেও সংশ্লিষ্ট দফতরের কর্তাব্যক্তিরা সদুত্তর দিতে পারছেন না। ফলে মৃত্যুর কারণ সম্পর্কে সকলেই […]

» Read more

আলুর বাম্পার ফলনেও হতাশ বগুড়ার কৃষক

বগুড়া প্রতিনিধি: জেলায় এবার লাল আলুর (পাকড়ি) বাম্পার ফলন হলেও এর দাম নিয়ে বিপাকে পড়েছে কৃষকরা। এখানে খোলা বাজারে আলু কেজি প্রতি ১০ থেকে ১২ টাকায় বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে তা কমে ৭ থেকে ৮ টাকায় নেমে এসেছে। এমন পরিস্থিতিতে ক্ষতির আশঙ্কায় কৃষকদের একটি অংশ ক্ষেত থেকে আলু না তুলে অপেক্ষায় রয়েছেন দাম বাড়ার আশায়। বগুড়ার শিবগঞ্জ, মোকামতলা, শেরপুর, শাজাহানপুর […]

» Read more

সিকৃবিতে ডিভিএম ২১’র ব্যাচ ডে পালন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্স অনুষদ ২১ তম ব্যাচের “ব্যাচ ডে” পালিত হয়েছে। ৭ ফেব্রুয়ারি রবিবার ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্স অনুষদ ২১ তম ব্যাচের প্রথম বর্ষ পূর্তি অনুষ্টানের আয়োজন করা হয়। র‌্যালি,কেট কাটা, গ্রেট লাঞ্চ আর ফেস্টিভ আয়োজনের মধ্যে দিয়ে উদযাপন করা হয়। বেলা ১২ টায় অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মোহন মিয়া’র উপস্থিতিতে […]

» Read more

মিঠাপুকুরে খুরা রোগে ১৫টি গরুর মৃত্যু

সনজিৎ কুমার মহন্ত, রংপুর প্রতিনিধি: রংপুরের মিঠাপুকুরে গরুর খুরা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এ রোগে আক্রান্ত হয়ে মিঠাপুকুরের বালুয়া মাসিমপুর ইউনিয়নের হামিদপুর গ্রামে ১৫ দিনে মারা গেছে ১৫টির মত গরু। এর মধ্যে আমিনুর রহমানের ২টি, বকুল মিয়ার ১টি, রাজেকা বেগমের ১টি, মঞ্জুরুলের ২টি, আবু তাহেরের ১টি, আশরাফুলের ১টি, শরিফুলের ১টি, নুর হাসানের ১টি, মিজানুর রহমানের ১টি, কেরামত আলীর ১টি, বাবু […]

» Read more

ঝিনাইদহে সংবাদিকের উপর হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

আহমেদ নাসিম আনসারী, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, দৈনিক আমাদের সময় ও সমাজের কথার প্রতিনিধি নয়ন খন্দকারের উপর হামলাকারী দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবিতে সড়ক অবরোধ, মানববন্ধন ও স্মারক লিপি পেশ করেছে স্থানীয় কর্মরত সাংবাদিকবৃন্দ। সোমবার দুপুরে শহরের মেইন বাসস্ট্যান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক দলের নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন, শ্রমিক নেতৃবৃন্দ […]

» Read more

এক যুগ পর সাদুল্যাপুরে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

মো. জিল্লুর রহমান পলাশ, গাইবান্ধা প্রতিনিধি: দীর্ঘ এক যুগ পর গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় আওয়ামীলীগ। আগামী ১৯ ফেব্রুয়ারী এ সম্মেলনে নির্বাচিত হবে সাদুল্যাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। সম্মেলনকে ঘিরে পদ প্রত্যাশীরা এখন সাদুল্যাপুর উপজেলা শহর ও ১১ ইউনিয়নের কাউন্সিলদের দ্বারে দ্বারে ঘুড়ে বেড়াচ্ছেন। সম্মেলনে সাদুল্যাপুর উপজেলা আওয়ামী লীগের কান্ডারী কারা হচ্ছেন […]

» Read more
1 2