অনলাইনে লাইভ দেখুন বাংলাদেশের খেলা

নিউজ ডেস্ক: ২৪ ফেব্রুয়ারি ২০১৬ থেকে শুরু “এশিয়া কাপ টি-২০ ২০১৬”। এই সিরিজে অংশ নিচ্ছে- বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, আর আরব আমিরাত সহ মোট পাঁচটি দল। এদের প্রথম ধাপে আফগানিস্তান, আরব আমিরাত, ওমান ও হংকং এর মধ্যে কুয়ালিফাইং ম্যাচ অনুষ্ঠিত হয় যথাক্রমে ১৯ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত ফতুল্লাহ ‘খান সাহেব ওসমান আলী আউটার স্টেডিয়াম ’ এ। সেখান থেকে আরব আমিরাত […]

» Read more

গণবিতে ‘জনজীবন, ভাষা ও সংস্কৃতি’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের সমাপ্তি

মোঃ রিফাত মেহেদী, গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: “জনজীবন, ভাষা ও সংস্কৃতি” বিষয়ক তিনদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে একাধিক সেমিনার, পারস্পারিক জ্ঞান বিনিময় আর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো প্রতিবেশীকে জানার অদম্য প্রয়াস। বাংলাদেশকে ঘিরে থাকা ভারতের প্রতিবেশী রাজ্যসমূহকে জানতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও গণ বিশ্ববিদ্যালয় যৌথভাবে আয়োজন করে “জনজীবন, ভাষা ও সংস্কৃতি” শিরোনামে তিনদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের। সম্মেলনের শেষ […]

» Read more

ময়মনসিংহে ৫ দিনব্যাপী কম্পিউটার মেলার উদ্বোধন

ময়মনসিংহ প্রতিনিধি: ‘হাওর জঙ্গল মৈষের শিং ডিজিটাল হচ্ছে মৈমনসিং’ এই শ্লোগানে শিক্ষা নগরী ময়মনসিংহের তৃণমূলে তথ্য প্রযুক্তিকে পৌঁছে দেয়ার লক্ষ্যে আজ বুধবার থেকে পাঁচদিন ব্যাপী কম্পিউটার মেলা শুরু হয়েছে। বাংলাদেশ কম্পিউটার সমিতি ময়মনসিংহ শাখার উদ্যোগে পুরাতন ব্রক্ষপুত্র নদের তীরে জিমনেসিয়ামে আজ বুধবার সকালে ধর্মমন্ত্রী আলহাজ অধ্যক্ষ মতিউর রহমান পাঁচদিনব্যাপী কম্পিউটার মেলা উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তথ্য প্রযুক্তিবিদ মোস্তাফা […]

» Read more

বসবাসের সেরা শহর ভিয়েনা

আন্তর্জাতিক ডেস্ক: বসবাসের জন্য বিশ্বের সবচেয়ে সেরা শহর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। বিশ্বের শহরগুলোর জীবনযাত্রার মানের ওপর নির্ভর করে আন্তর্জাতিক এক জরিপ এ তথ্য জানিয়েছে। তবে ওই তালিকায় শীর্ষ ১শ’র মধ্যেও ভারতীয় কোনো শহর জায়গা করে নিতে পারেনি। ২শ ৩০টি শহরকে নিয়ে মার্সার কুয়ালিটি অফ লাইফ স্টাডি তাদের ১৮তম জরিপ চালিয়েছে। ওই জরিপ জানিয়েছে ভিয়েনাতে প্রায় ১৮ লাখ মানুষ বসবাস করে। […]

» Read more

সর্বকালের শীর্ষ ১০ ধনী

সবুজ বাংলাদেশ ডেস্ক: সারা বিশ্বে এ পর্যন্ত কে বেশি অর্থ-বিত্তের অধিকারী? জন ডি রকফেলার নাকি চেঙ্গিস খানে? প্রশ্নটা খুব সহজ হলেও উত্তরটা কিন্তু ভীষণ কঠিন। কারণ বিশ্বের ইতিহাসের শুরু থেকে এদের সময়কাল ছিল একেক সময়। ছিল ভিন্ন ভিন্ন ক্ষেত্র। বিভিন্ন সময়ের অর্থনীতিবিদ ও ঐতিহাসিকদের নেওয়া সাক্ষাৎকারের ভিত্তিতে এখন পর্যন্ত বিশ্বের ১০ জন সেরা ধনী ব্যক্তির একটি তালিকা তৈরি করা হয়েছে। […]

» Read more

রাবি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু

আসাদুজ্জামান রিফাত, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। এ প্রতিযোগিতায় ৭১টি ইভেন্টে দুই শতাধিক খেলোয়াড় অংশ নেয়। আজ বুধবার সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের জুবেরী মাঠে বেলুন-ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন। এসময় অন্যান্যের মধ্যে উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মো. আনসার উদ্দীন, শরীরচর্চা […]

» Read more

কুড়িগ্রাম প্রেস ক্লাবের নির্বাচনে মঞ্জু-শ্যামল পরিষদ বিজয়ী

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম প্রেস ক্লাবের ২০১৬-২০১৭ দ্বি-বার্ষিক নির্বাচনে মমিনুল ইসলাম মঞ্জু-শ্যামল ভৌমিক পরিষদ নির্বাচিত হয়েছে। বুধবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৫ সদস্য বিশিষ্ট প্যানেলে সভাপতি পদে সময় টেলিভিশন ও দৈনিক সমকালের কুড়িগ্রাম প্রতিনিধি মমিনুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক পদে চ্যানেল আইয়ের কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিক বিজয়ী হয়েছেন। অন্যান্য […]

» Read more

রাবির বাসের সংখ্যা বাড়ানোর জন্য ছাত্রীদের আন্দোলন

আাসাদুজ্জামান রিফাত, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্র-ছাত্রীদের সংখ্যা প্রায় সমান। কিন্তু তারপরও ছাত্রদের তুলনায় ছাত্রীদের বাসের সংখ্যা অনেক কম। ছাত্রীদের বাসগুলোতে এমনভাবে আমাদের আসা-যাওয়া করতে হয় যেনো বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে মানুষ মনে করেন না। এভাবেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাজার রুটের বাসে আসতে বিভিন্ন সমস্যার কথা বলছিলেন বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন ছাত্রী। আমরা যেভাবে বাসে যাওয়া আসা তাতে জীবনের অনেক […]

» Read more

ব্রীজটি আছে, রাস্তা নাই!

আহমেদ নাসিম আনসারী, ঝিনাইদহ প্রতিনিধি: রাস্তা থাকার পরও চলাচলের সুবিধার্থে ঝিনাইদহের মহাম্মদপুর গ্রামবাসি ফসলি জমির মাঝ দিয়ে আড়াআড়িভাবে রাস্তা তৈরির সিন্ধান্ত নেয়। কিন্তু বাঁধসাধে ফসলি জমির মালিকগণ। তারপরও থেমে থাকেনি তাদের প্রচেষ্টা। প্রায় অর্ধকোটি টাকা ব্যায়ে ৩৬ ফুট লম্বা এবং ১২ ফুট চওড়া ব্রীজটি নির্মাণ করা হয়েছে। তবে দুই পাশে রাস্তা সংযোগ না থাকায় ব্রীজটি মানুষের কোন উপকারেই আসেনি। সরেজমিন […]

» Read more

৩৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ৩৫ বিসিএসের দ্বিতীয় দফায় মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ৬ থেকে ২১ মার্চ সাধারণ ও কারিগরি/পেশাগত ক্যাডারের প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। বুধবার কমিশনের ওয়েবসাইটে এই সূচি প্রকাশ করা হয়। কমিশনের ওয়েবসাইটে বলা হয়, শেরেবাংলা নগরে পিএসসির প্রধান কার্যালয়ে নির্ধারিত দিনে সকাল ১০টা থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে। গত ১৩ জানুয়ারি ৩৫তম বিসিএসের […]

» Read more