নতুন ইতিহাস গড়লো বাংলাদেশের যুবারা

ক্রীড়া প্রতিবেদক: স্বপ্ন পূরণটা যেন অবশ্যম্ভাবীই ছিল বাংলাদেশের। প্রতিপক্ষ তো নেপালই। সুতরাং, সেমিফাইনাল তো আর অকল্পনীয় কিছু হয়ে থাকছে না। তবুও সতর্কতার মার নেই। যে দলটি নিউজিল্যান্ডের মত দলকে হারিয়ে চমক সৃষ্টি করেছিল। হারিয়েছিল আয়ারল্যান্ডকে। তারা যদি কোন অঘটন ঘটিয়ে বসে! কিন্তু না, মাঠের খেলায় যে বাংলাদেশ এখন অনেক পরিণত! মাশরাফিরা যেভাবে একের পর এক পরাশক্তিকে নাস্তানাবুধ করতে পারে, মেহেদী […]

» Read more

বাকৃবিতে গণজাগরণ মঞ্চের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজনৈতিক সহিংসতামুক্ত, বৈষম্যহীন-অসাম্প্রদায়িক, সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গণজাগরণ মঞ্চের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গণজাগরণ মঞ্চ। শুক্রবার বিকেল ৪ টার দিকে মুক্তিযুদ্ধের স্বৃতিস্তম্ভ বিজয়’ ৭১ এর পাদদেশে নানা আয়োজনের মধ্য দিয়ে গণজাগরণ মঞ্চের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। সেখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের পর যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবিতে ‘জাগরণ যাত্রা’ করে সংগঠকেরা সদস্যবৃন্দ। এর […]

» Read more

ভেঙ্গে গেছে রাবির প্রধান ফটকের সামনের স্পিড ব্রেকার

আসাদুজ্জামান রিফাত, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থাকা দুটো স্পিড ব্রেকারের একটি ভেঙ্গে গেছে অনেক আগেই। আরেকটি ও ভাঙ্গা ভাঙ্গা অবস্থা। ফলে যে কোন সময় ঘটতে পারে বড় রকমের দুর্ঘটনা। স্পিড ব্রেকার ভেঙ্গে যাওয়ার অনেক দিন পেরিয়ে গেলেও বিষয়টিকে গুরুত্বের সাথে নিচ্ছে না কর্তৃপক্ষ। ফলে জীবনের ঝুকি নিয়ে চলতে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থীকে। সরেজমিনে ঘুরে দেখা গেছে, […]

» Read more

ছাত্রী লাঞ্ছনার দায়ে জাবির তিন ছাত্রলীগ কর্মী সাময়িক বহিস্কার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ছাত্রী লাঞ্ছনার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শাখা ছাত্রলীগের তিন কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিস্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক মো আবুল হোসেন। তিনি বলেন, গত বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফারজান ইসলামের সভাপতিত্বে শৃঙ্খলা কমিটির জরুরি এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় । এছাড়া ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য অধ্যাপক এস.এম বদিয়ার […]

» Read more

এক্সকারসন ট্যুরে সিকৃবির এইবিএস-৩য় ব্যাচ

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: চার বছরের টানা একাডেমিক ক্লাস-পরীক্ষার নিয়মের বাইরে প্রকৃতির সাথে নিজেদের বিলিয়ে দেয়াই হয়তো অনার্স লাইফের এক আকুতি শিক্ষার্থীদের মনে থেকেই থাকে। প্রতিটি ব্যাচই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার পর পড়াশোনার পাশাপাশি এক্সকারসন ট্যুরে যাবার অপেক্ষাটাও কম হয় না। এরই ধারায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) এগ্রিকালচারাল ইকোনমিক্স এন্ড বিজনেস স্টাডিস অনুষদের ৩য় ব্যাচের(সেশন: ২০১১-২০১২) শিক্ষার্থীরা এক্সকারসন ট্যুরে গিয়েছে। এতে […]

» Read more

তানোরে জনপ্রিয় হচ্ছে আম বাগানে ধান চাষ

মিজানুর রহমান, তানোর সংবাদদাতা: রাজশাহীর তানোর উপজেলা কামারগাঁ ইউপি এলাকায় অবস্থিত চৌবাড়িয়া যাবার রাস্তার পূর্ব দিকে বালিকা বিদ্যালয়। এ বিদ্যালয়ের সামনে খেলার মাঠ। তারপর প্রায় ৪ বিঘা জমিতে গড়ে উঠেছে আমবাগানে দীর্ঘ এক যুগ ধরে সাথি ফসল ধান চাষ করছেন ওই স্কুলের প্রধান শিক্ষক সুলতান আহম্মেদ। ফলে তার নিজস্ব জমিতে স্কুল খেলার মাঠ আমবাগান লিচু বাগান ও ধানের চাষ করে […]

» Read more

হাবিপ্রবিতে আন্ত: বিশ্ববিদ্যালয় ভলিবল প্রতিযোগিতা শুরু

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের আয়োজনে শুক্রবার থেকে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তঃ বিশ্ববিদ্যালয় ভলিবল প্রতিযোগিতা ২০১৬ শুরু হয়েছে। সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হল মাঠে খেলার উদ্বোধন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি ও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন। ৭ ফেব্র“য়ারি প্রতিযোগিতার শেষ […]

» Read more

ঝিনাইদহে কুমড়োর বড়িতে হাজারো নারীর স্বচ্ছলতা

আহমেদ নাসিম আনসারী, ঝিনাইদহ প্রতিনিধি: কুমড়োর বড়ি বাংলার মানুষের কাছে এতই জনপ্রিয় যে ঝিনাইদহের হাজারো নারী ও পরিবার এই কুমড়োর বড়ি বণিজ্যিকভাবে তৈরী করে বাজারজাত করে স্বাবলম্বী হয়েছে। বর্তমান সময়ে কর্মব্যস্ত মায়েরা আর আগের মত নিজের প্রয়োজনে বা আত্মীয়-স্বজনকে দেয়ার জন্য নিজ হাতে বড়ি তৈরি করেন না। কিন্তু যেহেতেু দিনদিন এর চাহিদা বাড়ছে তাই ঝিনাইদহের প্রত্যন্ত গ্রামগুলোতে বাণিজ্যিকভাবে কুমড়োর বড়ি […]

» Read more

সিকৃবিতে বাঁধন ইউনিটের নবীনবরণ সম্পন্ন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে স্বেচ্ছায় ররক্তদাতাদের সংগঠন বাঁধন এর উদ্যোগে নতুন শিক্ষার্থীদের বরন করে নেয়া হয়েছে। ৪ ফেব্রুয়ারি বিকাল ৪:৩০ ঘটিকায় ‘বাঁধন’ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ইউনিট এর নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়। এ সময় বাঁধন সিকৃবি ইউনিটের সকল কর্মী, রক্তদাতা, কার্যকরি কমিটি-২০১৫ এর সদস্যবৃন্দ ও শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন। […]

» Read more

গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী কমিটি গঠন

মোঃ রিফাত মেহেদী, গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলানিউজটোয়েন্টিফোর ডট কমের গবি করেসপন্ডেন্ট মাসুদ আজীমকে সভাপতি ও বাংলা ট্রিবিউনের গবি প্রতিনিধি মেহেদী হাসান তারেককে সাধারণ সম্পাদক করে গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) ৩য় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (০৪ ফ্রেবুয়ারী) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যালয়ে অনুষ্ঠিত সংগঠনের বার্ষিক সাধারণ সভা শেষে ১ বছর মেয়াদী এ কমিটি ঘোষণা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের […]

» Read more