মেসির ৫০০ গোলের মাইলফল স্পর্শ

ক্রীড়া ডেস্ক: ভ্যালেন্সিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করার মধ্যে দিয়ে দারুণ এক মাইলফলকও স্পর্শ করেছেন লিওনেল মেসি। ৫০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন বার্সেলোনা ফরোয়ার্ড। বুধবার রাতে কোপা ডেল রের সেমিফাইনালের প্রথম লেগে মেসির হ্যাটট্রিক আর সুয়ারেজের চার গোলে ভ্যালেন্সিয়াকে ৭-০ গোলের বন্যায় ভাসিয়েছে বার্সেলোনা। আর ভ্যালেন্সিয়ার জালে তিনবার বল জড়িয়ে ক্লাব ও দেশের হয়ে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ৫০১টি। ৫০১ গোলের মধ্যে মেসি বার্সেলোনার […]

» Read more

আন্দোলন স্থগিতের সময় বাড়ালো বিশ্ববিদ্যালয় শিক্ষকরা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: স্থগিত আন্দোলনের সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। অষ্টম জাতীয় বেতন কাঠামোতে টামইস্কেল পুনর্বহাল ও বেতন বৈষম্য দূরীকরণের দাবিতে আন্দোলনরত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের চলমান আন্দোলন আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে এক সংবাদ সম্মলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ড. এ এস এম মাবসুদ কামাল। তিনি বলেন, […]

» Read more

এবার বিয়ের পিঁড়িতে বসছেন জাদেজা

স্পোর্টস ডেস্ক: হরভজন সিংহ ও সুরেশ রায়না গত বছরেই বিয়ে করেছিলেন। যুবরাজ সিংহেরও বাগদান হয়েছে। নতুন বছরে মোহিত শর্মাও বাগদান সেরেছেন। এবার টিম ইন্ডিয়ার অপর এক সদস্য রবীন্দ্র জাদেজাও বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। শুক্রবার নিজের শহর রাজকোটেই এই অল রাউন্ডার বাগদান পর্ব সারতে চলেছেন। পাত্রী ২৫ বছরের রিভা। জাদেজার রেস্তোরা জাড্ডুস ফুড ফিল্ড-এ এই অনুষ্ঠান হবে বলে জানা গিয়েছে। রিভাও […]

» Read more

আখ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন চাষিরা

ঠাকুরগাঁও প্রতিনিধি: বাংলাদেশ সরকারের অর্থায়নে সুগারমিল কর্তৃপক্ষের মাধ্যমে ঠাকুরগাঁওয়ের আখ চাষিদের সার, বীজ, কিটনাশক ও ঋণ সহায়তা প্রদান করা হলেও দিন দিন আখের আবাদ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন চাষিরা। ফলে জেলার একমাত্র সুগারমিল আগামী মৌসুমে চরম আখ সঙ্কটে পরবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ঠাকুরগাঁও সুগারমিল চিনি উৎপাদনের মাধ্যমে সারাদেশের চাহিদা পূরণে ব্যাপক ভূমিকা রাখলেও এ জেলায় দিন দিন আখের আবাদ […]

» Read more

দেশে ৪ হাজার ১৪৩ জন এইচআইভি আক্রান্ত

সংসদ প্রতিবেদক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দেশে বর্তমানে এইচআইভি/এইডস আক্রান্তের সংখ্যা ৪ হাজার ১৪৩ জন। এই সংক্রামক ব্যাধি প্রতিরোধের জন্য জনসচেতনতা ও কনডম বিতরণ অব্যাহত রয়েছে বলে সংসদকে জানিয়েছেন মন্ত্রী। বৃহস্পতিবার জাতীয় সংসদে মো. ইসরাফিল আলমের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। মন্ত্রী বলেন, সরকারি হিসেবে ২০১৫ সালের নভেম্বর পর্যন্ত দেশে এইচআইভি আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৪১৪৩ […]

» Read more

সিকৃবিতে বিভিন্ন হলে ক্রীড়া প্রতিযোগিতা শুরু

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) হুমায়ূন রশীদ চৌধুরী হলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। জানা যায়, সিকৃবি’র হুমায়ূন রশীদ চৌধুরী হলে বিভিন্ন ইনডোর ইভেন্টে প্রতিযোগিতা চলছে। টেবিল টেনিস ( একক ও দ্বৈত), ক্যারাম (একক ও দ্বৈত), ব্যাডমিন্টন ( দ্বৈত) এই ইভেন্ট গুলোতে হলের বিভিন্ন লেভেলের শিক্ষার্থীরা প্রতিযোগিতা করছে। হল প্রশাসনের তত্ত্বাবধানে এবং সিনিয়র শিক্ষার্থীরা এসব ইভেন্ট পরিচালনা […]

» Read more

ভূঞাপুরে মাগনা খাম্বায় বিদ্যুৎ বাণিজ্য!

এ কিউ রাসেল, টাঙ্গাইল প্রতিনিধি: বিদুৎ বিভ্রাট নিয়ে বাংলাদেশের মানুষের কষ্টের স্মৃতি খুব বেশি দিনের পুরাতন নয়। এইতো সে দিন ঘনঘন লোডশেডিং আর ঘন্টার পর ঘন্টা বিদুৎ বিচ্ছিন্ন থেকে গ্রাহকগণ কথার ছলে বলতেন ‘বিদুৎ যায় না, মাঝে মাঝে আসে’। তবে গত কয়েক বছর ধরে অতীতের সেই ভোগান্তি আর নেই। বিদুৎ নিয়ে জনগণের ভোগান্তি আর কষ্ট অনেকটাই লাঘব করতে পরেছেন বর্তমান […]

» Read more

রাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ৬ ফেব্রুয়ারি

আসাদুজ্জামান রিফাত, রাবি সংবাদদাতা: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস আগামী ৬ ফেব্রুয়ারি (শনিবার) শুরু হবে। বৃহস্পতিবার দুপুর ৩ টার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেন। অধ্যাপক ইলয়াছ হোসেন জানান, বিশ্ববিদ্যালয়ের নতুন ভর্তিকৃত ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের যথাসময়ে ক্লাসে উপস্থিত হতে হবে। ক্লাসের সময়সূচি নিজ নিজ বিভাগীয় অফিস থেকে তারা জানতে […]

» Read more

মেহেদির ভাগ্য ফেরালো একজোড়া কবুতর!

আহমেদ নাসিম আনসারী, ঝিনাইদহ প্রতিনিধি: মাত্র একজোড়া কবুতর বেকার যুবক মেহেদি হাসানে’র ভাগ্যের চাকার পরিবর্তন ঘটিয়েছে। শখের বশে শুরু হলেও এখন এটাই তার পেশা। আছে প্রায় ৫০ জাতের কবুতর। যার দাম জোড়া ২ হাজার থেকে ৪২ হাজার টাকা। ঝিনাইদহ শহরের পাগলাকানাই ইউনিয়নের কোরাপাড়া গ্রামের সফল কবুতর ব্যবসায়ী যুবক মেহেদি হাসান জানান, ৪ বছর আগে শখের বশে ঢাকার কাটাবন এলাকা থেকে […]

» Read more

কুবির বাংলা বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত

এস এম জোবায়ের, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বিভাগের ১০৯ নং কক্ষে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিভাগের সহকারী অধ্যাপক মোকাদ্দেস-উল-ইসলামের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ড. জি. এম. মনিরুজ্জামান, সহকারী অধ্যাপক শামসুজ্জামান মিলকী, সহকারী অধ্যাপক ড. তসলিমা […]

» Read more