ফেসবুকের নতুন বাটন যেভাবে ব্যবহার করবেন

নিউজ ডেস্ক: সম্প্রতি প্রতিক্রিয়া জানানোর জন্য নতুন ছয়টি ‘ইমোজি’ উন্মুক্ত করেছে ফেসবুক। গত বছরের অক্টোবরে মাসে মানুষের আবেগ প্রকাশের সাতটি প্রতিক্রিয়া জানানোর বাটন পরীক্ষামূলকভাবে চালু করেছিল ফেসবুক। একটি বাটন বাদ দিয়ে ২৪ ফেব্রুয়ারি ‘রিঅ্যাকশনস’ নামের প্রতিক্রিয়া জানানোর ফিচার বিশ্বব্যাপী চালু করেছে ফেসবুক কর্তৃপক্ষ। প্রথমে সাতটি দেশে পরীক্ষামূলকভাবে এ বাটন চালু হয়েছিল। ফেসবুক কর্তৃপক্ষের ভাষ্য, প্রতিক্রিয়া জানানোর বাটনগুলো এলেও লাইক বাটন […]

» Read more

অবশেষে স্ত্রী নির্যাতনকারী স্বামী ও সতীন আটক

আহমেদ নাসিম আনসারী, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে শহরে গৃহবধূ নুরুন্নাহার খাতুনকে পাশবিক নির্যাতনকারী স্বামী শহিদুল ইসলাম ও সতীন রহিমা খাতুনকে আটক করেছে পুলিশ। আজ বিকালে সদর উপজেলার হাটগোপালপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, আটকৃত শহিদুল ইসলাম জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার হাজরা গ্রামের জহুরুল ইসলামের ছেলে ও দ্বিতীয় স্ত্রী রহিমা খাতুনের […]

» Read more

কালীগঞ্জ পৌরসভায় ৭ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ঝিনাইদহ প্রতিনিধি: আগামী ২০ মার্চ ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা নির্বাচন। নির্বাচনের তফসিল অনুযায়ি (আজ) বৃহস্পতিবার ছিল বাচাই বাছাইয়ের শেষ দিন। যাচাই বাছাইয়ে ঋণ খেলাপী ও বিভিন্ন ক্রটির কারনে ৭ জন সাধারণ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার জাহাঙ্গীর হোসেন রাকিব। কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, মেয়র পদে ৬ জন, কাউন্সিলর পদে ৫৪ জন ও সংরক্ষিত […]

» Read more

প্রাণের কারখানায় ভাংচুরের ঘটনায় মামলা দায়ের, আটক ৫

ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি: ওভার টাইমে বেতন কমিয়ে সময় বাড়ানোর প্রতিবাদ এবং বেতন বৃদ্ধি সহ ১২ দফা দাবীতে নাটোরের প্রাণ এগ্রো কারখানায় ভাংচুর এবং লুটপাটের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে প্রাণ এগ্রো লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল কাদের বাদী হয়ে ২৪জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। এদিকে রাতেই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫আন্দোলনকারী শ্রমিককে আটক করেছে […]

» Read more

বাল্য বিয়ে থেকে রক্ষা পেল আঁখি

ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি: নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামানের হস্তক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল ৬ষ্ঠ শ্রেণীর আঁখি খাতুন (১৩)। শুক্রবার দুপুরে সদর উপজেলার নারায়নকান্দি নবীনগর এলাকায় এ ঘটনা ঘটে। আঁখি একই এলাকার এনামুলে হকের মেয়ে। সে শহরের আল জামহুরিয়া মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ও এলাকাবাসী জানায়, শুক্রবার আঁখি খাতুনের […]

» Read more

‘মেঘবতী’ নিয়ে অতুলরাজের স্বপ্ন

মোঃ ওয়াহিদুল ইসলাম: বেশ কয়েক দিন আগে একটি নতুন গান রেকর্ডিং করেছিলেন সংগীতশিল্পী অতুলরাজ। সম্প্রতি ভালোবাসা দিবস উপলক্ষে মিডিয়া মানিয়া’র ব্যানারে ‘মেঘবতী’ গানটি নিয়ে তিনি নির্মান করেছেন একটি মিউজিক ভিডিও। মিউজিক ভিডিওটি দেখার অপেক্ষায় ছিলেন অতুলরাজ ভক্তরা। এবার তাঁর ভক্তদের সে সুযোগটিও করে দিলেন এই সংগীতশিল্পী অতুলরাজ। এরই মধ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং YouTube চ্যানেল গুলোতে ‘মেঘবতী’ শিরোনামের এই […]

» Read more

রাজাকারের ছোট ভাইকে মনোনয়ন দেয়ায় সড়ক অবরোধ ও বিক্ষোভ

এ কিউ রাসেল, টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধোপাকান্দি ইউনিয়নে তালিকাভূক্ত রাজাকারের ছোট ভাই মো. আবদুর রহিমকে চেয়ারম্যান পদে টাকার বিনিময়ে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। রাজাকারের ছোট ভাইয়ের মনোনয়ন বাতিলের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-দৃষ্টির দাবিতে ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল ও রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসি। এ বিষয়ে […]

» Read more

রাবির হলে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ, আহত ১

আসাদুজ্জামান রিফাত, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয় সৈয়দ আমীর আলী হল শাখা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সাড়ে ১১টার দিকে এ ঘটনায় সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী সালাউদ্দীন রানা আহত হয়। অন্যদিকে মাসুদ নামের এক শিক্ষার্থীকে আটক করে পুলিশ। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আগামী ২৭ তারিখ পাবনা সদর থানার পিকনিকের […]

» Read more

বাকৃবি সিন্ডিকেটের ৩০৭তম অধিবেশন অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) সিন্ডিকেটের ৩০৭তম অধিবেশন শুক্রবার সকাল ১০টায় (২৬ ফেব্রুয়ারি, ২০১৬) বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনে ভাইস-চ্যান্সেলরের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলী আকবরের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট অধিবেশনে সদস্যবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান, বগুড়া-১ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আবদুল মান্নান, পরিকাল্পনা কমিশন ( সাধারণ অর্থনীতি […]

» Read more