বাংলা একাডেমি পুরস্কার পেলেন ওরা ১১ জন

নিজস্ব প্রতিবেদক: বাঙালির ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিন ১১ লেখক, সাহিত্যিক অনুবাদকের হাতে এবারের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এই পুরস্কার বিতরণ করা হয়। দশটি ক্যাটাগরিতে মোট ১১ জনকে এবার এ পুরস্কার দেওয়া হয়েছে। পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা। বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান গত ২৮ জানুয়ারি […]

» Read more

টি-২০ বিশ্বকাপের জন্য নিউজিল্যান্ড দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক: ভারতীয় উপমহাদেশে বরাবরই স্পিনাররা একটু বেশি সুবিধা পান। সে কথা বিবেচনায় রেখে তিন স্পিনারকে নিয়ে ভারতে অনুষ্ঠিতব্য আইসিসি টি-২০ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। নিয়মিত অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম অবসরে যাওয়ায় কেন উইলিয়ামসনকে অধিনায়ক করা হয়েছে। এছাড়াও এই দলে ডাকা হয়েছে অভিজ্ঞ ন্যাথান ম্যাককালাম, মিশেল সান্টনার ও যশ সোদিকে। কিছুদিন আগেই অবসরের ঘোষণা দিয়েছিলেন নাথান। বিশ্বকাপকে […]

» Read more

মূত্র ডেটলের মতোই উপকারী: লালু প্রসাদ

আন্তর্জাতিক ডেস্ক: ডেটলের মতোই মূত্র উপকারী এবং কার্যকরী ওষুধ বলে মন্তব্য করেছেন ভারতের বিহার রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রধান লালু প্রসাদ যাদব। সোমবার বিহারের পাটনায় এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। খবর জি নিউজ। ডেকান হেরাল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাটনায় দুদিন ব্যাপি ‘ডাইভার্স ডিজিজ অ্যান্ড সিমপ্লিসিটি অব হোমিওপ্যাথি’ শীর্ষক সেমিনারে অংশ নেন আরজেডি প্রধান। এ […]

» Read more

প্রতিবন্ধীতা কোন বাঁধাই নয় সালসাবিলার

সনজিৎ কুমার মহন্ত, রংপুর প্রতিনিধি: দু’হাতেই অকেজো। পায়ের পাতাও আর দশজনের মত স্বাভাবিক না। তবুও থেমে নেই সালসাবিলার পথ চলা। পুরো নাম সালসাবিলা আক্তার। জন্মের পর থেকেই শারীরিক প্রতিবন্ধকতা দূর করে এগিয়ে চলেছে সে। সোমবার থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষায় মাহিগঞ্জ গার্লস স্কুল ও কলেজ থেকে অংশ নিয়ে চমকে দিয়েছে সবাইকে। পরীক্ষা দিচ্ছে কারমাইকেল কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। রংপুর […]

» Read more

আলু ক্ষেতে পচন রোগে হতাশায় তানোরের কৃষক

মিজানুর রহমান, তানোর সংবাদদাতা: রাজশাহীর তানোরে আলু ক্ষেতে পচন রোগ আক্রমণে দিশাহীন হয়ে পড়েছেন চাষিরা। দিন দিন এ রোগের প্রভাব বেড়েই চলেছে এক মাঠ থেকে অন্য মাঠের আলু ক্ষেতগুলোতে। অনেকক্ষেত্রে কোনো ধরনের কীটনাশক প্রয়োগ করে আসছে না নিয়ন্ত্রণে। ফলে হতাশগ্রস্থ হয়ে পড়েছেন উপজেলার আলু চাষিরা। উপজেলার সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার চাপড়া, কালনা, তালন্দ, পারিশো দূর্গাপুর, কাঁমারগা, আড়াদিঘী, টেটনা, জিওল, […]

» Read more

সৌরবিদ্যুতে চলবে রাজুর নৌযান

হবিগঞ্জ সংবাদদাতা: সৌরবিদ্যুৎ চালিত নৌযান আবিষ্কার করে চমকে দিয়েছেন কলেজছাত্র রাজু (১৮)। যা কোনো প্রকারের জ্বালানি ছাড়াই সৌরবিদ্যুতেই চলতে সক্ষম। রাজু মিয়া হবিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের একাদশ শ্রেণির ছাত্র। এ কলেজে ইলেট্রিক্যাল ওয়ার্কস এন্ড মেইনটেন্স বিভাগের লেখাপড়া করছে সে। সৌরবিদ্যুতের নানা ব্যবহার দেখে কৌতুহল জাগে হাওরের জেলা হবিগঞ্জের রাজুর মনেও। ভাবেন সৌরবিদ্যুৎ যেখানে এতো কাজে আসছে, সেখানে নৌযানও […]

» Read more

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই শুরু

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী বাছাইয়ে আইওয়া রাজ্যে ককাস অনুষ্ঠিত হচ্ছে। সোমবার ডেমোক্রেট ও রিপাবলিকান দলের প্রতিনিধিরা ককাসের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। হোয়াইট হাউজে যাওয়ার জন্য নির্বাচনী প্রতিযোগিতায় দুই দলের সম্ভাব্য প্রার্থীদের আনুষ্ঠানিক লড়াই শুরু হচ্ছে। ওই অঙ্গরাজ্যের ককাসে ডেমোক্র্যাট ও রিপাবলিকানসহ অন্যান্য দলীয় সদস্যরা তাদের প্রেসিডেন্টাল ডেলিগেটদের বাছাই করবেন। চলতি বছরের জুলাই মাসে দুই দলের […]

» Read more

রাবিতে ২২ শয্যাবিশিষ্ট আইসোলেশন ওয়ার্ড উদ্বোধন

আসাদুজ্জামান রিফাত, রাবি সংবাদদাতা: রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে বিশ্ববিদ্যালয় কৃষি প্রকল্পের অর্থায়নে ২২ শয্যাবিশিষ্ট একটি আইসোলেশন ওয়ার্ডের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে এই ওয়ার্ডের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন। আইসোলেশন ওয়ার্ড চালু হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের যারা সংক্রামক এবং ইনফেকশাস রোগে (যেমন বসন্ত, কলেরা, ডায়রিয়া, চর্মরোগ ইত্যাদি) আক্রান্ত হবে তাদেরকে আলাদা রেখে চিকিৎসা দেয়া সম্ভব হবে […]

» Read more

কুবি ক্যাম্পাসে নবীনদের পদচারণা

এস এম জোবায়ের, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: আজ সোমবার শুরু হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস। নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠেছে কুমিল্লা বিশ্বদ্যিালয় ক্যাম্পাস। সকাল থেকেই ক্যাম্পাসে আসা শুরু করেন নবীন শিক্ষার্থীরা। কলেজের সীমানা পেরিয়ে আজ তাদের বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন। বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ বরণ করে নিয়েছে কোমলমতি নবীন শিক্ষার্থীদের। বিভিন্ন বিভাগ ঘুরে দেখা যায়, বিভাগের বড় ভাই অথবা বড় […]

» Read more

অপহৃত রাবি শিক্ষার্থীকে উদ্ধারের দাবিতে মানববন্ধন

আসাদুজ্জামান রিফাত, রাবি সংবাদদাতা: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সাবেক শিক্ষার্থী এম আর এম আক্তারুজ্জামান (কচি) কে অপহরণের ১১ দিনের পরেও সন্ধ্যান না মিলায় তাকে দ্রুত উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছে বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সোমবার বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয় সিনেট ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আখতারুজ্জামান বর্তমানে এক্সিম ব্যাংক লিমিটেডের সিনিয়র এসিস্ট্যান্ড ভাইস প্রেসিডেন্ট (এসএভিপি) হিসেবে কর্মরত […]

» Read more
1 2