ইচ্ছে মত শামুক সংগ্রহে ভারসাম্যহীনতায় ঝিনাইদহের পরিবেশ

আহমেদ নাসিম আনসারী, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের খাল-বিল-নদী-নালা-পুকুর-নদী থেকে ইচ্ছে মতো যখন-তখন শামুক সংগ্রহের কারণে ধীরেধীরে ঝিনাইদহের পরিবেশ ভরিসাম্যহীন হয়ে পড়ছে। বাধাগ্রস্থ হচ্ছে পরিবেশের স্বাভাবিক খাদ্যতন্ত্র প্রক্রিয়া। একসময় শামুক শূন্য ঝিনাইদহ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ঝিনাইদহে প্রায় দুইশর’ও বেশী পরিবার শামুক সংগ্রহ করে জীবিকা নির্বাহ করছে। জেলার ছয়টি উপজেলাতেই কম-বেশী শামুক সংগ্রহ করে জীবিকা নির্বাহ করছে এমন চিত্র দেখতে পাওয়া যায়। […]

» Read more

কিশোরগঞ্জে কমিউনিটি ক্লিনিকের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নীলফামারী প্রতিনিধি: “শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ” স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়ন পরিষদ এর কাচারী বাজার কমিউনিটি ক্লিনিকে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নবকলি প্রকল্প ও কাচারী বাজার কমিউনিটি ক্লিনিক এর আয়োজনে অনুষ্ঠিত হলো কমিউনিটি ক্লিনিকের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী। দিবসটি উদ্যাপন উপলক্ষে ২৬এপ্রিল মঙ্গলবার সকাল ১১ঘটিকায় উক্ত ক্লিনিক চত্বরে এক বর্নাঢ্য র‌্যালী শুরু হয়ে এলাকার প্রধান পাকা সড়ক […]

» Read more

গোপালপুরে কৃষকদের মাঝে সেক্স ফেরোমন ট্র্যাপ বিতরণ

এ কিউ রাসেল, টাঙ্গাইল প্রতিনিধি: প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কুমড়া জাতীয় সবজির মাছি পোকা দমনে সেক্স ফেরোমন ট্র্যাপ ব্যবহারের মাধ্যমে বিষমুক্ত সবজির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা কৃষি অফিসের ব্যবস্থাপনায় নির্বাচিত সবজি চাষীর মাঝে আজ মঙ্গলবার সকালে ৩৬০সেট সেক্স ফেরোমন ট্র্যাপ বিনামূল্যে বিতরণ করা হয়। গোপালপুর উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুহাম্মদ শফিকুর […]

» Read more

নিষ্প্রাণ প্রকৃতিতে কৃষ্ণচূড়ার পসরা

মো. আব্দুর রহমান: আকাশে গনগনে সূর্য, কাঠফাটা রোদ্দুরে তপ্ত বাতাস, ছায়াশূন্য পথে তৃষ্ণার্ত পথিক আর হঠাৎ করেই ঝড়ো হাওয়ার তোড়ে উন্মত্ত প্রকৃতি; এ যেন গ্রীষ্মের চিরচেনা রূপ। একটু খেয়াল করে দেখুন, রুদ্র গ্রীষ্ম কেবল আগুনই ঝরায় না, লাল রঙে কৃষ্ণচূড়ার পসরা সাজিয়ে মনও কাড়ে। কৃষ্ণচূড়া এ সময় নিষ্প্রাণ প্রকৃতির রুক্ষতা ছাপিয়ে প্রকৃতিতে নিজেকে মেলে ধরে আপন মহিমায়। বাংলাপিডিয়া থেকে জানা […]

» Read more

সিম নিবন্ধনে আরো একবছর সময় পাবেন প্রবাসীরা

নিজস্ব প্রতিবেদক: আঙুলের ছাপে (বায়োমেট্রিক পদ্ধতি) সিম নিবন্ধনে আরো একবছর সময় পাচ্ছেন প্রবাসীরা। গত রোববার টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে বিটিআরসিসহ সকল মোবাইল অপারেটরকে এ সংক্রান্ত একটি নির্দেশনা দেয়া হয়েছে। তবে প্রবাসীদের দিয়ে অবৈধভাবে কেউ সুবিধা নিলে তার শাস্তি কি হবে সে বিষয়ে কিছু বলা হয়নি। এ বিষয়ে জানতে চাইলে মঙ্গলবার তারানা হালিম বলেন, বিদেশে যেসব বাংলাদেশি আছেন, তাদের জন্য একটি নির্দেশ […]

» Read more

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষককে হত্যার হুমকি

এস এম জোবায়ের, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এন এম রবিউল আওয়াল চৌধুরিকে দীর্ঘদিন ধরে মোবাইলে হত্যার হুমকি দেয়া হচ্ছে বলে দাবি করেছেন তিনি। রোববার রাতে ফেসবুকে এ সংক্রান্ত স্টাটাস দেয়ার পর এই প্রতিবেদকের কাছেও একই দাবি করেন তিনি। রোববার রাতে ঐ শিক্ষক তার ফেইসবুক ওয়ালে লেখেন ০১৭৪৩৭৭০৭০৫ নাম্বার থেকে গত তিন চার মাস ধরে আমাকে […]

» Read more

নাটকে নয় বাস্তবে চেয়ারম্যান পদে লড়ছেন সোহেল খান

বিনোদন ডেস্ক: ‘কত্তো কথা বলে রে’ মনে আছে বাংলা লিংকের সেই বিজ্ঞাপনের কথা। এই বিজ্ঞাপনের মাধ্যমেই শোবিজে জগতে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেন সোহেল খান। ওই বিজ্ঞাপন চিত্রে তার চরিত্রের নাম ছিলো সোহেল ভাই। ভাবছেন এসব কথা কেন বলছি! কারণ হচ্ছে, সেই সোহেল খান এবার চেয়ারম্যান নির্বাচন করতে যাচ্ছেন। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধামরাইয়ের চৌহাট ইউনিয়নের চেয়ারম্যান পদে লড়বেন। জানা […]

» Read more

ওয়ানডে র‌্যাংকিংয়ে পাঁচ নম্বরে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক: এখনও আনুষ্ঠানিকভাবে আইসিসির পক্ষ থেকে ঘোষণা করা হয়নি। র‌্যাংকিং বিষয়ে আইসিসি ই-মেইল করে কিংবা নিজেদের ওয়েব সাইটে ঘোষণা করা হয়; তবে এবার আইসিসি থেকে নয়, বাংলাদেশের র‌্যাংকিংয়ের ঘোষণাটা এলো বিসিবি প্রেসিডেন্টের মুখ থেকে। বাৎসরিক একটা পর্যায়ে র‌্যাংকিং হালনাগাদ করার কারণেই সাত নম্বর থেকে প্রথমবারেরমত পাঁচ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। দুবাইতে অনুষ্ঠিত আইসিসির মিটিং শেষ করে এসে বিসিবি সভাপতি […]

» Read more

রাবিতে নতুন ডীনদের দায়িত্ব গ্রহণ

আসাদ্জ্জুামান রিফাত, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৯টি অনুষদের নব-নির্বাচিত ডীনরা তাদের দায়িত্ব গ্রহন করেছেন।আগের মেয়াদের ডীনদের মেয়াদ শেষ হয় গতকাল রোববার। আজ সোমবার দুপুরের দিকে ডীন ভবনে তারা এ দায়িত্ব গ্রহন করেন। নতুন দায়িত্বপ্রাপ্ত ডীন হলেন কৃষি অনুষদে প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, কলা অনুষদে প্রফেসর এফ এম এ এইচ তাকী, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদে প্রফেসর মো. সাইফুল […]

» Read more

বাকৃবিতে প্রগতিশীল ছাত্রজোটের হরতাল পালন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: তনু হত্যার বিচারসহ সারাদেশে গুম-খুন-ধর্ষণের প্রতিবাদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অর্ধদিবস হরতাল পালন করেছে বিশ্ববিদ্যালয় প্রগতিশীল ছাত্রজোট। সোমবার ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মসূচিটি পালন করা হয়। সোমবার সকাল ৮টার দিকে হরতালের সমর্থনে ছাত্র-শিক্ষক কেন্দ্র থেকে একটি মিছিল বের করে প্রগতিশীল ছাত্রজোট। এসময় মিছিলটি পুলিশি বাধার সম্মুখীন হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়ক, কামাল-রঞ্জিত মার্কেট […]

» Read more
1 … 4 5 6 7 8 … 31