শুভ জন্মদিন মাষ্টার ব্লাষ্টার

স্পোর্টস ডেস্ক: নিজের ৪৩তম জন্মদিনে ছেলেবেলায় ফিরে গেলেন মাষ্টার ব্লাষ্টার শচীন রমেশ টেন্ডুলকার। রোববার তিনি মুম্বাইয়ের এমআইজি ক্লাবে কচিকাচাদের সঙ্গে ক্রিকেট খেলে নিজের জন্মদিন উদযাপন করেন। ১৯৭৩ সালের আজকের দিনে পৃথিবীর মুখ দেখেছিলেন মাস্টার ব্লাস্টার ক্রিকেটার শচীন। শচীন মানেই রেকর্ড। ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন। টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে শচীনের চেয়ে রান বেশি নেই কারও। তার চেয়ে সেঞ্চুরিও বেশি নেই […]

» Read more

স্বাস্থ্য সুরক্ষায় থানকুনি

লাইফস্টাইল ডেস্ক: শাক বলুন বা পাতা, উপকারিতার কারণেই থানকুনি একটি পরিচিত নাম। অঞ্চলভেদে এটি টেয়া, মানকি, তিতুরা, থানকুনি, আদামনি, ঢোলামানি, থুলকুড়ি, মানামানি, ধূলাবেগুন, আদাগুনগুনি নামে পরিচিত। ইংরেজি নাম Indian Pennywort। স্বাদটা একটু তিতকুটে, তবে কার্যকরণ বেশ উপকারী। অসংখ্য রোগের উপশম মেলে এই থানকুনি পাতা খেলে। চলুন জেনে নিই, থানকুনি পাতার কিছু উপকারী দিক- ১. বেগুন/পেঁপের সাথে থানকুনি পাতা মিশিয়ে শুক্ত […]

» Read more

বাকৃবির পশুপালন অনুষদে প্রীতি ক্রিকেট টুর্ণামেন্টের দ্বিতীয় ম্যাচে স্পারটানের জয়

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:  বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদে প্রীতি ক্রিকেট টুর্ণামেন্টর দ্বিতীয় ম্যাচে ড্রাগন ওয়ারিয়ার্স বিপক্ষে ৮রানে জয় পেয়েছে স্পারটান । শনিবার বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের ঈসা খাঁন হল সংলগ্ন মাঠে এই ম্যাচটির আয়োজন করা হয় । ম্যাচটিতে অংশ নেয় গ্রুপ স্পারটান এবং ড্রাগন ওয়ারিয়ার্স। প্রথমে টচে জিতে ব্যাট করার সিন্ধান্ত নেয় স্পারটান। ম্যাচের নির্ধারিত ১৫ ওভারে স্পার্টান […]

» Read more

শেষ হলো নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক: গতকাল (২৩ এপ্রিল) শনিবার নানা উৎসাহ উদ্দীপনা ও দুই শতাধিক অংশগ্রহণকারীর মাধ্যমে ঢাকায় শেষ হলো যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা আয়োজিত বিশ্বের সর্ববৃহৎ হ্যাকাথন প্রতিযোগিতা ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৬’। বিশ্বের ২২০টিরও বেশি নগরীর মতো বাংলাদেশ পর্যায়ে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা শনিবার সন্ধ্যায় পুরস্কার বিতরণীর মাধ্যমে শেষ হয়। ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (আইইউবি)-এ টানা ৩৬ ঘন্টার চূড়ান্ত হ্যাকাথন শেষে […]

» Read more

কৃষ্ণচূড়ার রঙে লালে-লাল ঝিনাইদহ

আহমেদ নাসিম আনসারী, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের ৬টি উপজেলা শৈলকুপা, হরিণাকুন্ডু, কালীগঞ্জ, মহেশপুর, কোটচাঁদপুর সদও উপজেলার শহরসহ বিভিন্ন এলাকার প্রত্যন্ত গ্রামে কৃষ্ণচূড়ার শাখায় শাখায় এখন লালে-লাল হয়ে ফুটে আছে অগ্নি রাঙা কৃষ্ণচূড়া। একদিকে যেমন বৈশাখের তাপদাহে জ্বলছে ঝিনাইদহ অন্যদিকে কৃষ্ণচূড়ার এই অপরূপ রূপ যেন মানুষের চিন্তা-চেতনাকে নিয়ে যায় অন্য এক পৃথিবীতে। ঝিনদিহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডেপুটি ডাইরেক্টর শাহ মোঃ আকরামুল হক […]

» Read more

জাতীয় যুবনাট্য উৎসবে জাককানইবি নাট্যদল

মো. ওয়াহিদুল ইসলাম, জাককানইবি প্রতিনিধি: সম্ভাবনাময় আগামী প্রজন্মকে সংস্কৃতিমনস্ক করে তোলার প্রত্যয় নিয়ে পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের (পিটিএ) আয়োজনে সংস্কৃতি মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একডেমির সহযোগিতায় অনুষ্ঠিত পঞ্চম জাতীয় যুবনাট্য উৎসবের প্রথম দিন আজ। উদ্বোধনী সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একডেমির জাতীয় নাট্যশালা, এক্সপেরিমেন্টাল থিয়েটার হল এবং সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে পরিবেশিত হয়ে গেলো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থিয়েটার এন্ড […]

» Read more

২৩ টাকা দরে ধান, ৩২ টাকা দরে চাল কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক: আসন্ন বোরো মৌসুমে ৭ লাখ মেট্রিক টন ধান এরং ৬ লাখ মেট্রিক টন চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার । ২৩ টাকা দরে ধান এবং ৩২ টাকা দরে চাল সংগ্রহ করা হবে। আগামী ৫ মে থেকে শুরু হয়ে সংগ্রহ চলবে ৩১ আগস্ট ২০১৬ পর্যন্ত । খাদ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে রোববার খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া […]

» Read more

বাকৃবিতে টেলিছবি ‘জেড-ফ্যাক্টর’ প্রদর্শিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ইতিহাসে প্রথম টেলিছবি ‘জেড-ফাক্টর’ প্রদর্শিত হয়েছে। শনিবার (২৩ এপ্রিল) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে প্রদর্শিত হয় বহুল আকাঙ্খিত এই টেলিছবি ‘জেড-ফাক্টর’। বাটারফ্লাই ফিল্ম প্রোডাকশনের ব্যানারে নির্মিত টেলিছবি ‘জেড-ফাক্টর’ এ প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন রকিব, হাসান এবং জেরিন। এর আগে, শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে সকাল ১০টায় তারেক মাসুদের ‘মাটির ময়না, বিকেল […]

» Read more

শেক্সপিয়ারের ৪০০তম মৃত্যুদিবসে ওবামার শ্রদ্ধা

আন্তর্জাতিক ডেস্ক: ইংরেজি ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক উইলিয়াম শেক্সপিয়ারের ৪০০তম মৃত্যুদিবসে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা লন্ডনে গ্লোব থিয়েটার পরিদর্শন করেছেন। শেক্সপিয়ারের ৪০০তম মৃত্যুদিবসে শনিবার যুক্তরাজ্যজুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশ্বের সবচেয়ে সফল এ নাট্যকারের স্মৃতির স্মরণে যুক্তরাজ্যসহ দেশে দেশে মঞ্চস্থ হচ্ছে তার রচিত নাটক। মহান এ নাট্যকারের জন্ম তারিখ নিশ্চিত হওয়া যায়নি। তবে তিনি ব্যাপ্টিজড হয়েছিলেন ২৬ এপ্রিল, ১৫৬৪ সালে। অনেকে […]

» Read more

দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৬ কোটি

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক: বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। বর্তমানে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ছয় কোটি ১২ লাখ ৮৮ হাজার। চলতি বছরের মার্চেই গ্রাহক সংখ্যা ছয় কোটি ছাড়িয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বর্তমানে দেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ৬ কোটি ১২ লাখ ৮৮ হাজার। ফেব্রুয়ারিতে গ্রাহকের পরিমাণ ছিল ৫ কোটি ৮৩ লাখ এবং জানুয়ারিতে ছিল ৫ […]

» Read more
1 … 6 7 8 9 10 … 31