হেঁচকির হাত থেকে মুক্তি পান নিমিষেই!

স্টাফ রিপোর্টার: কোন দাওয়াতে হয়তো বেশ পরিপাটি হয়ে খেতে গিয়েছেন। কথা বলছেন সবার সাথে হাসিমুখে। চারপাশে অনেক মানুষ। এর ভেতরেই হঠাত্ হেঁচকি উঠতে শুরু হল। এবার? এবার কী করবেন আপনি? পানি পান করবেন? কিন্তু তাতেও যদি এই বিরক্তিকর ঝামেলা পিছু না ছাড়ে? আপনার জন্যেই দেওয়া হল খুব দ্রুত হেঁচকির হাত থেকে মুক্তির উপায়। ১. মুখ ঢেকে ফেলুন হেঁচকি শুরু হলে […]

» Read more

নাটোরে দু’দিন ব্যাপী বাউল মেলা

নাটোর প্রতিনিধি:  বাউল সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে আর নিজেদের আত্মশুদ্ধির জন্য প্রতিবছরের ন্যায় এবারেও নাটোরে অনুষ্ঠিত হলো ২৭তম বাউল মেলা। এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ভোলামন বাউল সংঘের সহযোগিতায় এবং কার্ত্তিক উদাসের আয়োজনে নাটোর শহরের হাজরা নাটোর এলাকায় তার নিজবাড়ী প্রাঙ্গনে শুরু হয় দু’দিন ব্যাপী এ বাউল মেলা। সংঘের সভাপতি অ্যাডভোকেট খগেন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজশাহী […]

» Read more

জাদেজার ঘরে ‘নতুন’ অতিথি

খেলাধুলা ডেস্ক: কিছুদিন আগেই দীর্ঘদিনের প্রেমিকা রিভা সোলাঙ্কির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ভারতের জাতীয় দলের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। রাজকোটের মেয়ে রিভার সাথে সাত পাকে বাঁধা পড়ার একমাসের মধ্যেই সুখবর পেলেন এই অলরাউন্ডার। জাদেজার ঘরে নতুন অতিথির আগমন! তবে বাবা হননি জাদেজা, তার ফার্ম হাউজের ঘোড়াটি একটি সন্তানের জন্ম দিয়েছে। এদিকে জাদেজা নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ছবি দিয়ে জানিয়েছেন […]

» Read more

শাহজালালে কোটি টাকার নকল ওষুধসহ আটক ১

ঢাকা প্রতিনিধি: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কোটি টাকার বিপুল পরিমাণ নকল ওষুধসহ সেলিম ভূঁইয়া নামে এক প্লেনযাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। সেলিম ভূঁইয়া নরসিংদীর আবুল হোসেন ভূঁইয়ার ছেলে। শুক্রবার ভোর রাতে তাকে আটক করা হয়েছে বলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানিয়েছেন। তিনি জানান,গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে সেলিম ভূঁইয়া ব্যাংকক থেকে শাহজালাল […]

» Read more

নিয়ন্ত্রণে আসেনি কানাডার দাবানল

আন্তর্জাতিক ডেস্ক: এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি কানাডার আলবার্তো অঞ্চলের ফোর্ট ম্যাকমেরি শহরের নিকটবর্তী বনে লাগা আগুন। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে এখনও স্থানীয়দের নিরাপদ আশ্রয়ে স্থানান্তর করা হচ্ছে বলে জানিয়েছে বিবিসি। আগুন লাগার পর আলবার্তো অঞ্চলের উত্তরাংশে যারা আশ্রয় নিয়েছিল তাদের আকাশ পথে নিরাপদ দূরত্বে এনে রাখা হয়েছে। সেখানে আগুন নিয়ন্ত্রণে এখনও আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার ফাইটাররা। আগুন […]

» Read more

জেনে নিন বেলের যত স্বাস্থ্য উপকারিতা

স্টাফ রিপোর্টার: বেল ফলটিকে উড আপেল, বেঙ্গল কুইন্স ও স্টোন আপেলও বলা হয়। বেল গাছ ভারতের স্থানীয় গাছ যা দক্ষিণ-পূর্ব এশিয়ার নেপাল, শ্রীলংকা, বাংলাদেশ, পাকিস্তান, ভিয়েতনাম, থাইল্যান্ড, লাওস, ফিলিপাইন, ফিজি ইত্যাদি দেশে জন্মায়। হিন্দু ধর্মাবলম্বীদের জন্য বেল গাছ পবিত্রতার প্রতীক। তারা বিশ্বাস করে বেল গাছ ভগবান শিবের আবাস। ধর্মীয় আচার-অনুষ্ঠানে তারা বেল ফল ব্যবহার করে। পাহাড় ও সমতলভূমি উভয় স্থানেই […]

» Read more

গাজায় হামাস অবস্থানে ইসরাইলের বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের সামরিক বাহিনী বুধবার রাতে গাজায় হামাসের চারটি অবস্থানে বিমান হামলা চালিয়েছে। কয়েকদিন আগে বিমান অভিযান চালানোকে কেন্দ্র করে ফিলিস্তিনি ভূ-খণ্ডের সীমান্ত বরাবর উত্তেজনা বেড়ে যাওয়ার পর এসব হামলা চালানো হলো। সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ইসরাইলি সামরিক বাহিনীর বিরুদ্ধে চলতি হামলার জবাবে আইএএফ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে হামাস সন্ত্রাসীদের চারটি অবস্থান লক্ষ্য করে রাতে বিমান হামলা চালায়।

» Read more

দশ মাসে রফতানি আয়ে প্রবৃদ্ধি ৯.২২%

অর্থনীতি ডেস্ক: চলতি ২০১৫-১৬ অর্থবছরের প্রথম দশ মাসে (জুলাই-এপ্রিল) রফতানি আয় বেড়েছে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ২২ শতাংশ।এ সময়ে রফতানি আয় হয়েছে ২ হাজার ৭৬৩ কোটি ৭২ লাখ মার্কিন ডলার। একইসাথে রফতানি আয় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। লক্ষ্যমাত্রার তুলনায় এক দশমিক ৯৫ শতাংশ বেশি আয় হয়েছে। অন্যদিকে, একক মাস হিসেবে সর্বশেষ এপ্রিলে রফতানি আয় আগের বছরের একই মাসের […]

» Read more

২০১৬ সালে বিশ্বে সবচেয়ে মর্যাদাপূর্ণ ২০ বিশ্ববিদ্যালয়

শিক্ষাঙ্গন ডেস্ক: অনুমিতভাবেই বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নিজেদের দখলে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়ের তালিকায় এবার পিছিয়ে পড়েছে যুক্তরাজ্য। তবে সেরা মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়ের তালিকায় সবচেয়ে ভালো পরিবর্তন এনেছে এশিয়ার কয়েকটি বিশ্ববিদ্যালয়। ২০১৬ সালে বিশ্বে সবচেয়ে মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে ‘Times Higher Education’ নামের একটি সাইট। ‘Times Higher Education’ এর সেরা তালিকায় এশিয়ার ১৮ টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর […]

» Read more

ইতিহাদ বিমানে আকাশে প্রচন্ড ঝাঁকুনি, ৩০ জনের বেশি আহত

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় যাওয়ার সময় ইতিহাদ কোম্পানির একটি বিমান মাঝ আকাশে ‘প্রচণ্ড ঝাঁকুনি’ খেয়েছে। এতে ৩০ জনের বেশি যাত্রী আহত হন। বিমান কোম্পানিটির পক্ষ থেকে একথা বলা হয়েছে। বুধবার আবুধাবি থেকে বিমানটি জাকার্তা যাচ্ছিল। খবর বার্তা সংস্থা এএফপি’র। জার্কাতা থেকে প্রায় ৪৫ মিনিটের দূরত্বে এই ঘটনা ঘটে। এয়ারবাস এ৩৩০-২০০ বিমানটি অবশ্য নিরাপদেই অবতরণ করে। তবে এই ঘটনায় ১০জন গুরুতর আহত […]

» Read more
1 … 22 23 24 25 26 … 29