যমুনা ব্রহ্মপুত্র তিস্তায় মাছশূন্যতা

পাবনা ও সিরাজগঞ্জ প্রতিনিধি: পাবনা ও সিরাজগঞ্জ জেলার ওপর দিয়ে প্রবাহিত পদ্মা ও যমুনা নদী। ইলিশ ছাড়াও পাঙ্গাশ, রুই, কাতলা, মৃগেলসহ ছোট-বড় প্রায় সব ধরনের মাছে সমৃদ্ধ ছিল এসব নদী। তিন দশক আগেও পাবনায় পদ্মা নদী ও মোহনা থেকে বছরে ১০ হাজার টনেরও বেশি মাছ ধরা হতো। কিন্তু বর্তমানে সেখানে মাছ পাওয়া যাচ্ছে মাত্র এক হাজার টন। একইভাবে মাছশূন্য হয়ে […]

» Read more

দিনাজপুরে লিচু নিয়ে আতংক!

দিনাজপুর প্রতিনিধি: বাগানে ঝুলছে প্রকৃতির রসগোল্লা খ্যাত থোকায় থোকায় লাল টসটসে লিচু। মৌসুমের এই ফলটি দেখতে লোভনীয় এবং খেতেও সুস্বাদু। তবে লিচু বাগানের আশপাশের বাসিন্দাদের মধ্যে আছে অজানা ভয় আর আতংক! এ ভয় আর আতংক তাদের শিশুদের নিয়ে। গত বছরের এই সময়ে ঝড়ে পড়া লিচু খেয়ে দিনাজপুরে মারা যায় ১১শিশু। তাদের মৃত্যু নিয়ে রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান […]

» Read more

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুর ইসলাম বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত ১১৭তম নজরুল জন্ম জয়ন্তী উপলক্ষে চারুকলা বিভাগ কর্তৃক শিল্পকর্ম প্রদর্শনী- ২০১৬ এর সমাপনী দিনে বিশ্বের সেরা সব আধুনিক ফিচার নিয়ে সম্প্রতি বাজারজাতকৃত পারটেক্স স্টার, কর্ণফুলী ও মেট্রো গ্রুপের সমন্বিত প্রয়াস স্কাই টেলিকমিউনিকেশনের পণ্য ‘জেলটা’ মোবাইল ফোন পুরষ্কার বিতরণী করেছে। শুক্রবার সন্ধ্যা ৭ টায় জাতীয় কবি কাজী নজরুর ইসলাম বিশ্ববিদ্যালয়ের ‘গাহি […]

» Read more

বাকৃবি ও শেকৃবিকে অনুদান দেবে কৃষিবিদ অস্ট্রেলিয়া

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার সিডনির রকডেলের রেড রোজ ফাংশান সেন্টারে কৃষিবিদ অস্ট্রেলিয়ার বিশেষ পুনর্মিলনী অনুষ্ঠান ‘কৃষিবিদ সন্ধ্যা ২০১৬’ গত ৭ মে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষাবৃত্তি কার্যক্রমের শুভসূচনা, নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মিলিয়ে প্রাণবন্ত এক সার্থক অনুষ্ঠানের আয়োজন করে কৃষিবিদ অস্ট্রেলিয়া। অনুষ্ঠানে ২৫ হাজার পাঁচ শ ডলারের ‘শিক্ষা তহবিল’ সংগ্রহ করা হয়। ওই তহবিল দিয়ে বাংলাদেশের দুটি কৃষি বিশ্ববিদ্যালয়কে ১০ লাখ টাকা করে […]

» Read more

আইএসের নামে বিএনপি- জামায়াত গুপ্ত হত্যা চালাচ্ছে : হানিফ

কুষ্ঠিয়া প্রতিনিধি: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, ‘বাংলাদেশে আইএসের কোনো সংগঠন নেই। বাংলাদেশ সরকারকে অস্থিতিশীল করার জন্য এই সমস্ত নামে গুপ্তহত্যা ঘটাচ্ছে, বিএনপি এবং জামায়াতের বিভিন্ন সন্ত্রাসী সংগঠন।’ শুক্রবার কুষ্টিয়ার পিটিআই রোডস্থ নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, আনসারুল্লাহ বাংলা টিম, হিযুবত তাহরীর, হরকাতুল জিহাদ—বিভিন্ন সংগঠনের নাম […]

» Read more

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে শতাধিক প্রাণহানির আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক: ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে শরণার্থীবোঝাই পৃথক দুটি নৌকাডুবির ঘটনায় শতাধিক শরণার্থী মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। গত বুধবার প্রথম নৌকাটি ডুবে যায়। বেঁচে যাওয়া যাত্রীরা জানান, ওই নৌকায় ৬৫০ জন আরোহী ছিল। ডুবে যাওয়ার সময় ওই নৌকাটির ভিডিও ও ছবি গণমাধ্যমে প্রচারিত হয়। ইতালিতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মুখপাত্র ফ্লাভিও দ্য গিয়াকোমো এএফপিকে বলেন, বেঁচে যাওয়া যাত্রীরা মাস্তুলে […]

» Read more

দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মমতা

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের মতো শপথ নিলেন মমতা ব্যানার্জি। শুক্রবার দুপুরে তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। কলকাতার রেড রোডের খোলা মঞ্চে শপথ নিলেন মমতা। শপথকে ঘিরে ৪০ হাজার অতিথিসহ কলকাতায় হাজির হয়েছেন বিভিন্ন রাজ্যের মূখ্যমন্ত্রী, কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি এবং আন্তর্জাতিক প্রতিনিধিরা। মমতা ব্যানার্জির শপথকে ঘিরে সকাল থেকেই উৎসবের আমেজ গোটা কলকাতায়। পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রীর শপথ সবসময় […]

» Read more

মেসিকে ছাড়িয়ে গেলেন কোহলি

খেলাধুলা ডেস্ক: বর্তমান সময়ে অন্যতম সফল ও সেরা ক্রিকেটার ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি। অন্যদিকে ফুটবলে নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তবে দু’জন ভিন্ন জগতের হলেও সম্প্রতি মেসিকে ছাড়িয়ে গেছেন কোহলি। কিন্তু শুনে আশ্চর্য হলেও এটাই হয়েছে। ব্রিটিশ সাময়িকী ‘স্পোর্টসপ্রো’র হিসেবে বিপণনযোগ্য ক্রীড়াবিদ হিসেবে মেসি-নোভাক জোকোভিচ-উসাইন বোল্টদের ওপরে আছেন কোহলি। বিশ্বের সেরা বাজারজাত খেলোয়াড়ের তালিকায় মেসিকে […]

» Read more

সাত বছর পর বালাম-জুলি

বিনোদন ডেস্ক: ২০০৮ সালে প্রকাশিত হয় বালামের সুর-সংগীতে জুলির প্রথম একক অ্যালবাম ‘বালাম ফিচারিং জুলি’। অ্যালবামটি শ্রোতাদের মাঝে বেশ সাড়া জাগায়। কয়েকটি গান পায় দারুণ জনপ্রিয়তা। তারই ধারাবাহিকতায় ২০০৯ সালে আসে এ দুই ভাই-বোন জুটির দ্বিতীয় অ্যালবাম ‘স্বপ্নের পৃথিবী’। তারপর আর একসঙ্গে কাজ করেননি তাঁরা। দীর্ঘ সাত বছর পর আবারও নতুন গান নিয়ে আসছেন বালাম ও জুলি। এবার অবশ্য একক […]

» Read more

চলতি বছরেই চীনে আসবে বিশ্বের প্রথম নমনীয় স্মার্টফোন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: নমনীয় স্মার্টফোন বা ভাঁজ করা যাবে এমন ফোনের ধারণা অনেক দিন থেকেই রয়েছে। বিশেষ করে স্যামসাং এধরনের ফোনএর ধারণা দিলেও এখন পর্যন্ত বাস্তবে রূপ দিতে পারেনি। তবে এবার চীনের ছোট একটি স্টার্টআপ প্রতিষ্ঠান মোক্সি গ্রুপ এই ধারণাকে বাস্তবে রুপ দিতে যাচ্ছে। মোক্সি গ্রুপের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট চংসেং ইউ ব্লুমবার্গকে বলেন, প্রতিষ্ঠানটি তাদের ই-ইঙ্ক প্রযুক্তির সাদা এবং […]

» Read more
1 … 3 4 5 6 7 … 29