চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা

নিজস্ব প্রতিবেদক: রমজান মাসের চাঁদ দেখা গেছে, মঙ্গলবার থেকে বাংলাদেশে রোজা শুরু হচ্ছে। বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে মঙ্গলবার থেকে মাসব্যাপী সিয়াম সাধনা শুরু হচ্ছে। সোমবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের চাঁদ দেখা কমিটির সভায় এ কথা জানানো হয়। আজ সোমবার রাতে সেহরি খেয়ে আগামীকাল রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। তারাবির নামাজও শুরু হবে আজ এশার নামাজের ওয়াক্ত থেকে।এ […]

» Read more

গাড়ি ড্রাইভিং শিখছেন মুস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক: কিছুদিন আগেই পরিবারের জন্য গাড়ি কিনেছিলেন মুস্তাফিজুর রহমান। তার বাবা আবুল কাশেম গাজী জানিয়েছিলেন, গাড়ি চালানোর জন্য একজন ড্রাইভার রেখে দেয়া হয়েছে। সেই গাড়িতে চড়েই তিনি এখন বিভিন্ন জায়গায় যাতায়াত করেন। আইপিএল জয় করে দেশে আসার পর মুস্তাফিজুর রহমান এখন রয়েছেন গ্রামের বাড়িতে। সেখানে তিনি রয়েছেন বিশ্রামের জন্য। টানা ক্রিকেট খেলার কারণে যে অসুস্থতা ভর করেছে, সেটা কাটাতেই […]

» Read more

বড়াইগ্রামে খ্রিষ্টান সুনিল গোমেজ হত্যার ঘটনায় থানায় মামলা

নাটোর প্রতিনিধি: নাটোরের বনপাড়ায় সুনিল গোমেজ হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে। রবিবার রাত সাড়ে দশটার দিকে নিহতের মেয়ে স্বপ্না গোমেজ বাদি হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে বড়াইগ্রাম থানায় মামলাটি দায়ের করা হয়। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এমরান হোসেন জানান, রবিবার সকালে বাড়ি থেকে বের হয়ে গীর্জায় যান সুনিল গোমেজ। সেখানে প্রার্থনা শেষে নিজবাড়িতে রাস্তা মুখী মুদি দোকানে বসেন তিনি। […]

» Read more

গাইবান্ধায় দৈনিক যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গাইবান্ধা প্রতিনিধি: ‘ষোল কোটি মানুষের জন্য প্রতিদিন’ এই শ্লোগান নিয়ে গাইবান্ধায় দৈনিক যায়যায়দিনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে পালিত হয়েছে। যায়যায়দিনের পাঠক সংগঠন জেজেডি ফ্রেন্ডস ফেরামের আয়োজনে এ উপলক্ষে সোমবার দুপুরে গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনায় সভা অনুষ্ঠিত হয়। গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ও ছড়াকার আবু জাফর সাবুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা তথ্য […]

» Read more

বেওয়ারিশ কুকুরের স্বর্গরাজ্য দিনাজপুর!

দিনাজপুর প্রতিনিধি: বেওয়ারিশ কুকুরের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে, দিনাজপুর শহর। এসব কুকুর মানুষের হাত থেকে প্রতিনিয়ত খাদ্য কেড়ে নিচ্ছে। বাধা দিলেই কামড়ে ধরছে,মানুষকে। এ শহরে প্রতিদিন কমপক্ষে গড়ে ৮ জনকে কামড় দিচ্ছে কুকুর। বেওয়ারিশ কুকুর ধরার জন্য লাখ লাখ টাকা বাজেট পেশ করলেও পৌর কর্তৃপক্ষ বিষয়টি জেনেও পালন করছে নীরব ভুমিকা। ফলে অসহায় হয়ে পড়েছে পৌরবাসী। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং […]

» Read more

কুড়িগ্রামে আউটসোর্সিং বিষয়ে সাংবাদিক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে বেসিক আউটসোর্সিং এর উপর দিনব্যাপি সাংবাদিক প্রশিক্ষণ সোমবার সার্কিট হাউজ হলরুমে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আর্থিক সহায়তায় বেসরকারি সংস্থা সুশীলন ‘লার্নিং এন্ড আর্নিং’ প্রকল্পের আওতায় অনুষ্ঠানের আয়োজন করে। এতে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩০ জন সাংবাদিক অংশ নেয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি […]

» Read more

৩০ বছরের মধ্যে সবচেয়ে দীর্ঘ রোজা এবার

নিজস্ব প্রতিবেদক: উত্তর গোলার্ধের মুসলিমদের ঘরে ঘরে চাঁদ দেখা সাপেক্ষে সোমবার শুরু হতে পারে পবিত্র মাহে রমজান আর বাংলাদেশে মঙ্গলবার প্রথম রোজা। ইতোমধ্যেই বিশ্বের দেড়শ কোটি মুসলমান রহমত, মাগফিরাত ও নাজাতের এই মাস পালনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। সুমেরীয় অঞ্চলের মুসলিমদের এবার ৩০ বছরের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় সিয়াম পালন করতে হবে। স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে এবার ২০ ঘণ্টার বেশী সময় তাদের […]

» Read more

সিকৃবিতে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। সোমবার ( ৬ জুন) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ভেটেরনারি এন্ড এনিম্যাল সায়েন্স অনুষদের ডেয়রি সায়েন্স বিভাগের আয়োজনে ও প্রাণ ডেয়রি মিল্কের পৃষ্ঠপোষকতায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় অডিটরিয়ামে এসে শোভাযাত্রাটি শেষ হয়। সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে ‘সুস্থ জাতি গঠনে […]

» Read more