নিখোঁজের ৯দিন পর নারী এনজিও কর্মী উদ্ধার

সনজিৎ কুমার মহন্ত: রংপুরের কাউনিয়ায় নিখোঁজের ৯দিন পর হাত ও মুখ বাঁধা জীবিত অবস্থায় জান্নাতুল ফেরদৌস (২৪) নামে এক নারী এনজিও কর্মীকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ১টার দিকে উপজেলার হরিশ্বর গ্রামের নির্জন রাস্তার ধার থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারের বিষয়টি জানিয়ে কাউনিয়া থানার এসআই মমিন মিয়া জানান, স্থানীয় লোকজন রশি দিয়ে হাত এবং ওড়না দিয়ে মুখ বাধা অবস্থায় […]

» Read more

তারাগঞ্জে মটোরসাইকেলসহ ছিনতাইকারী সিন্ডিকেটের সক্রিয় এক সদস্য আটক

সনজিৎ কুমার মহন্ত: তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ একটি মোটরসাইকেলসহ এক মটোরসাইকেল ছিনতাইকারী সিন্ডিকেটের সক্রিয় সদস্যকে আটক করেছে। গতকাল শনিবার রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ বালাবাড়ি এলাকায় অবস্থিত পুলিশ ফাড়িঁর সদস্যরা উক্ত স্থানে চেক পোষ্ট বসিয়ে মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহনের কাগজপত্র যাচাই-বাঁচাই করার সময় কুড়িগ্রাম সুবনারায়ন নাওয়া পাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র তুহিন মিয়া ওরফে রিয়াদ(২২) তার ব্যবহত ১৩৫ সিসি ডিসকভার যার নং রংপুর-ল-১৩৫১ […]

» Read more

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি: নিম্নাঞ্চল প্লাবিত

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম : অবিরাম বর্ষন ও উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামের ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তা, দুধকুমারসহ সবকটি নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে প্লাবিত হয়ে পড়ছে চরাঞ্চলের নতুন নতুন এলাকা। ধরলা নদীর প্রবল স্রোতে জেলা সদরের বাংটুর ঘাট এলাকায় পানি উন্নয়ন বোর্ডের ৩০ মিটার বাধ ধ্বসে গেছে। এছাড়াও নদীর পানি বাড়ার সাথে সাথে ব্রহ্মপুত্রের ভাঙ্গন দেখা দিয়েছে যাত্রাপুর […]

» Read more

বন্ধুর বাড়িতে যাওয়া হলোনা নিরবের….

নাটোর প্রতিনিধি : বন্ধুর বাড়িতে আর যাওয়া হলোনা নিরবের। বাড়িতে বেড়াতে আসা খালাতো ভাইকে সাথে নিয়ে সাইকেল যোগে বন্ধুর বাড়িতে যাওয়ার পথে ঘাতক ট্রাক কেড়ে নিল তাদের প্রাণ। নাটোরের লালপুরে শনিবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার কৃষ্ণপুর এলাকার চিনির বটতলায় ট্রাকের চাপায় নিহত হয় এই দুই ভাই। নিহতরা হলো, লালপুরের,জৌদ্দবগী এলাকার হারাধন সরকারের ছেলে এবং শ্রী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের অষ্টম […]

» Read more

আমি হাওরের মানুষঃ কৃষকের সন্তান আমি লম্বা আলুও খেয়েছি ——রাষ্ট্রপতি আব্দুল হামিদ

ড নিয়াজ পাশা : মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেছেন , আমি হাওরের মানুষঃ কৃষকের সন্তান; আমি লম্বা আলু কাঁচা, সিদ্ধ করে বা পোড়া দিয়েও খেয়েছি । লম্বা আলু হচ্ছে মিষ্টি আলু, । মহামান্য রাষ্ট্রপতি গত ২০ জুন কেআইবি প্রাঙ্গণে কৃষিবিদ ইনস্টিটিউশন আয়োজিত কৃষিবিদ দিবস উপলক্ষ্যে আলোচনা এবং কেআইবি কৃষি পদক ২০১৬ বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন । হাওরাঞ্চলের আরেক কৃতি […]

» Read more

ঝিনাইদহের ইউড্রেনগুলো যেন টাকা আত্বসাতের হাতিয়ার

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে ইউড্রেনগুলো যেন জনপ্রতিনিধিদের ও সরকারি কর্মকর্তাদের টাকা আত্বসাতের হাতিয়ার হয়ে দাড়িয়েছে। প্রতিবছরই একই ইউড্রেন নতুন করে নির্মান দেখিয়ে টাকা উত্তোলন করা হ”্ছ,ে এমনই ঘটনা ঘটেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায়। সংশ্লিষ্ঠ অফিসে খোজ নিয়ে দেখা গেছে, কালীগঞ্জ উপজেলা পরিষদ এডিবি’র অর্থায়নে ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রতিবছরই বেশ কিছু প্রকল্প হাতে নেন। যার মধ্যে নলকুপ স্থাপন, ইউড্রেন নির্মান, রাস্তা নির্মান, মসজিদ-মন্দির […]

» Read more

বড়াইগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ ডাকাত আটক-অস্ত্র উদ্ধার

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে চাপাতি ও অন্যান্য অস্ত্রসহ পাঁচজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সোয়া ১১ টার দিকে বনপাড়া-হাটিকুমরুল-ঢাকা মহাসড়কের মানিকপুর কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলো-উপজেলার জোনাইল ইউনিয়নের সরাবাড়িয়া গ্রামের ই¯্রাফিল হোসেনের ছেলে এসকেন্দার আলী (৪০) ও আব্দুর রহিমের ছেলে নাজমুল ইসলাম (২০), দিঘইর গ্রামের মৃত শহিদুল্লাহর ছেলে শাকিল হোসেন (২২), জোনাইল গ্রামের আব্দুর রাজ্জাকের […]

» Read more

কৃষিতে ভ্যাট নয় সরকারি বিনিয়োগ বাড়ানোর দাবীতে কুড়িগ্রামে মানববন্ধন

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম : কৃষিতে ভ্যাট নয় সরকারি বিনিয়োগ বাড়ানোর দাবীতে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে কেন্দ্রীয় কৃষক মৈত্রীর উদ্যোগে ঘন্টাব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষক মৈত্রীর উলিপুর উপজেলার সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক হায়বর আলী, সদর উপজেলার সাধারণ সম্পাদক নুর আলম, অর্থ সম্পাদক এরশাদুল হক, সদস্য উজ্জলারাণী, বিথীরাণী […]

» Read more