বদলে যাওয়া হাবিপ্রবি ক্যাম্পাস

শাহীন আলম: টিএসসি’র গ্রুপ স্টাডি, মনোমুগ্ধকর ড. এম.এ. ওয়াজেদ ভবন, ক্যাফেটেরিয়ার স্বাস্থ্যসম্মত খাবার, ফলের মৌসুমে লিচুর সমারোহ, খেলার মাঠে বিভিন্ন টুর্নামেন্ট, অডিটোরিয়ামের মঞ্চে সাংস্কৃতিক কর্মকান্ড, পহেলা বৈশাখে ভিসি স্যারের সাথে ফটোসেশন, গবেষণা ল্যাবে ও ফিল্ডে নিরলস শ্রম, শিক্ষকদের আন্তরিক সহযোগিতা, হলে বসবাস, বন্ধুদের সাথে মন মাতানো আড্ডায় জীবন যেন এক অন্য দিগন্তে মোড় নিয়েছে। সত্যি বলতে কি, স্কুল ও কলেজের […]

» Read more

মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলের কারাদন্ড

জিল্লুর রহমান পলাশ, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলায় মায়ের দেওয়া লিখিত অভিযোগে মাদকাসক্ত ছেলে শামিম মিয়াকে (৩২) ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের বিচারক সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আহসান হাবীব মঙ্গলবার দুপুরে এ দন্ড দেন। দন্ডপ্রাপ্ত শামিম মিয়া সাদুল্যাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের মিরপুর (পশ্চিমপাড়া) গ্রামের মৃত্যু মোতাল্লেব হোসেনের ছেলে। এরআগে, ইয়াবা সেবনের সময় শামিম […]

» Read more

১৪২ তলা ভবন নির্মাণে প্রধানমন্ত্রীর অনুমোদন

ঢাকা প্রতিনিধি: রাজধানী ঢাকার অদূরে পূর্বাচলে প্রস্তাবিত দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ ১৪২ তলা ‘আইকনিক টাওয়ার’ নির্মাণের প্রস্তাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিয়েছেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে অর্থমন্ত্রী রাইজিংবিডিকে এ কথা জানান। ১৪২ তলা এই টাওয়ারের নকশা এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে এই ভবনের দিকে তাকালে মুক্তিযুদ্ধের কথা মনে পড়বে। এটি নির্মাণ সম্পন্ন হলে দুইপাশ থেকেই […]

» Read more

ইসলামী ব্যাংকের অনুদান নিল প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল

নিজস্ব প্রতিনিধি: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ১৫ কোটি টাকা দান করেছে। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার কাছে ওই অর্থের চেক হস্তান্তর করেন ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোস্তফা আনোয়ার। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সংবাদমাধ্যমকে এ তথ্য জানান। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মান্নান এবং ব্যাংকের অন্যতম শেয়ারহোল্ডার সাইফুল আলম সে সময় উপস্থিত ছিলেন।

» Read more

এ বছরই বাদ পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা

নিজস্ব প্রতিনিধি: চলতি বছর থেকেই পঞ্চম শ্রেণি শেষে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা উঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একইসঙ্গে এ বছর থেকে অষ্টম শ্রেণি শেষে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হবে। আজ মঙ্গলবার সচিবালয়ে একথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। সাংবাদিকদের মন্ত্রী বলেন, সিদ্ধান্ত হয়ে গেছে। এখন আনুষ্ঠানিকভাবে শিগগিরই তা অনুমোদনের জন্য মন্ত্রিসভায় পাঠানো হবে। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী বলেন, ‘আমি নিশ্চিত […]

» Read more

গুরুতর আহত অভিনেত্রী শুভশ্রী

বিনোদন ডেস্ক : গুরুতর আহত হয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। ‘প্রেম কি বুঝিনি’ শিরোনামের সিনেমার শুটিংয়ের সময় এক দুর্ঘটনায় আহত হয়েছেন এই নায়িকা। আজ মঙ্গলবার শুভশ্রী তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই দুর্ঘটনার কিছু স্থিরচিত্র প্রকাশ করে এ তথ্য জানান। প্রকাশিত ছবিতে দেখা যায়, হাঁটুতে বেশ আঘাত পেয়েছেন শুভশ্রী। তাকে টিমের লোকজন কাঁধে ভর করে নিয়ে যাচ্ছেন। এ প্রসঙ্গে শুভশ্রী […]

» Read more

‘এ বছরই বাল্যবিয়ে নিরোধ আইন চূড়ান্ত হবে’

নিজস্ব প্রতিবেদক : দেশে বাল্যবিয়ে প্রতিরোধে ‘বাল্যবিয়ে নিরোধ আইন’ চলতি বছরের মধ্যেই চূড়ান্ত হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। মঙ্গলবার দুপুরে রাজধানীর ইস্কাটনে মহিলা বিষয়ক অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন প্রতিমন্ত্রী। বাল্যবিয়ে নিরোধ আইন বিষয়ে জানতে চাইলে মেহের […]

» Read more

সিরিয়া সীমান্তে হামলায় জর্ডানের ৬ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়া সীমান্তের কাছে জর্ডানের সীমানায় গাড়ি বোমা হামলায় জর্ডানের ছয় সেনাসদস্য নিহত হয়েছে। এ হামলায় ১৪ জন আহত হয়েছে। সীমান্ত লাগোয়া রুকবা এলাকায় একটি অস্থায়ী শরণার্থী শিবিরের কাছে জর্ডানের সেনাসদস্যদের লক্ষ্য করে হামলা চালানো হয়। হামলায় ব্যবহৃত গাড়িসহ জর্ডানের সেনাদের কয়েকটি গাড়ি বিস্ফোরণে বিধ্বস্ত হয়েছে। এ হামলার দায় এখনো কোনো পক্ষ স্বীকার করেনি। তবে জর্ডান সীমান্ত তান্ডব […]

» Read more

ঈদের পর রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন প্রকাশ: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় সরকার কর্তৃক গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন ঈদের আগে প্রকাশ করা হচ্ছে না। ঈদের ছুটির পর এটি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। উল্লেখ্য, গত ৩০ মে সচিবালয়ে অর্থমন্ত্রীর কাছে এ-সংক্রান্ত পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন হস্তান্তর করেন কমিটির প্রধান সাবেক […]

» Read more

৪৯ বছর পর আকাশে ফের স্ট্রবেরি মুন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: সুপার মুন নয়। নয় ব্লু মুনও। এবার একেবারে স্ট্রবেরি। ৪৯ বছর পর আবার আকাশে এলো স্ট্রবেরি মুন। মঙ্গলবার থেকে শুরু করে গোটা সপ্তাহটা আমরা দেখতে পাব এই স্ট্রবেরি মুনকে। জ্যোতির্বিজ্ঞানের পরিভাষায় একে বলে ‘সলস্টাইস’। জুন মাসের এই পূর্ণিমার দিনটি থেকে পৃথিবীর উত্তর গোলার্ধে শুরু হয় গ্রীষ্মকাল। দিন ছোট হয়। রাত বড় হতে শুরু করে একটু একটু […]

» Read more