গুপ্তহত্যা-জঙ্গিবাদ বিরোধী সিরিজ কর্মসূচি আসছে

নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী জঙ্গিবাদ-গুপ্তহত্যা ও সন্ত্রাস বিরোধী সিরিজ কর্মসূচি নিয়ে মাঠে নামছে বাংলাদেশ ছাত্রলীগ। বৃহস্পতিবার দুপুরে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এ ঘোষণা দেন। ছাত্রলীগ সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন দেশকে অস্থিতিশীল করতে বিএনপি-জামায়াত চক্রান্ত করছে। এই মুহৃর্তে বড় সমস্যা হচ্ছে জঙ্গিবাদ। আগুন সন্ত্রাস-পেট্রলবোমা […]

» Read more

পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য ৩৩৯০ কোটি টাকা বাজেট অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ২০১৬-১৭ অর্থবছরের ব্যয় নির্বাহের জন্য ৩ হাজার ৩৯০ কোটি ৬৯ লাখ টাকা বাজেট অনুমোদন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। বৃহস্পতিবার ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নানের সভাপতিত্বে কমিশনের ১৪৪তম পূর্ণ কমিশন সভায় এ বাজেট অনুমোদিত হয়। ইউজিসি সচিব ড. মো. খালেদ সভা পরিচালনা করেন। পাশাপাশি সভায় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্য ২০১৫-১৬ অর্থবছরের সংশোধিত বাজেটে ২ হাজার […]

» Read more

ময়মনসিংহের দুই আসনে উপনির্বাচন ১৮ জুলাই

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) ও ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৮ জুলাই। বৃহস্পতিবার নির্বাচন কমিশন এ নির্বাচনের তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী ২০ জুন মনোয়ানপত্র জমা নেওয়ার শেষ তারিখ এবং মনোয়নপত্র বাছাই হবে ২২ জুন। ২৯ জুন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ওই দুই আসনের উপনির্বাচন হবে ১৮ জুলাই। প্রসঙ্গত, গত ১১ মে ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য (এমপি) […]

» Read more

দুই বছর নিষিদ্ধ হলেন মারিয়া শারাপোভা!

স্পোর্টস ডেস্ক: আর বোধহয় টেনিসে ফেরা হলো না রুশ সুন্দরী মারিয়া শারাপোভার। ডোপ টেস্টে ‘পজিটিভ’ প্রমাণিত হওয়ায় টেনিসে দুই বছর নিষিদ্ধ করা হয়েছে মারিয়া শারাপোভাকে। মার্চ থেকেই সাময়িক নিষিদ্ধ ছিলেন শারাপোভা। তবে সেটি বেড়ে গিয়ে এখন দাঁড়ালো দুই বছরে। ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন (আইটিএফ) বুধবার শারাপোভাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করার কথা জানায়। এর আগে এ বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন চলার […]

» Read more

কৃষকের মুখে হাসি ফুটাবে জোয়ার-ভাটাজয়ী ব্রি ধান

নিজস্ব প্রতিবেদক: দেশের উপকূলীয় অঞ্চলে জোয়ার-ভাটার কবলে পড়ে ধান চাষে বেশ হিমশিম খেতে হয় চাষিদের। ফলন কম, অল্প ঝড়ে ধানের গাছ হেলে পড়াসহ নানা সমস্যার মুখোমুখি হন তারা। অল্প ফলন ঘরে তুলতে পারায় হাসি ফোটে না কৃষকের মুখে। তবে এবার থেকে সেই হাসি ফুটবে কৃষকের মুখে। স্থানীয় জাতের ধানের চেয়ে ফলন বাড়বে এক থেকে দেড় মেট্রিক টন পর্যন্ত। আর হালকা […]

» Read more

খাদ্যে ভেজাল বন্ধ হোক

জাহিদ হাসান: বেঁচে থাকার জন্য আমাদের খাবারের প্রয়োজন। তবে সে খাবারে ভেজাল থাকলে তা আমাদের সুস্থভাবে বেঁচে থাকারই প্রধান অন্তরায় হয়ে দাঁড়ায়। দুঃখজনক হলেও সত্যি, খাদ্যে ভেজাল মেশানোর প্রবণতা আমাদের সমাজে ইদানীং খুব বেড়ে গেছে। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী অধিক লাভের আশায় খাদ্যদ্রব্যে ভেজাল মিশিয়ে নির্দ্বিধায় তা জনসাধারণের মাঝে বিক্রির মত অমানবিক কাজ প্রতিনিয়ত করে চলেছে। আর এই ভেজাল ব্যবসায় […]

» Read more

কুড়িগ্রামে প্যানেলভুক্ত শিক্ষকদের মানববন্ধন

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি: সুপ্রীম কোর্টের রায় দ্রুত বাস্তবায়নের দাবীতে কুড়িগ্রামে প্যানেলভুক্ত শিক্ষকদের মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানব বন্ধনে জেলার প্যানেল ভুক্ত শিক্ষকরা অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন প্যানেল ভুক্ত শিক্ষক মোস্তাফিজুর রহমান ও আব্দুল জলিল প্রমুখ। বক্তারা বলেন, সুপ্রীম কোর্টের রায় অনুযায়ী ২৮ হাজার ৬শ ১১ জন প্যানেল ভুক্ত শিক্ষককে কোন […]

» Read more

মুক্তিযোদ্ধার জমি দখল করে বাড়ি নির্মানের অভিযোগ!

এ কিউ রাসেল, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরের নিকরাইল এলাকায় এক হিন্দু বীরমুক্তিযোদ্ধা মথুরা চন্দ্র দাসের ১২ শতাংশ জমি অবৈধভাবে দখল করে বাড়ি নির্মাণ করেছেন স্থানীয় আজিজুল হক ওরফে মিন্টু মাস্টার। আর ওই জমি ফেরত পেতে মুক্তিযোদ্ধা মথুরা দাস ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি লিখিত আবেদন দিয়েছেন। জানা যায়, উপজেলার নিকরাইল ইউনিয়নের নিকরাইল গ্রামে নিজের পৈতৃক জমিতে বসবাস করে আসছিলেন […]

» Read more

বাকৃবিতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ট্রেনের ধাক্কায় মোমিন মিয়া (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের সামনে লন্ডনব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মোমিন মিয়া বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী নারকেলবাগান এলাকার আবদুল মোনায়েমের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে মোমিন মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন ধরে হাঁটছিলেন। […]

» Read more