হবিগঞ্জে ২ গ্রামবাসীর সংঘর্ষে শতাধিক আহত

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ সদর উপজেলার সুরাবই ও কান্দিগাঁও দুইগ্রামবাসীর মধ্যে সংঘর্ষে শতাধিক লোকজন আহত হয়েছেন। সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩১ রাউন্ড টিয়ারসেল ও ১৬১ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। সংঘর্ষে আহতদের মধ্যে নজির (২০), সুরুজ (৩৫), আয়াত (২২), মর্তুজ (৬০), শাহিন (২৮), বাছির (২৫), হেলাল (২৫), সিজিল (১৮), […]

» Read more

ভারতের ওয়ানডে সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ের বিরুদ্ধে ৮ উইকেটের বড় ব্যাবধানে সিরিজ জিতে নিল ভারত। ১৫ জুন তৃতীয় একদিনের ম্যাচ এখন শুধুই ভারতের কাছে নিয়মরক্ষার এবং জিম্বাবুয়ের কাছে সম্মান রক্ষার হয়ে দাঁড়ালো। প্রথম ম্যাচেও ৯ উইকেটে জিতেছিল ধোনি বাহিনী। আজ টস জিতে জিম্বাবুয়েকে আগে ব্যাট করতে পাঠায় ভারত। ব্যাট করতে নেমে মাত্র ৩৪.৩ ওভারে মাত্র ১২৬ রানে শেষ হয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস। ৩ […]

» Read more

শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এবার এই পরীক্ষায় স্কুল পর্যায়ের ৯১ হাজার ৫৬৪ জন এবং কলেজ পর্যায়ের ৫৫ হাজার ৬৯৮ জন পাস করেছেন বলে সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়, ত্রয়োদশ শিক্ষক নিবন্ধনের স্কুল পর্যায়ের প্রিলিমিনারিতে অংশ নিতে ৩ লাখ ৭৪ হাজার ২৪৭ […]

» Read more

অবশেষে বীরাঙ্গনা ফুলমতি পেলেন বসতঘর, গাভী ও নগদ টাকা

জিল্লুর রহমান পলাশ, গাইবান্ধা প্রতিনিধি: অবশেষে মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানী পাকবাহিনীর হাতে নির্যাতীত গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার বীরাঙ্গনা রাজকুমারী রবিদাস ফুলমতি (৭৩) নতুন বসতঘর, একটি গাভী ও নগদ টাকা পেলেন। গাইবান্ধা জেলা প্রশাসক মো. আবদুস সামাদ সোমবার বিকেলে সাদুল্যাপুর উপজেলা পরিষদ চত্তরে ফুলমতির হাতে ঘরের চাবী, একটি গাভী ও নগদ অর্থ তুলে দেন। এসময় সাদুল্যাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান, ভাইস […]

» Read more

কুষ্টিয়ার মাঠজুড়ে পাট আর পাট

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় পাটজাত পণ্যের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। কুষ্টিয়ার দিগন্তজুড়ে এখন পাটের আবাদ। অর্থকরী ফসল হিসাবে পাট এখানে একটি অধিক লাভজনক ফসল। আর কুষ্টিয়ার ফসলী জমির দিকে তাকালে এখন চোখে পড়ছে পাট আর পাট। কুষ্টিয়া জেলা পাট অধিদপ্তরের মুখ্য পাট পরিদর্শক সোহরাব উদ্দিন বিশ্বাস জানান, বিগত বছরের তুলনায় চলতি বছরে কুষ্টিয়ায় ব্যাপক হারে পাট চাষ বৃদ্ধি পেয়েছে। গতবছর […]

» Read more

মহাবীর লুকে আসছেন আমির খান

বিনোদন ডেস্ক: সম্প্রতি পাঞ্জাবের কুস্তিগীর মহাবীর সিংয়ের চরিত্রে দুর্দান্ত অভিনয়ের পূর্ভাবাস দিয়ে বলিউড মাতিয়েছেন সুপারস্টার অভিনেতা সালমান খান। তার আসন্ন সিনেমা ‘সুলতান’-এ তাকে মহাবীর সিংয়ের চরিত্রে দেখা যাবে। আর এবার সেই মহাবীর সিংয়ের চরিত্রেই দুর্দান্ত শারিরিক কাঠামোতে দেখা মিললো বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত তারকা অভিনেতা আমির খানকে! না। তিনি সালমানের ‘সুলতান’ সিনেমার প্রমোশনে মহাবীর সিংয়ের মত শরীর প্রদর্শন করেননি। বরং […]

» Read more

কুড়িগ্রাম পৌরসভার সাড়ে ৪২কোটি টাকার বাজেট ঘোষণা

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি: নতুন কোন প্রকার করারোপ ছাড়াই ২০১৬-২০১৭ অর্থবছরের জন্য কুড়িগ্রাম পৌরসভা ৪২কোটি ৫৭ লাখ ৮২ হাজার ৪৯৬টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে পৌরসভা মিলনায়তনে টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি ও পৌরসভা যৌথভাবে উন্মুক্ত বাজেট ঘোষণা ও জনগণের প্রত্যাশা পূরণের অনুষ্ঠানের আয়োজন করে। বাজেট অনুষ্ঠানের সভাপতিত্বে করেন পৌর মেয়র আব্দুল জলিল। চলতি অর্থ বছরে […]

» Read more

রাবিতে বিশ্ব ডিএনএ দিবস পালিত

আসাদুজ্জামান রিফাত, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পালিত হলো বিশ্ব ডিএনএ দিবস। এ উপলক্ষে রবিবার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডীনস্ কমপ্লেক্স কনফারেন্স রুমে একটি সেমিনার আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান এ কথা বলেন। এমনকি তিনি ডিএনএ গবেষণার জন্য বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সম্মিলিতভাবে কাজ করার জন্য আহ্বান জানান তিনি। এ সময় সেমিনারে […]

» Read more

মসলিন তৈরির প্রযুক্তি পুনরুদ্ধার করা হবে: মির্জা আজম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ঐতিহ্যবাহী বিশ্বখ্যাত মসলিন কাপড় তৈরির প্রযুক্তি পুনরুদ্ধারের লক্ষ্যে বাংলাদেশ তাঁত বোর্ড একটি কর্মসূচি চালু করতে যাচ্ছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। রোববার সকালে সচিবালয়ে এক সভায় প্রতিমন্ত্রী একথা বলেন। বস্ত্রশিল্পে মসলিন প্রযুক্তি পুনরুদ্ধারে করণীয় বিষয়ে এ সভা আয়োজন করা হয়। প্রতিমন্ত্রী বলেন, নতুন কর্মসূচির মাধ্যমে তাঁত বস্ত্রের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে তাঁতীদের আয় বৃদ্ধি হবে। […]

» Read more

নেত্রকোনায় ‘শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়’ স্থাপনের উদ্যোগ

নেত্রকোনা প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নেত্রকোনা জেলায় একটি ‘বিশেষায়িত’ পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নিচ্ছে সরকার। এর আগে বরিশাল বিভাগের ভোলা জেলায় প্রধানমন্ত্রীর নামে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠারও উদ্যোগ নেয়া হয়। গত ৬ জুন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো একটি চিঠি সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে পৌছে। সেই চিঠিতে বলা হয়, ‌‘উপর্যুক্ত বিষয়ে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, নেত্রকোণা জেলায় ‘শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়’ নামে […]

» Read more