ঝিনাইদহে কলেজে ভর্তিতে অতিরিক্ত ফি আদায়

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশ উপেক্ষা করে দুটি কলেজে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, এ বছর শিক্ষা মন্ত্রনালয় থেকে উপজেলা (মফস্বল) পর্যায়ে সেশন চার্জসহ সর্বসাকুল্যে ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ১০০০ টাকা। ১২.০৫.১৬ ইং তারিখে শিক্ষা মন্ত্রনালয়ের সচিব সোহরাব হোসাইন স্বাক্ষরিত ভর্তির নীতিমালায় এ নির্দেশ দেওয়া হয়। এ সকল অতিরিক্ত ভর্তির টাকা শিক্ষরা […]

» Read more

গাইবান্ধায় ট্রাক ভর্তি ভেজাল লাচ্ছা-সেমাই জব্দ

জিল্লুর রহমান পলাশ, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় অনুমোদনহীন কারখানা থেকে ভেজাল লাচ্ছা-সেমাই পাচার করার সময় ট্রাক ভর্তি লক্ষাধিক টাকার লাচ্ছা-সেমাই জব্দ করে ডোবার পানিতে ফেলে নষ্ট করেছে ভ্রাম্যমান আদালত। এসময় রফিকুল ইসলাম নামে এক ব্যবসায়ীর কাছে দুই হাজার টাকা জরিমানা করা হয়। গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছা. সালমা খাতুন মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছা. সালমা […]

» Read more

কুড়িগ্রাম জেলা থেকে দুই উপজেলা বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রের প্রতিবাদে কুড়িগ্রামে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম : উপজেলাবাসীর মতামত উপেক্ষা করে রৌমারী ও রাজিবপুর উপজেলাকে কুড়িগ্রাম জেলা থেকে বিচ্ছিন্ন করে জামালপুর জেলার সাথে যুক্ত করার ষড়যন্ত্রের প্রতিবাদে কুড়িগ্রামে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে কুড়িগ্রাম জজ কোর্ট সড়কে ঘন্টাবাপী মানব বন্ধন শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীরীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, সাবেক […]

» Read more

রাসেলকে বাঁচাতে একটু সাহায্য-সহানুভূতিই যথেস্ট

ঝিনাইদহ প্রতিনিধি- ”আমি পড়াশুনা করিনি তাই আমার রাসেলরে পড়ায়ে মানুষের মতো মানুষ করতে চাইছিলাম কিন্তু ওর ঔই পেটের টিউমারটা ওরে শেষ কইরে দিচ্ছে। আমার চেলেডার ভাল মেধা আছিল, কেউ যদি ওর চিকিৎসা খরচ দিত আমার ছেলেডা বাইচা যাইত” এভাবেই নিজের অপারগতা প্রকাশ করলেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ফুলহরি গ্রামের ভূমিহীন কৃষক সাহরাব হোসেন। শৈলকুপা উপজেলার ফুলহরি মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষক জানালেন, […]

» Read more

ফুলছড়িতে ব্রক্ষ্মপুত্র নদে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

জিল্লুর রহমান পলাশ, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ব্রক্ষ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ স্কুলছাত্র মকছেদুল ইসলামের (১১) লাশ উদ্ধার করেছে ডুবারু দল। ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের ব্রক্ষ্মপুত্র নদের নীলকুঠি এলাকা থেকে মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার করা হয়। এরআগে, ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের ব্রক্ষ্মপুত্র নদে গোসল করতে নেমে সোমবার বিকেলে নিখোঁজ হয় মকছেদুল। মকছেদুল ইসলাম ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের নিলকুঠি […]

» Read more

উন্নয়নে কাজ করছে হাবিপ্রবির এক ঝাঁক প্রাণিবিজ্ঞানী

কৃষিবিদ শাহীন আলম: দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে প্রাণিসম্পদ। পুষ্টি নিরাপত্তা অর্জনে অগ্রনী ভূমিকা পালন করছে এ সেক্টরের উৎপাদিত দুধ, ডিম ও মাংস। সাম্প্রতিক সময়ে প্রানিজ আমিষের উৎপাদন বাড়লেও জনসংখ্যার তুলনায় তা নিতান্তই কম। প্রানিসম্পদ উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তা সহায়তার মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ঝাঁক প্রানিবিজ্ঞানী গঠন করেছে বাংলাদেশ সোসাইটি ফর […]

» Read more

ঝিনাইদহ চুয়াডাঙ্গা মহাসড়কটি যান চলাচলের অযোগ্য, প্রতিদিন ঘটছে দুর্ঘটনা

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ চুয়াডাঙ্গা মহাসড়কের আমেরচারা থেকে ডাকবাংলা ত্রিমহনী পর্যন্ত সড়ক এখন মরণ ফাঁদ। পরিবহনসহ সব ধরনের যান চলাচল করছে ঝুঁকি নিয়ে। রাস্তার কাজ শেষ না করে ঠিকাদার লাপাত্তা। ভাল রাস্তা খুঁড়ে এ ভাবে ফেলে রাখার কারণে মানুষ চরম অসন্তষ্ট হয়ে উঠেছে। একদিকে রাস্তায় ধুলো বালি ছড়িয়ে বসত বাড়িতে প্রবেশ করছে। আশে-পাশের কয়েকশ পরিবার পড়েছে চরম বিপাকে। এলাকাবাসী অভিযোগ, চুয়াডাঙ্গা-ঝিনাইদহ […]

» Read more

দ্বন্দ্ব মালিকদের দুর্ভোগে যাত্রীরা

নাটোর প্রতিনিধি: রাজশাহীর সাথে নাটোরের বাস মালিকদের দ্বন্দ্বের খেসারত দিতে হচ্ছে সাধারন যাত্রীদের। বাস মালিকদের দ্বন্দ্বের জেরে নাটোর-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ হওয়ায় বিকল্প পথে অতিরিক্ত রাস্তা পাড়ি দিয়ে গন্তব্যস্থলে পৌছতে দূর্ভোগে পড়ছেন তারা। এদিকে নাটোরের সাথে রাজশাহীর দ্বন্দ্ব হওয়ায় রাজশাহীগামী গাড়িগুলো নাটোরে না ঢুকেই বনপাড়া হয়ে বিকল্প পথে রাজশাহী যাচ্ছে ফলে নাটোরের যাত্রীদের নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছে। মালিক সমিতি […]

» Read more

আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিচ্ছেন শেকৃবির ফাইজুল

শেকৃবি প্রতিনিধিঃ বিশ্বের বিভিন্ন দেশের গবেষকদের গবেষণার ফলাফল উঠে আসে বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে। এসব সম্মেলনে সারা পৃথিবী থেকে নির্বাচিত গবেষকরা অংশ নিয়ে অভিজ্ঞতা বিনিম্য় করেন। সাধারণত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষকগণ এসব সম্মেলনে অংশ নিয়ে থাকেন। কিন্তু সবাইকে তাক লাগিয়ে এমন দুটি সম্মেলনে অংশ নেয়ার সুযোগ পেয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এমবিএ এর শিক্ষার্থী ফাইজুল ইসলাম। এবছরের ২১-২৩ নভেম্বর […]

» Read more

প্রধানমন্ত্রীকে অভিনন্দন রংপুর সিটি মেয়র ঝন্টুর প্রতিমন্ত্রীর মর্যাদা লাভ

সনজিৎ কুমার মহন্ত: রংপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টুকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বুধবার এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। আদেশে বলা হয়, ‘স্ব পদে অধিষ্ঠিত থাকাকালীন রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহম্মেদ প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।’ রংপুর পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার পর ২০১২ সালের ২০ ডিসেম্বর প্রথম […]

» Read more
1 2