ল্যাবরেটরিতে যন্ত্রের ব্যবহার বিষয়ে শেকৃবিতে সেমিনার

শেকৃবি প্রতিনিধি: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) মাইক্রোবায়োলজি এন্ড প্যারাসাইটোলজি বিভাগের উদ্যোগে ‘ল্যাবরেটরি ভেন্টিলেশন যন্ত্রের পরিচিতি ও নিরাপদ ব্যবহার’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এসকো লাইফসাইন্সেস (বাংলাদেশ) প্রাইভেট লিমিটেডের সহায়তায় এ সেমিনারে এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের শিক্ষকগণ এবং লেভেল-৪ ও লেভেল-৫ এর শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। শনিবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এ সেমিনার শুরু হয়ে চলে […]

» Read more

আগামীকাল থেকে শুরু কুবির গ্রীষ্মকালীন ছুটি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মকালীন,শব-ই- ক্বদর, জুমাতুল বিদা,ঈদ- উল ফিতরে’র ছুটি। এই সবকয়টি ছুটি মিলিয়ে মোট ৪৪ দিন বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়টি। বিশ্ববিদ্যালয় ক্যালেন্ডার সুত্রে জানা যায়, এই ছুটি আজ থেকে শুরু হয়ে ১৪ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত চলবে। এদিকে একাডেমিক কার্যক্রম বন্ধ থাকলেও আফিসিয়াল কার্যক্রম চলবে ২৩ জুন পর্যন্ত। ২৪ ও ২৫ জুন বৃহস্পতি ও […]

» Read more

রাবিতে বিচারের দাবিতে ফের আন্দোলনে শিক্ষার্থীরা

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে ছুটি শেষে আবারো আন্দোলনে নেমেছে শিক্ষক-শিক্ষার্থীরা। এ উপলক্ষে শোক মিছিল ও সমাবেশ করেছে ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। শনিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ্ কলাভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে ‘মুকুল প্রতিবাদ ও সংহতি মঞ্চ’এ গিয়ে শেষ হয়। সেখানে তারা […]

» Read more

শেকৃবিতে কৃষি রসায়ন বিভাগে নতুন গবেষণাগার

শেকৃবি প্রতিনিধিঃ রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) কৃষি রসায়ন বিভাগে ‘কৃষি-পরিবেশ রসায়ন গবেষণাগার’ উদ্বোধন করা হয়েছে। একই সাথে গবেষণাগারে যন্ত্রপাতির সঠিক ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে স্নাতকোত্তর ও পিএইচডিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ২ দিন ব্যাপী কর্মশালা শুরু হয়েছে। শনিবার (৪ জুন) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সেমিনার কক্ষে কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. শাদাত উল্লা। পরে বিশ্ববিদ্যালয়ের […]

» Read more

বাজেটের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব না: সিপিডি

নিজস্ব প্রতিনিধি: বাজেটে আয় ও ব্যয়ের যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে তা বাস্তবতার নিরিখে অর্জন করা সম্ভব হবে নয় বলে মনে করছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। শুক্রবার সকালে রাজধানীর গুলশানে ২০১৬-২০১৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট প্রসঙ্গে মূল্যায়ন ও পর্যালোচনা তুলে ধরতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সিপিডি। সংস্থাটির পক্ষে মূল্যায়ন তুলে ধরেন বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। […]

» Read more

দক্ষিণ সুদানে শান্তি মিশনে যোগ দিতে ৯৩ নৌসেনার দেশত্যাগ

নিজস্ব প্রতিনিধি: জাতিসংঘ শান্তিরক্ষা মিশন দক্ষিণ সুদানে বাংলাদেশ নৌবাহিনীর ফোর্স মেরিন ইউনিট-২-এ যোগদানের উদ্দেশে ৯৩ নৌসদস্যের প্রথম দল শুক্রবার সকালে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে। নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নৌবাহিনীর মেরিন ইউনিট-২ এ যোগ দিতে এই দলটি সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। আগামী ২৮ জুন দ্বিতীয় গ্রুপের আরও ১০৭ জন এই ইউনিটে যোগ দিতে […]

» Read more

ওসমানী বিমানবন্দরে ১৫০ রাউন্ড গুলিসহ যাত্রী আটক

সিলেট প্রতিনিধি: সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫০ রাউন্ড গুলিসহ এক যুক্তরাজ্য প্রবাসীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। শনিবার সকাল ১০টার দিকে ওই প্রবাসীর লাগেজ স্ক্যানিংয়ের সময় গুলির বিষয়টি ধরা পড়লে তাকে আটক করা হয়। আটককৃত যাত্রীর নাম আব্দুস সবুর। তিনি সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা গ্রামের বাসিন্দা। এমএজি ওসমানী বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার একেএম আবুল বাশার জানান, সকাল ৯টা ৩৫ মিনিটে […]

» Read more

রাজশাহী কলেজের দ্বিতীয় বিজ্ঞান ভবনে অগ্নিকাণ্ড

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী কলেজের দ্বিতীয় বিজ্ঞান ভবনের চতুর্থ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকাল সাড়ে ১০টায় এ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। তবে এই দুর্ঘটনায় বড় ধরণের কোন ক্ষয়ক্ষতি হয়নি। শিক্ষার্থীরা জানায়, সকালে কলেজের দ্বিতীয় ভবনে চতুর্থ তলায় বৈদ্যুতিক সর্টসার্কিট হয়ে কয়েকটি কম্পউটারের আগুন লেগে যায়। এতে কম্পিউটারসহ আসবাসপত্র পুড়ে যায়। পরে রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাহীনীর সদস্যরা এসে আগুন […]

» Read more

বাকৃবিতে জমকালো আয়োজনে পালিত হল ‘বিশ্ব দুগ্ধ দিবস’

মো. আব্দুল ওয়াহাব, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) প্রতিবছরের ন্যয় এবারো জমকালো আয়োজনে পালিত হল ‘বিশ্ব দুগ্ধ দিবস’ ২০১৬। পশুপালন অনুষদীয় ডেইরি বিজ্ঞান বিভাগের তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় ছিল: ‘Produce Milk, Drink Milk, Build Healthy Nation’ । বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তাল মিলিয়ে বাকৃবিতে দিবসটি উৎযাপনের লক্ষ্যে নানা কর্মসূচীর আয়োজন করা হয়। এর […]

» Read more

জবির মসজিদ টয়লেট থেকে ছাত্রী উদ্ধার!

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় জামে মসজিদের টয়লেট থেকে এক ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইংরেজি বিভাগের ওই ছাত্রীকে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে।বৃহস্পতিবার রাত দশটার দিকে এ ঘটনা ঘটে। রহস্যময় এ ঘটনায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। তবে প্রাথমিকভাবে জানা গেছে, পরিবারের সঙ্গে অভিমান করেই ওই ছাত্রী মসজিদে অবস্থান নিয়েছিল। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস ও মসজিদ […]

» Read more