সিভাসুতে মৎস্য ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদকে সংবর্ধনা

সিভাসু প্রতিনিধি: বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদকে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয় কনফারেন্স হলে মাৎস্যবিজ্ঞান অনুষদের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুড সায়েন্স […]

» Read more

কৃষি মন্ত্রণালয়ের কৃষি পুনর্বাসন ও কৃষি প্রণোদনা কর্মসূচি ঘোষণা

কৃষি ডেস্ক: কৃষি মন্ত্রণালয় ২০১৬/১৭ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে অতিবৃষ্টিজনিত বন্যার কারণে ক্ষতিগ্রস্ত ১৬টি জেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নাবী জাতের রোপা আমন ধানের চারা ও সবজি বীজ সরবরাহ করার লক্ষ্যে কৃষি পুনর্বাসন কর্মসূচি ঘোষণা করেছে। একই সাথে ২০১৬/১৭ অর্থ বছরে ৬৪টি জেলায় খরিপ-২ মৌসুমে মাসকলাই ও রবি/২০১৬-১৭ মৌসুমে গম, ভুট্টা, সরিষা, চিনাবাদাম, ফেলন, খেসারী ও বোরো ধান এবং […]

» Read more

গাছ কাটতেই হবে, এটাই বাস্তব সত্য: বনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি: গাছ না কেটে কোনো উপায় নেই, এটাই হচ্ছে বাস্তব সত্য বলে মন্তব্য করেছেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। বৃহস্পতিবার দুপুরে বন ভবনের হৈমন্তী মিলনায়তনে বন অধিদপ্তরের আয়োজনে ‘জাতীয় বৃক্ষমেলা ২০১৬’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেন, গাছ কাটতেই হবে, এর কোনো বিকল্প নেই। আমাদের দেশ এতটুকু […]

» Read more

রাবিতে প্রাধ্যক্ষের পদত্যাগ দাবিতে ফের বিক্ষোভ, উপাচার্যের আশ্বাস

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রহমতুন্নেসা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মিলি জেসমিন ও সহকারী আবাসিক শিক্ষিকা পাক নেহাদ বানুর পদত্যাগের দাবিতে আবারো অবস্থান কর্মসূচি পালন করেছে ওই হলের আবাসিক শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে তারা এ অবস্থান কর্মসূচি পালন করে তারা। ২ ঘন্টা অবস্থান করার পর বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন তাদের আশ্বাস […]

» Read more

ড্রাগন চাষে সফল কৃষকের গল্প- সবুর মোড়ল

খুলনা প্রতিনিধি: পাইকগাছায় লবণাক্ত মাটিতে ড্রাগন ফল চাষ করে সফল হয়েছেন কৃষক সবুর মোড়ল। সবুর মোড়লের সফলতা দেখে ড্রাগন চাষে এগিয়ে আসছেন অনেক কৃষক। ইতোমধ্যে, দেলুটি সহ উপজেলার বিভিন্ন স্থানে ড্রাগন ফল চাষ শুরু করেছেন অনেকেই। উল্লেখ্য, ড্রাগন ফল গ্রীষ্ম- মন্ডলীয় ও এর নিকটবর্তী অ রের বিদেশী ফল। থাইল্যান্ড এ ফলকে পিতায়া বলে। এ গাছের আধিনিবাস দক্ষিণ ও মধ্য আমেরিকা, […]

» Read more

বাজেট ঘাটতি গোপনের অভিযোগে ক্ষমতাচ্যুত হলেন ব্রাজিলের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক: বাজেট ঘাটতি গোপনের অভিযোগে ক্ষমতা হারাতে হলো ব্রাজিলের প্রথম নারী প্রেসিডেন্ট দিলমা রৌসেফকে। তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট মিশেল টিমার। বুধবার দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের ৮১ সদস্যের মধ্যে ৬১ জন প্রেসিডেন্ট দিলমাকে অভিশংসনের প্রস্তাবের পক্ষে ভোট দেন। বিপক্ষে ভোট দেন ২০ জন। এর ফলে দুই-তৃতীয়াংশ ভোটে প্রস্তাব পাস হওয়ায় তিনি প্রেসিডেন্ট পদ থেকে চূড়ান্তভাবে বরখাস্ত হলেন। […]

» Read more

আজ থেকে পাওয়া যাবে নতুন নোট-কার্যক্রম চলবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহা উপলক্ষে আজ (বৃহস্পতিবার) থেকে নতুন টাকার নোট বিনিময় শুরু হবে। নোট বিনিময়ের এ কার্যক্রম চলবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত। রাজধানীতে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসের পাশাপাশি বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ১৪টি শাখায় নতুন নোট পাওয়া যাবে। জানা গেছে, কোরবানির পশুসহ অন্যান্য কেনাকাটায় বাড়তি খরচের কথা মাথায় রেখে এবার নতুন-পুরনো মিলে ৩০ হাজার কোটি টাকার নোট সরবরাহের ব্যবস্থা রেখেছে বাংলাদেশ […]

» Read more

বিচার বিভাগকে ছোট করেছে দুই মন্ত্রী : আদালতের পর্যবেক্ষণ

নিজস্ব প্রতিনিধি: যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর চূড়ান্ত রায়ের আগে সর্বোচ্চ আদালত নিয়ে করা মন্তব্যের জন্য খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে আদালত অবমাননার দায়ে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়ে যে রায় দিয়েছিলেন আপিল বিভাগ, বৃহস্পতিবার তার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। আর রায়ের পর্যবেক্ষণে আদালত বলছেন, সংবিধান রক্ষার যে শপথ দুই মন্ত্রী নিয়েছিলেন তারা তা […]

» Read more

ঝিনাইদহে বেড়েই চলেছে সবজির দাম

ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহে সবজির দাম বেড়েই চলেছে দিনের পর দিন। আর এতে দিশেহারা হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষ। ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, অতিরিক্ত বৃষ্টির কারণে বেশ কিছু ক্ষেতের সবজি নষ্ট হয়েছে। আর এতে দাম বেড়ে গেছে বাকি সবজির। ডাকবাংলা বাজারের কৃষক আবুল হোসেন জানালেন, অতিবৃষ্টিতে তার সবজি ক্ষেতের ৭০ ভাগই নষ্ট হয়েছে। এছাড়া তার এলাকার বেগুন, পটল, […]

» Read more

রাবিতে প্রাণিবিদ্যা বিভাগে মিউজিয়াম উদ্বোধন

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সংস্কারের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রফেসর মুস্তাফিজুর রহমান মেমোরিয়াল মিউজিয়াম এর উদ্বোধন করা হয়েছে। আজ বেলা ১১টায় প্রাণিবিদ্যা বিভাগে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই জাদুঘরের উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান ও কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমেদ। বিভাগের সভাপতি প্রফেসর সেলিনা পারভীনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান […]

» Read more
1 … 21 22 23 24