বাকৃবিতে ‘মাল্টিমিডিয়া প্রজেক্টর চালানো ও রক্ষণাবেক্ষণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল(আইকিউএসি) কর্তৃক আয়োজিত উচ্চ শিক্ষা মানোন্নয়নের জন্য ‘মাল্টিমিডিয়া প্রজেক্টর চালানো ও রক্ষণাবেক্ষণ’ শীর্ষক বাকৃবি কর্মচারিদের নিয়ে দিনব্যাপী এক কর্মশালা গত ২৯ মার্চ-২০১৭বাকৃবি লাইব্রেরীর কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক প্রফেসর ড. মো. ছোলায়মান আলী ফকির এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাকৃবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি […]

» Read more

১০ বছরে ময়মনসিংহে পাটের উৎপাদন বেড়েছে দ্বিগুণ

ডেস্ক নিউজ: দেশের ও দেশের বাইরের বাজারে পাটপণ্যের দাম ও চাহিদা বেশি থাকায় ময়মনসিংহ জেলায় দিন দিন বাড়ছে পাট চাষ। গত ১০ বছরে জেলায় পাটের উৎপাদন প্রায় দ্বিগুণ বেড়েছে বলে জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে। ২৯ শে মার্চ বুধবার দৈনিক বণিক বার্তায় প্রকাশিত ‘১০ বছরে ময়মনসিংহে পাটের উৎপাদন বেড়েছে দ্বিগুণ’ শীর্ষক শিরোনামের একটি প্রতিবদনে এ তথ্য উঠে এসেছে। কৃষি […]

» Read more

ফরিদপুরকে বিভাগ করা হবে: প্রধানমন্ত্রী

ফরিদপুর প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঢাকা বিভাগ ভেঙে ময়মনসিংহকে বিভাগ করা হয়েছে। একইভাবে ঢাকা বিভাগকে আরেক দফা ভেঙে ফরিদপুরকেও বিভাগ করার পরিকল্পনা রয়েছে আমাদের। তিনি বলেন, গোপালগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর নিয়ে এই বিভাগের পরিকল্পনা রয়েছে এবং তা অচিরেই বাস্তবায়ন করা হবে। বুধবার বিকেলে ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দিতে গিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন […]

» Read more

জঙ্গি আস্তানা সন্দেহে এবার কুমিল্লায় একটি বাড়ি ঘেরাও

কুমিল্লা প্রতিনিধি: জঙ্গি আস্তানা সন্দেহে কুমিল্লার কোটবাড়ী এলাকার গন্ধমতি গ্রামের একটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ২৯ মার্চ বুধবার বিকেল ৫টা থেকে বাড়িটি ঘিরে রাখা হয়। কুমিল্লার পুলিশ সুপার শাহ আবিদ হাসান জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে তল্লাশি চালাতে গেলে সেখানে জঙ্গি আস্তানার সন্ধান পায় পুলিশ। এরপর থেকে বাড়িটি ঘিরে রাখে পুলিশ সদস্যরা।এরইমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সংস্থার লোকজনও সেখানে […]

» Read more

মাছ ধরতে জাল নিয়ে পানিতে নামলেন এমপি সোহেল হাজারী

টাঙ্গাইল সংবাদদাতা: মাছে-ভাতে বাঙালী নাম কিন্তু এখনো মুছে যায় নি। বাঙালীর ইতিহাস-ঐতিহ্য এখনো খালবিল, নদীনালার মাছের সঙ্গে মিশে আছে। আর সে টানেই জাল নিয়ে পানিতে নামলেন টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য আলহাজ হাছান ইমাম খান (সোহেল হাজারী)। বৃষ্টিতে টাঙ্গাইলের কালিহাতির এম পি নিজেই জাল নিয়ে মাছ ধরতে নেমে যান। সঙ্গে ছিল স্থানীয় সাধারণ মানুষ। সাংসদের মাছ ধরার দৃশ্য দুটি ছবিতে […]

» Read more

বাংলাদেশ ব্যাংকে অগ্নিকাণ্ডে ক্ষতি ৮০ লাখ টাকা

অর্থনীতি ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের ভবনে অগ্নিকাণ্ডে ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যাংকটির মুখপাত্র শুভঙ্কর সাহা। বুধবার বিকেলে বাংলাদেশ ব্যাংক ভবনে সংবাদ সম্মেলনে শুভঙ্কর সাহা এ তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ তদন্তে দেখা গেছে, অগ্নিকাণ্ডে ৮০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল (মঙ্গলবার) তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ব্যাংকের ১৪ তলায় আগুন […]

» Read more

রাশিয়ায় ৬.৯ রিখটার স্কেলের ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬ দশমিক ৯ মাত্রার। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, বুধবার রাশিয়ার কোমানডোরস্কি ওস্ট্রাভার পাশে পূর্বাঞ্চলে এ ভূমিকম্প হয়। রয়টার্স অনলাইনের এক সংক্ষিপ্ত খবরে এ তথ্য জানানো হয়েছে। বেরিং সাগরের উপকূলে ভূপৃষ্ঠের ৩৩ কিলোমিটার গভীরে এ ভূমিকম্পের কেন্দ্র। তবে ভূকম্পনের প্রকৃত তীব্রতা ছিল রিখটার স্কেলে ৭ মাত্রার। […]

» Read more

যুক্তরাষ্ট্রের উইমেন কারেজ অ্যাওয়ার্ড পাচ্ছেন বাংলাদেশি শারমিন

নিজস্ব প্রতিবেদক: বাল্যবিবাহের বিরুদ্ধে রুখে দাঁড়ানো বাংলাদেশি শারমিন আক্তার পাচ্ছেন যুক্তরাষ্ট্রের উইমেন কারেজ (আইডব্লিউওসি) অ্যাওয়ার্ড-২০১৭। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৪ জন নারীকে এই সম্মাননা দেয়া হচ্ছে। বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি থমাস শ্যাননের হাত থেকে এ পুরস্কার গ্রহণ করবেন শারমিন আক্তার। যারা ব্যক্তিগত ঝুঁকি সত্ত্বেও শান্তি, ন্যায়বিচার, মানবাধিকার, […]

» Read more

মৌলভীবাজারের জঙ্গি আস্তানা এলাকায় ১৪৪ ধারা জারি

মৌলভীবাজার থেকে সংবাদদাতা: মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকার ৬ নম্বর ওয়ার্ডের পুরো এলাকা ও সদর উপজেলার নাসিরপুর গ্রামের দুই কিলোমিটার এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন । মৌলভীবাজারের ডিসি তোফায়েল ইসলাম জানিয়েছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। এর আগে জঙ্গি আস্তানা সন্দেহে ২৮ মার্চ মঙ্গলবার রাত থেকে বাড়ি দুটি ঘিরে রাখে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট […]

» Read more

৩৫ বছরে পা রাখলেন অনুপম রায়

বিনোদন ডেস্ক: ৩৫ বছরে পা রাখলেন জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী অনুপম রায়। অনুপম রায় জন্মগ্রহণ করেন ১৯৮২ সালের ২৯ মার্চ। তিনি তার প্রাথমিক শিক্ষার ১০ বছর পার করেন কলকাতার সেন্ট. পালস ব্রডিং অ্যান্ড ডে স্কুলে। কলেজ জীবন পার করেছেন বেহালার এমপি বিরলা ফাউন্ডেশন থেকে। অনুপম রায় কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনেকেশন ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছেন। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ২০০৪ […]

» Read more
1 2