আদা থেকে মস্তিষ্ক ক্যান্সারের ওষুধ আবিষ্কার করলেন বাংলাদেশী বিজ্ঞানী

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক: আদা থেকে দুরারোগ্যব্যধি মস্তিষ্কের ক্যান্সারের চিকিৎসার অত্যন্ত কার্যকরী নতুন ওষুধ আবিষ্কারের দাবি করেছেন বাংলাদেশের গবেষক অধ্যাপক ড. মো. মোকলেসুর রহমান সরকার ও তার গবেষণা দল। অধ্যাপক মোকলেসুর মালয়েশিয়ার শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব মালায়াতে ছয় সদস্যবিশিষ্ট অ্যান্টিডায়াবেটিক অ্যান্ড অ্যান্টিক্যান্সার ড্রাগ ডিসকভারি ফ্রম প্রফেটিক মেডিসিন গবেষণা দলের নেতৃত্ব দিচ্ছেন। গবেষক দলে আরও রয়েছেন ইউনিভার্সিটি অব মালায়া এর একজন পোস্ট ডক্টরাল […]

» Read more

শাহরুখের গাড়িতে চাপা পড়ে সাংবাদিক আহত

বিনোদন ডেস্ক: মানুষ হাসাতে এবং বিনয়ে জুড়ি নেই বলিউড কিং শাহরুখ খানের। শোবিজের ভেতরে এবং বাইরে নিজের ভালো ব্যবহার দিয়ে সুসম্পর্ক বজায় রেখেছেন সকলের সাথে। তবে সম্প্রতি না চাইতেও শাহরুখের গাড়ির নিচে পড়ে হাসপাতাল যেতে হয়েছে এক চিত্র সাংবাদিককে। ভারতীয় এক দৈনিকের বরাতে জানা যায়, গতকাল বুধবার (১৫ মার্চ) আলিয়া ভাটের জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে মুম্বাইয়ের জুহুতে আলিয়ার বাড়ি যান […]

» Read more

শুরু হয়েছে কেআইবি কৃষি পদক-২০১৭ এর মনোনয়ন আহ্বান

কৃষি ডেস্ক: কৃষিতে উন্নয়নের ধারা বেগবান করার ক্ষেত্রে যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান অবদান রাখছেন তাদেরকে আরও আকৃষ্ট ও উৎসাহিত করার লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও কেআইবি কৃষি পদক-২০১৭ প্রদান করা হবে। নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন, প্রয়োগ, সম্প্রসারণ, উপকরণ সরবরাহ ও সেবা প্রদানে দৃষ্টান্তমূলক অবদানের জন্য কৃষি সংশ্লিষ্ট সাতটি সেক্টরে দেয়া হবে ‘কেআইবি কৃষি পদক’। পদকের জন্য মনোনয়ন আহ্বান করে কৃষিবিদ […]

» Read more

খুবিতে তিনদিনব্যাপী প্রশিক্ষণের সনদপত্র বিতরণ

খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইউএসএআইডি’র অর্থায়নে এবং উইনরক ইন্টারন্যাশনাল কর্তৃক বাস্তবায়নাধীন এশিয়া ফারমার-টু-ফারমার প্রোগ্রামের আওতায় স্বেচ্ছায় কারিগরী সহযোগিতা প্রদানের লক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুল কর্তৃক আয়োজিত “এপ্লিকেশন অব আর প্রোগ্রাম ফর এডভ্যান্সড স্ট্যাটিস্টিক্যাল এনালাইসিস ইন এগ্রিকালচারাল রিসার্চ” শীর্ষক তিনদিনের এক প্রশিক্ষণ ১৫ মার্চ, ২০১৭ তারিখে শেষ হয়। শেষ দিনে জীববিজ্ঞান স্কুল সভাকক্ষে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। প্রধান অতিথি […]

» Read more

বিজ্ঞান-প্রযুক্তি শিক্ষা জোরদার করতে প্রধানমন্ত্রীর আহ্বান

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের উন্নয়নের লক্ষ্য অর্জনে তার সরকার শিক্ষা, গবেষণা এবং বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার ওপর সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, ‘উন্নত ও সমৃদ্ধ দেশ যদি আমরা গড়তে চাই তাহলে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে শিক্ষার পাশাপাশি প্রযুক্তির ব্যবহার বাড়ানো, গবেষণা বাড়ানো এবং বিজ্ঞানের চর্চা বৃদ্ধি করা।’ তিনি বলেন, ‘ইতিমধ্যেই আমরা বায়ো-টেকনোলজিক্যাল সায়েন্স, মেডিকেল সায়েন্স, এনভায়রনমেন্টাল […]

» Read more

সৌদিতে প্রথমবারের মতো চালু হচ্ছে নারী কাউন্সিল

আন্তর্জাতিক ডেস্ক: নারীদের ক্ষমতায়ন ও উন্নয়নের লক্ষ্যে সৌদি আরবে প্রথমবারের মতো চালু হয়েছে নারী কাউন্সিল। গত শনিবার দেশটির আল-কাসিম প্রদেশে ‘কাসিম গার্লস কাউন্সিল’ নামে পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এ কাউন্সিল গঠনের উদ্যোক্তা হচ্ছেন প্রদেশটির গভর্নর প্রিন্স ফয়সাল বিন মিশাল বিন সৌদ। নারী কাউন্সিলের প্রধান মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন প্রিন্স ফয়সালে স্ত্রী প্রিন্সেস আবির বিনতে সালমান। লক্ষণীয় বিষয় হলো- […]

» Read more

বঙ্গবন্ধুর জন্মদিন শুক্রবার; দেশব্যাপী দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক :  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের শাহাদতবরণকারী সব সদস্যের রূহের মাগফিরাত কামনা করে ইসলামিক ফাউন্ডেশন শুক্রবার দেশব্যাপী কোরানখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন সকাল ১০টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কোরানখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মিলাদ ও […]

» Read more

পোকা দমনে জনপ্রিয় ‘আলোক ফাঁদ’

ফেনী প্রতিনিধি: ধানসহ বিভিন্ন ফসলের ক্ষেতে পোকা দমনে ‘আলোর ফাঁদ’ প্রযুক্তিতে ব্যাপক সফলতা পাচ্ছেন দাগনভূঞাঁর কৃষকরা। একইসঙ্গে পোকা শনাক্ত করে প্রয়োজনীয় কীটনাশক ব্যবহার করতে পারছেন তারা। কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, রাতের বেলা উজ্জ্বল আলোয় ঝাঁকে ঝাঁকে উড়ে এসে জড়ো হয় বিভিন্ন ধরনের পোকামাকড়। সেই পোকামাকড়ের আলোর নিচে রাখা বড় পাত্রে ভর্তি সাবান মাখা পানিতে আটকে পড়ে। এরপর কৃষি […]

» Read more

‘পাট আবার প্রধান রপ্তানি পণ্যে পরিণত হবে’-প্রতিমন্ত্রী মির্জা আজম

নিজস্ব প্রতিবেদক : পাটশিল্প আবারও বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্যে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে অর্থনৈতিক রিপোর্টারদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘অর্থনৈতিক প্রবৃদ্ধিতে পাট খাতের সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী অভিযোগ করে বলেন, বিশ্বব্যাংকের সঙ্গে ষড়যন্ত্র করে বিএনপি সরকার আদমজি পাটকল বন্ধ করে […]

» Read more

প্রশ্ন ফাঁসে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ: প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ১৬ মার্চ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে ‘ক্রিয়েটিভ ট্যালেন্ট হান্ট-২০১৭’ বিষয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘দেশের হাজার হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে কেন্দ্র স্থাপন করা হয়। আমরা সব কেন্দ্রকেই পর্যবেক্ষণের আওতায় রাখি। তারপরও দু-একটি জায়গায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সকল […]

» Read more
1 … 13 14 15 16 17 … 29