এনএ টিপি প্রকল্পের নিয়োগ বাতিলের দাবিতে বাকৃবিতে বিক্ষোভ; পশুপালনে ক্লাস পরীক্ষা বর্জন

বাকৃবি প্রতিনিধি: ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রজেক্ট-২ (এনএ টিপি) (প্রাণিসম্পদ অঙ্গ) প্রকল্পের প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা পদে সম্প্রতি দেওয়া নিয়োগে দুর্নীতির অভিযোগ এনে, তা বাতিলের দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে পশুপালন অনুষদের শিক্ষার্থীরা। যানা যায়, আজ মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে বাকৃবির পশুপালন অনুষদের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এ সময় পশুপালন অনুষদের প্রায় তিন […]

» Read more

বাইসাইকেল চালিয়ে ৪২ বছর এলাকাবাসীর স্বাস্থ্যসেবা দিচ্ছেন জহিরন

লালমনিরহাট সংবাদদাতা: সংগ্রামী নারী জহিরন বেওয়া এভাবেই বাইসাইকেল চালিযে গ্রামে গ্রামে ঘুড়ে গ্রামবাসীদের স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। বয়স ৮০ বছর পেরিয়ে গেছে কিন্তু মনের উদ্যমতা, সাহসিকতা, কর্মের দক্ষতা-সক্ষমতা কমেনি এখনো তাই এ বয়সেও বাইসাইকেল চালিয়ে প্রতিদিন সকাল থেকে বিকাল পযর্ন্ত গ্রামে গ্রামে ঘুড়ে অসুস্থ্য দরিদ্র মানুষকে স্বাস্থ্যসেবা দিয়ে আসছেন জহিরন বেওয়া। লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম তালুক দুলালী’র […]

» Read more

আমি আপনার চোখ তুলে ফেলব: শিক্ষিকাকে ছাত্রলীগকর্মী

নিজস্ব প্রতিনিধি: এইচএসসি পরীক্ষা চলার সময় ১৪৪ ধারা ভঙ্গ করে হলে দুই বহিরাগত ছাত্রলীগ কর্মীকে ঢুকতে বাধা দেয়ায় এক শিক্ষিকার চোখ তুলে ফেলাসহ প্রাণনাশের হুমকি দিয়েছেন। ওই হুমকি দিয়েই থেমে থাকেননি, শিক্ষিকাকে ছুরিকাঘাতও করেছেন দুই ছাত্রলীগ কর্মী। ছাত্রলীগের ওই দুই কর্মীর একজন হলেন দেলোয়ার হোসেন টিপু। তিনি গফরগাঁও পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। অন্যজনের নাম হৃদয়। তিনি স্থানীয় ছাত্রলীগের সদস্য। […]

» Read more

বর্ষবরণ করতে রাবিতে ব্যাপক আয়োজন

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ‘গিরগিটি রং পাল্টিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে চেহারার পরিবর্তন ঘটাতে পারে। ঠিক তেমনি বর্তমান সময়ে আমাদের সমাজের মানুষ নিজের স্বার্থে চারিত্রের পরিবর্তন ঘটাচ্ছে। শুধু মানুষ নয়, সমাজের সব কিছুই পরিবর্তন হয়ে যাচ্ছে। আমরা কেউ কাউকে চিনতে পারছি না। একশত বছরের পুরোনো বাঙালি ঐতিহ্যের সাথে আমাদের কোনো মিল নেই। এমনকি পজিটিভ অর্থেও যদি বলি, আধুনিকায়নের ছোঁয়ায় সবকিছুর পরিবর্তন […]

» Read more

৩৫তম বিসিএস প্রশাসন ক্যাডারদের পদায়ন

নিজস্ব প্রতিবেদক: ৩৫তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে পদায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার (১১ এপ্রিল) ২৮০ জন কর্মকর্তাকে বিভাগীয় অফিসে সহকারী কমিশনার পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। আদেশে বলা হয়েছে, যোগদানের জন্য সহকারী কমিশনারদের আগামী ২ মে সকাল ৯টায় ঢাকার বিয়াম ফাউন্ডেশনে উপস্থিত থাকতে হবে। কোনো কর্মকর্তা নির্ধারিত তারিখে যোগ দিতে ব্যর্থ হলে তিনি চাকরিতে […]

» Read more

আগামি ২ বছরে বাংলাদেশ-মালয়েশিয়া বাণিজ্য ৫ বিলিয়ন ডলার চায় ডিসিসিআই

অর্থনীতি ডেস্ক : আগামি ২ বছরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার বাণিজ্য ৫ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করতে এক সঙ্গে কাজ করতে চায় ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। আর এই লক্ষ‌্যে বিদ্যমান শুল্ক নীতিমালা সংষ্কার ও যুগোপযোগী করা এবং মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের উপর গুরুত্বারোপ করে সংস্থাটি। মঙ্গলবার ঢাকা চেম্বার অডিটোরিয়ামে অনুষ্ঠিত ডিসিসিআই ও মালয়েশিয়ার কুচিং চাইনীজ জেনারেল […]

» Read more

আর্জেন্টিনার নতুন কোচ হচ্ছেন সাম্পাওলি!

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার বাজে পারফরম্যান্সের কারণে বরখাস্ত করা হয়েছে দলটির কোচ এদগার্দো বাউজাকে। এখন প্রশ্ন হচ্ছে, কে হচ্ছেন আর্জেন্টিনার নতুন কোচ? লিওনেল মেসি, সার্জিও আগুয়েরোদের কোচ হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে আছেন হোর্হে সাম্পাওলি। জুনে অস্ট্রেলিয়ায় ব্রাজিলের সঙ্গে আর্জেন্টিনার প্রীতি ম্যাচের আগেই দায়িত্ব পেতে পারেন বর্তমানে স্প্যানিশ ক্লাব সেভিয়ার এই কোচ। আর্জেন্টিনার কোচের পদে এক বছরও টিকতে পারেননি বাউজা। […]

» Read more

সিরিয়া গৃহযুদ্ধ নিয়ে জি-৭ সম্মেলন : রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব প্রত্যাখ্যান

আন্তর্জাতিক ডেস্ক : শীর্ষ পরাশক্তির দেশগুলোর সংগঠন গ্রুপ-৭ (জি-৭)-এর সদস্যরা সিরিয়া ইস্যুতে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপে ঐকমত্যে পৌঁছাতে পারেনি। রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাজ্য প্রস্তাব আনে। কিন্তু সম্মেলনে তা প্রত্যাখ্যাত হয়েছে। সিরিয়া গৃহযুদ্ধ নিয়ে জি-৭ দেশগুলো অভিন্ন সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করলেও তা হয়নি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের মস্কো সফরের আগেই রাশিয়াকে সিরিয়ার পাশ থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু জি-৭ […]

» Read more

আইপিএল খেলতে ভারতে মোস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে সানরাইজার্সের হয়ে খেলার জন্য ভারতের বিমানে উঠতে পারলেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। আইপিএলে খেলা বাংলাদেশের অপর ক্রিকেটার সাকিব আল হাসান শ্রীলঙ্কা থেকেই সরাসরি কেকেআরের সঙ্গে গিয়ে যোগ দিয়েছেন। তবে মোস্তাফিজকে বিসিবির অনুমতি নেয়ার জন্য দেশে আসতে হলো। এরই ফাঁকে গ্রামের বাড়ি সাতক্ষীরা থেকে কয়েকদিন থেকেও আসলেন কাটার মাস্টার। এরই ফাঁকে মিলেছে অনুমতিপত্র। অবশেষে আজ বিকেলে আইপিএল […]

» Read more

শক্তিশালী অস্ত্র দিয়ে উত্তর কোরিয়াকে রক্ষা করা হবে

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়া হুঁশিয়ারি দিয়ে বলেছে, তারা যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। মার্কিন বিমানবাহী রণতরী কার্ল ভিনসেনের নেতৃত্বাধীন নৌবাহিনীর একটি গ্রুপকে কোরীয় উপদ্বীপে মোতায়েনের মাধ্যমে আরো উত্তেজনা ছড়ানোর চেষ্টা করা হলে বিপর্যয়কর পরিস্থিতি মোকাবেলা করতে হতে পারে বলেও সতর্কবার্তা দিয়েছে দেশটি। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে সরকারি সংবাদমাধ্যম সেন্ট্রাল নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। গত শনিবার অস্ট্রেলিয়াগামী […]

» Read more
1 2