ইবিতে ভাড়ায় চালিত বাসে সংঘর্ষ, আহত ২৫

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভাড়ায় চালিত বাসের সঙ্গে গড়াই পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। রোববার সকাল ৮টায় ক্যাম্পাস থেকে কুষ্টিয়া ফেরার পথে কুষ্টিয়া-খুলনা মহাসড়কের বিত্তিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের ভাড়ায় চালিত বাসটি ক্যাম্পাস থেকে কুষ্টিয়া যাচ্ছিল। কুষ্টিয়া-খুলনা মহাসড়কে বিত্তিপাড়া বাজারের পাশে বাসটি নিয়ন্ত্রণ […]

» Read more

শপথ নিলেন সুরঞ্জিতের সহধর্মিণী ড. জয়া সেনগুপ্তা

নিজস্ব প্রতিবেদক: স্বামীর আসনে সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন ড. জয়া সেনগুপ্তা। রোববার (১৬ এপ্রিল) বিকেলে স্পিকারের কার্যালয়ে তাকে শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে আসনটি শূন্য হওয়ায় উপ-নির্বাচনের মাধ্যমে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। শপথ নিয়ে সুনামগঞ্জ-২ আসনে স্বামীর অসমাপ্ত কাজগুলো করার প্রত্যয় ব্যক্ত করেছেন জয়া সেনগুপ্তা। […]

» Read more

প্রাণিসম্পদ অধিদপ্তরের সর্বস্তরে ডিভিএম গ্রাজুয়েটদের নিয়োগের দাবিতে বাকৃবিতে মানববন্ধন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: প্রাণিসম্পদ অধিদপ্তরের সর্বস্তরে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রীধারীদের নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি সায়েন্স অনুষদের শিক্ষার্থীরা। রোববার (১৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে বাংলদেশ ভেটেরিনারি ছাত্র সমিতির ব্যানারে ওই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের জাতীয় কৃষি প্রযুক্তি প্রকল্পে (এনএটিপি) ১৩৫টি প্রাণিসম্পদ সম্প্রসারণ […]

» Read more

বর্ষবরণকে ঘিরে রাজশাহীতে প্রাণের উচ্ছ্বাস

রাজশাহী প্রতিনিধি: সরকারি-বেসরকারি, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নানা বর্ণিল আয়োজনে রাজশাহীতে আনন্দমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষের উৎসব। শুক্রবার সকালে বিভিন্ন প্রতিষ্ঠান আয়োজিত মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে প্রাণের উৎসবে মাতেন সকল বয়সের মানুষ। বাংলা নববর্ষ ১৪২৪ কে বরণ করতে মহানগরীজুড়ে ছিল অন্যান্য বছরের মত বাঙালি উৎসবের আমেজ। বৈশাখের খরতাপ উপেক্ষা করে বর্ষবরণে মেতে উঠেছেন সকলে। সাদা আর লাল রঙের আলোকচ্ছটায় রঙিন হয়ে […]

» Read more

রবি ভুট্টা চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় দিন দিন রবি মৌসুমের ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে কৃষকের। গত বছরের তুলনায় এ বছর দ্বিগুণের বেশি জমিতে ভুট্টা চাষ হয়েছে। কম খরচ ও অনুকূল আবহাওয়ায় ফলন ভাল পাওয়ায় কৃষকেরা এই ফসলে আগ্রহী হয়ে উঠছেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, সদর, শেরপুর, ধুনট, শাজাহানপুর ও সোনাতলা উপজেলায় রবি ভুট্টার চাষ সবচেয়ে বেশি হয়ে থাকে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্র […]

» Read more

১০ হাজার পূরন করতে মাত্র তিন বাকী রয়ে গেল গেইলের

খেলাধুলা ডেস্ক: শুক্রবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেদের চতুর্থ ম্যাচে রাইজিং পুনে সুপারজায়ান্টের বিপক্ষে লড়ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এদিন ঘরের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নেমেছে বেঙ্গালুরু। ইনজুরি কাটিয়ে ফিরেছেন দলের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। এক ম্যাচ পর দলে ফিরেছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান ক্রিস গেইলও। কিন্তু এদিন আক্ষেপ নিয়েই মাঠ ছেড়েছেন ক্যারিবিয় এই ব্যাটিং দানব। […]

» Read more

কুবিতে বর্নাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ককসিটে ঘোড়ার ছবি, বাঘের মুখ, সমৃদ্ধির প্রতীক হাতি ও টেপা পুতুল, আল্পনা, দেয়ালিকা, পান্তা ভাত-মাছ, মঙ্গল শোভাযাত্র, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বনার্ঢ্য আয়োজনের মধ্যে দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নববর্ষ উদযাপিত হয়েছে। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শোভাযাত্রা শুরুর মাধ্যমে শুরু হয় দিবসটি উদযাপনের কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের মূল ফটক দিয়ে শোভাযাত্রটি বের হয়ে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইউনিক মোড়, ময়নামতি যাদুঘর, শালবন […]

» Read more

আফগানিস্তানে বিশ্বের সবচেয়ে বড় বোমা নিক্ষেপ করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে ইসলামিক স্টেটের (আইএস) ঘাঁটি লক্ষ্য করে বিশ্বের সর্ববৃহৎ বোমা ফেলেছে যুক্তরাষ্ট্র । বৃহস্পতিবার পাকিস্তানের সীমান্তবর্তী নাঙ্গাহার প্রদেশে এটি ফেলা হয়েছে। জিবিইউ-৪৩ ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট বম্ব বা এমওএবি নামের এই বোমাটি ‘সব বোমার জননী’ হিসেবে পরিচিত। ২০০৩ সালে ইরাক যুদ্ধের আগে প্রথম এ বোমার পরীক্ষা করা হয়। তবে এ পর্যন্ত কোনো যুদ্ধে এটি ব্যবহার করা হয়নি। […]

» Read more

বেরোবিতে মঙ্গল শোভাযাত্রায় নববর্ষ উদযাপন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: নানা কর্মসূচির মধ্য দিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ-১৪২৪ উদযাপন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবীর উদ্বোধনে সকালে ক্যাম্পাসে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাস থেকে ঢাকা-রংপুর মহাসড়ক ধরে নগরীর লালবাগ বাজার হয়ে ক্যাম্পাসে এসে শেষ হয়। বাদ্যের তালে তালে র‌্যালিতে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। এসময় বিভিন্ন […]

» Read more

বাংলা নববর্ষ উপলক্ষে রাজস্ব হালখাতায় এনবিআরের আদায় ৫৬৬ কোটি টাকা

অর্থনীতি ডেস্ক : বাংলা নববর্ষ উপলক্ষে ‘রাজস্ব হালখাতা’য় আয়কর, ভ্যাট ও কাস্টমসে সারা দেশে মোট ৫৬৬ কোটি টাকা বকেয়া রাজস্ব আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রাজস্ব হালখাতায় আয়কর থেকে ৩০৬ কোটি, কাস্টমস থেকে ২০৭ কোটি এবং মূসক বা ভ্যাট থেকে ৫৩ কোটি টাকা আদায় হয়েছে। এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন রাইজিংবিডিকে এসব তথ্য নিশ্চিত করেছেন। করদাতাদের বকেয়া পরিশোধে […]

» Read more
1 11 12 13 14 15 26