পাহাড়ি লাল মাটিতে লেবুর উৎপাদন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক,হবিগঞ্জ : পাহাড়ি লাল মাটি লেবু চাষের উপযোগী। এ কারণে দিন দিন লেবু চাষ বাড়ছে হবিগঞ্জের বাহুবল উপজেলার মুছাই পাহাড়ি এলাকায়। এখানে একের পর এক দাঁড়িয়ে আছে পাহাড়ি টিলা, মাঝে মাঝে সমতল। টিলার উপর থেকে নিচ পর্যন্তই লেবু গাছে ছাওয়া। আর গাছে গাছে ঝুলছে লেবু। সে এক নয়নাভিরাম দৃশ্য। মুছাই এলাকার মতো জেলার নবীগঞ্জ, মাধবপুর, চুনারুঘাট ও বাহুবল উপজেলার […]

» Read more

বৃদ্ধাশ্রমের বাসিন্দারা ঈদেও স্বজনদের দেখা পাননি

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : ঈদে প্রায় সকল বাবা-মা সন্তানের অথবা স্বজনদের সঙ্গে আনন্দ উদযাপন করেছেন। কিন্ত গাজীপুরের বৃদ্ধাশ্রমে অবস্থান করা বেশিরভাগ নিবাসীই ঈদের দিন কাটিয়েছেন সন্তান কিংবা স্বজনদের প্রতীক্ষায়। বরাবরের মতো এবারও ঈদে তারা নতুন কাপড় পেয়েছেন। খেয়েছেন উন্নত খাবার। কিন্ত অধিকাংশই আত্মীয়-স্বজন বা আদরের সন্তানটির দেখা পাননি। অধীর আগ্রহে দিনভর প্রহর গুনেছেন- হয়ত কেউ তাদের সঙ্গে দেখা করতে আসবেন। […]

» Read more

উপচে পড়া ভিড় বঙ্গবন্ধু সাফারি পার্কে

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ঈদের পরের দিন আজ মঙ্গলবার বিপুল সংখ্যক দর্শনার্থী ভিড় জমান। পার্ক কর্তৃপক্ষ জানায়, আজ পার্কে আনুমানিক ২০ হাজার দর্শনার্থীর সমাগম হয়েছে। যা ঈদের দিনের দ্বিগুণ। দর্শনাথীরা বেশি ভিড় করেছেন কোর সাফারি পার্কে। কোর সাফারি পার্কে বাঘ, সিংহ, ভালুক, হরিণ, জেব্রা, জিরাফ, হাতি ইত্যাদি আলাদা আলাদা সীমানা প্রাচীরের ভেতর উন্মুক্তভাবে বিচরণ […]

» Read more

সিনেমা হলে নগরীর ঈদ

নিজস্ব প্রতিবেদক: ঈদের ছুটি মানেই পরিবার আর বন্ধুদের নিয়ে হৈ-হুল্লোড়, আড্ডা। সকলের সঙ্গে একসঙ্গে একটু ভালো সময় কাটানো। প্রিয় মানুষগুলোকে নিজের একটু সময় দিয়ে মুহূর্তগুলোকে আনন্দময় করে তোলা। তাই ঈদের এই অবসরে একটু বাড়তি আনন্দ পাওার আশায় রাজধানীবাসী ছুটছেন নগরীর সিনেমা হলগুলোতে। ঈদের দিন সোমবার ছাড়াও আজ মঙ্গলবার ঢাকার প্রায় সবগুলো সিনেমাহলেই জনগণের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। আর […]

» Read more

রাসায়নিক হামলার পরিকল্পনা করছেন আসাদ

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ রাসায়নিক হামলার পরিকল্পনা করছেন বলে দাবি করেছে হোয়াইট হাউজ। সোমবার এক বিবৃতিতে হোয়াইট হাউজ হুঁশিয়ারি দিয়ে বলেছে, এ ধরণের কিছু করা হলে আসাদ সরকারকে ‘চরম মূল্য’ দিতে হবে। হোয়াইট হাউজের মুখপাত্র সন স্পাইসার বিবৃতিতে বলেছেন, ‘ আসাদ সরকারের আরেকটি রাসায়নিক হামলার পরিকল্পনার কথা জানতে পেরেছে যুক্তরাষ্ট্র। এই হামলায় শিশুসহ বেসামরিক নাগরিকদের ব্যাপক […]

» Read more

সাধ্যের সবটুকু দিয়ে গরীবের ঈদ

ফেনী প্রতিবেদক: ঈদুল ফিতর। সব মুসলিমের জীবনেই ঈদ নিয়ে আসে অনাবিল আনন্দ। ধনী, গরীব নির্বিশেষে সমাজের সব শ্রেণীর মানুষ এ দিন মেতে ওঠে উৎসবে। ঈদে কেউ পোশাক কেনেন জমকালো বিপণি বিতান থেকে, আবার কেউ কেনেন ফুটপাত থেকে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত অভিজাত বিপণী বিতানগুলোতে বিত্তবানরা কেনা-কাটায় ব্যস্ত থাকেন। নিম্নবিত্তরা এসব বিপণী বিতানের আলোকসজ্জা দেখতে পারলেও সেখানে ঢোকার কিংবা কেনা-কাটার […]

» Read more

ঈদ আনন্দ নেই কুমিল্লার ভাসমান মানুষের

কুমিল্লা প্রতিবেদক: প্রতিবছর ঈদ আসে হাসি, আনন্দ আর ভালবাসা নিয়ে। তবে এ আনন্দ আর ভালবাসা চক্রাকারে ঘোরে একটি বিশেষ শ্রেণির মধ্যে। ঈদের আনন্দ থেকে বঞ্চিত হয় পথশিশু, টোকাই, ভবঘুরে আর ভাসমান মানুষ। তাদের জীবনে ঈদের আনন্দ একটি সোনালি স্বপ্ন। সমাজের উচ্চবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির মধ্যে ঈদের যে ব্যাপক প্রস্তুতি দেখা যায় তার বিন্দুমাত্রও স্পর্শ করে না তাদের। কুমিল্লা জেলার বিভিন্ন […]

» Read more

কালিয়াকৈরে ট্রাক-লেগুনা সংঘর্ষে নিহত ৪

গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক-লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও অন্তত আটজন আহত হয়েছেন। শনিবার দুপুরে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। তাদের মধ্যে একজনের নাম জানা গেছে।তিনি হলেন আবু বকর (৩০)। বাকিদের নাম পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে রাসেল (২৩), শহিদুল (৪৫), শুভ (১৫) ইভা (২৫), অভিকে (১২) গাজীপুরের […]

» Read more

ভোগান্তি নেই পাটুরিয়া ঘাটে

মানিকগঞ্জ প্রতিনিধি : অন্য বছরের তুলনায় এবার ঈদে অনেকটাই স্বাভাবিক পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাট। ঘাটে এসে এবার খুব বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে না যাত্রীদের। বেশ কয়েকদিন ছুটি আর ঘাটে পর্যাপ্ত ফেরি থাকায় ভোগান্তি নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শনিবার দুপুর ১২টার দিকে পাটুরিয়া ঘাটে ১২০টি যাত্রীবাহী বাস ও ৫০টির মতো ছোট গাড়ি পারাপারের অপেক্ষায় ছিল। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের […]

» Read more

সাভারের বিভিন্ন পয়েন্টে যানবাহনের ধীরগতি

সাভার প্রতিবেদক: যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় সাভার-আশুলিয়ার সড়ক-মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানজট দেখা দিয়েছে। এসব পয়েন্ট ধীর গতিতে অতিক্রম করতে হচ্ছে যানবাহনগুলোর। শনিবার বিকেল থেকে যানবাহনের চাপ বাড়তে থাকে স্থানীয় সড়ক-মহাসড়কে। ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড, হেমায়েতপুর ও আমিনবাজার পয়েন্টে যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে। মহাসড়কটির নবীনগর পয়েন্টেও অতিরিক্ত গাড়ির চাপ রয়েছে। বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক এবং নবীনগর-চন্দ্রা মহাসড়কেও থেমে থেমে চলছে গাড়ি। […]

» Read more
1 2 3 4 5 16