সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত

ডেস্ক রিপোর্ট : সারা দেশে বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ২১ জন। রাজশাহী : রাজশাহীতে ট্রাকচাপায় দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা সম্পর্কে আপন চাচা-ভাতিজা বলে জানিয়েছে পুলিশ। দুপুর ১টার দিকে জেলার পুঠিয়া উপজেলার পোল্লাপুকুর মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি রাজশাহী মহানগরীর রামচন্দ্রপুর কেদুরমোড় এলাকায়। তারা হলেন- মৃত আবদুল লতিফের ছেলে তুষার হোসেন (২২) […]

» Read more

পুলিশ সার্জেন্ট নিয়োগে মৌখিক পরীক্ষা ১২ জুলাই থেকে

নিজস্ব প্রতিবেদক : পুলিশ সার্জেন্ট নিয়োগে মৌখিক পরীক্ষার সময়সূচি নির্ধারণ করেছে পুলিশ সদর দপ্তর। ১২ জুলাই এ পরীক্ষা শুরু হবে। শেষ হবে ৩০ জুলাই। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, পুলিশ সদর দপ্তরে প্রতিদিন সকাল সাড়ে ৯টায় পরীক্ষা শুরু হবে। পরীক্ষার সময় প্রবেশপত্র, শিক্ষাগত যোগ্যতার সনদ, নাগরিকত্বের প্রমাণ ও মুক্তিযোদ্ধা […]

» Read more

শেখ হাসিনা বিশ্বের ১৮ নারী নেতার অন্যতম 

আন্তর্জাতিক ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের বর্তমান ১৮ জন নারী জাতীয় নেতাদের মধ্যে অন্যতম হিসেবে চিত্রিত হয়েছেন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রে প্রকাশিত এক গ্রন্থে এর উল্লেখ করা হয়েছে বলে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। নারী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শীর্ষক এ গ্রন্থের প্রচ্ছদে অপর ৬ জন বিশ্ব নেতার সঙ্গে শেখ হাসিনার ছবি মুদ্রিত হয়েছে। গ্রন্থটির লেখক হচ্ছেন […]

» Read more

ময়মনসিংহ মেডিক্যালে অগ্নিকাণ্ড, তদন্ত শুরু

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ভবনের আইসিইউ ইউনিটে অগ্নিকাণ্ডে লাইফ সাপোর্টে থাকা চারজনের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু হয়েছে। বৃহস্পতিবার হাসপাতালের উপপরিচালক ডা. আব্দুল গনির নেতৃত্বে তদন্ত কাজ শুরু হয়। কমিটির অপর সদস্যরা হলেন- আইসিইউ ইউনিটের প্রধান ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা. আনম ফজলুল হক পাঠান, হাসপাতালের সহকারী পরিচালক ডা. লক্ষ্মী নারায়ন মজুমদার, ডা. […]

» Read more

দেড় লাখ দর্শনার্থী চিড়িয়াখানায়

নিজস্ব প্রতিবেদক : সাড়ে তিন বছরের ময়মুন আক্তার। ঈদের নতুন পোশাক পরে বাবা জসীমউদ্দীনের সঙ্গে আজ মঙ্গলবার এসেছে মিরপুরে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায়। প্রচণ্ড ভিড় ঠেলে ভেতরে ঢুকে বাবার কোলে বসে সোজা আসে বাঘের খাঁচার সামনে। বিরাট বেঙ্গল টাইগারকে দেখে চিৎকার শুরু করে দেয় ময়মুন, ‘বাবা, খাঁচায় যাব, বাঘের সঙ্গে যুদ্ধ করব। শুধু ময়মুন একা নয়, ডোরাকাটা হলদে বাঘটি যখন নিজ […]

» Read more

ব্রেক্সিটের পরও শুল্কমুক্ত সুবিধা থাকছে বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক : ইউরোপীয় ইউনিয়ন থেকে সরে আসার পরও বাংলাদেশ, হাইতিসহ ৪৮ দেশের পণ্যে বিদ্যমান শুল্কমুক্ত সুবিধা বহাল রাখার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্য সরকার। গতকাল শনিবার ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাজ্যের বিচ্ছেদের (ব্রেক্সিট) পর উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশটি। ব্রেক্সিটের পর বাংলাদেশ এই সুবিধা হারাতে পারে বলে শঙ্কা ছিল ব্যবসায়ীদের অনেকের মনে। সে ক্ষেত্রে বাংলাদেশের তৈরি […]

» Read more

সহকর্মীদের ভালোবাসায় বিদায় নিলেন বাচ্চু

নিজস্ব প্রতিবেদক : সহকর্মীদের ভালোবাসায় বিদায় জানানো হলো চলচ্চিত্রের প্রবীণ অভিনেতা নাজমুল হুদা বাচ্চুকে। আজ বুধবার বেলা তিনটায় তাঁকে বনানী কবরস্থানে বাবার কবরের পাশেই সমাহিত করা হয়। এ সময় তাঁকে শেষবারের মতো দেখতে এসেছিলেন অভিনয় ও সংগীত জগতের অনেকে। তাঁদের মধ্যে অভিনয়শিল্পীদের মধ্যে আছেন সৈয়দ হাসান ইমাম, মামুনুর রশীদ, মাসুম আজিজ, উজ্জ্বল, আজিজুল হাকিম ও সম্রাট। আর সংগীতশিল্পীদের মধ্যে ছিলেন […]

» Read more

আইপিএলের স্বত্ব বিক্রি হলো ২১৯৯ কোটি রুপিতে

নিজস্ব প্রতিবেদক : অর্থ উড়ে বেড়ায় আইপিএলের আকাশে-বাতাসে—এত দিন এমন কথাবার্তা যদি বাড়াবাড়ি মনে হয়ে থাকে, তবে সেটাও দূর হয়ে গেল। গত মঙ্গলবার নিলামে জিতে পাঁচ বছরের জন্য আইপিএলের টাইটেল স্পনসর হয়েছে ভিভো। ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগের সঙ্গী হতে প্রায় দুই হাজার দুই শ কোটি রুপি ব্যয় করতে হচ্ছে এই মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠানকে। অর্থ তো আসলেই উড়ছে। […]

» Read more

আবগারি শুল্ক কমছে, ভ্যাট পুরনো নিয়মে

সংসদ প্রতিবেদক : ব্যাংক আমানতে আবগারি শুল্ক কমছে। এমনকি বর্তমানে প্রযোজ্য আবগারি শুল্ক হারের চেয়েও কমানো হচ্ছে। ব্যাংক আমানতে আবগারি শুল্ক ১ লাখ ১ টাকা থেকে ৫ লাখ টাকা পর্যন্ত আগে যেখানে ৫০০ টাকা আবগারি শুল্ক দিতে হতো, এখন তা ১৫০ টাকা করা হবে। ৫ লাখ টাকা থেকে ১০ লাখ টাকা পর্যন্ত যেটা বাজেটে ৮০০ টাকা করার ঘোষণা দেওয়া হয়েছিল, […]

» Read more

বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে

নিজস্ব প্রতিবেদক : লঘুচাপের বর্ধিতাংশ বিহার থেকে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি ধরনের অবস্থা বিরাজ করছে। বুধবার সন্ধ্যা ৬টা থেকে আমাগী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী […]

» Read more
1 2 3 4 … 16