১০ টাকার ভাড়া ১০০ টাকা

রাজবাড়ী প্রতিনিধি : রাজধানী ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের প্রবেশ দ্বার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে ঈদে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। এটাকে সুযোগ হিসেবে নিয়ে ঘাটে আসা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে একটি চক্র। যাত্রীদের অভিযোগ, সংঘবদ্ধ এই চক্রের খপ্পরে পড়ে নানা ধরণের হয়রানির শিকার হতে হচ্ছে তাদের। রাতে এই চক্রটি পুলিশের সামনেই এই অপকর্ম করছে । […]

» Read more

রংপুরে সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে নিহত ১৭

রংপুর প্রতিবেদক : রংপুরের পীরগঞ্জে সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে ১৭ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। শনিবার ভোর ৫টার দিকে উপজেলার কলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের বাড়ি লালমনিরহাট জেলার কালীগঞ্জ ও আদিতমারী উপজেলায়। তাদের অধিকাংশ গার্মেন্টস শ্রমিক। ঈদের ছুটিতে তারা বাড়ি যাচ্ছিলেন। নিহতদের মধ্যে ১৫ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-রবিউল ইসলাম, নাসিদা আক্তার, আজিজুল ইসলাম, আলমগীর হোসেন, […]

» Read more

চাঁদ দেখা কমিটির বৈঠক রোববার

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে আগামীকাল রোববার বৈঠক করবে জাতীয় চাঁদ দেখা কমিটি। বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে (বাদ মাগরিব) এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। সভায় ১৪৩৮ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদুল ফিতর পালনের তারিখ নির্ধারণ […]

» Read more

কুড়িগ্রামের রাজারহাটে ট্রাক চাপায় সাইকেল আরোহী নিহত

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম : কুড়িগ্রামের রাজারহাটে ট্রাক চাপায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজারহাট উপজেলা শহরের হাসপাতালরোডে রেল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রেল গেট এলাকায় জয়নাল আবেদীন (২৮) নামের এক বাইসাইকেল আরোহীকে তিস্তা থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক চাপা দেয়। এসময় এলাকাবাসী তাকে উদ্ধার করে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে ডাক্তার তাকে মৃত ঘোষনা […]

» Read more

উত্তরের সীমান্ত জেলা দিনাজপুরে শেষ মূহুর্তে জমে উঠছে ঈদের কেনাকাটা

শাহ্ আলম শাহী,স্টাফ রিপোর্টার,দিনাজপুর থেকে: উত্তরের সীমান্ত জেলা দিনাজপুরে শেষ মূহুর্তে জমে উঠেছে ঈদের কেনাকাটা। শোপিং মল ও সুপার মার্কেটগুলোতে সব বয়সের মানুষের উপচে পড়া ভীর পরিলক্ষিত হচ্ছে। ফুটপাতেও চলছে ঈদের কেনাকাটা। দিনাজপুরে এবার মেঘাটু ,কারিনা,মনটেক্স,নাতাশা,প্লাজো,ফ্লোরটাচ,সাউথ কাতান, জর্জেট কাতান,ব্যানারসী শাড়ি – থ্রিপিস এবং পাঞ্জাবী চাহিদা বেড়েছে। লেটেষ্ট যোগ হয়েছে সিল্কের বাহুবলী। ক্রয় করতে তরুন তরুনীসহ সব বয়সের মানুষ ভীড় করছে […]

» Read more

কুড়িগ্রামে মাসিক সাহিত্য পত্রিকা ’পথিক’ এর পথ চলা শুরু

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম : কুড়িগ্রাম থেকে প্রকাশিত মাসিক সাহিত্য পত্রিকা ’পথিক’ এর পথ চলা শুরু হয়েছে। শুক্রবার বিকেলে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে পত্রিকাটির মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম প্রেস ক্লাব সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু। পত্রিকার সম্পাদক রেজাউল করিম রেজার সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ […]

» Read more

কুড়িগ্রামের ফুলবাড়ীতে অগ্নিকান্ডে ১৫টি দোকান পুড়ে ছাই

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা শহরের বাজারের জিলাপী পট্টি ও তার পিছনের প্রধান সড়কের পাশে ভয়াবহ অগ্নিকান্ডে ১৫ টি ব্যবসা প্রতিষ্ঠান ভষ্মিভুত হয়েছে। বুধবার সকালে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের নগদ টাকাসহ প্রায় ৭০ লাখ টাকার মালামালের ক্ষতি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে বাজারের জিলাপীপট্রিতে একটি দোকানে আগুনের সুত্রপাত হলে তা মুহুর্তের মধ্যেই পাশ্ববর্তী দোকান ঘরে ছড়িয়ে […]

» Read more

প্রমিলা ক্রিকেটারদের যৌন হয়রানী’র প্রতিবাদে ফুঁসে উঠেছে দিনাজপুরবাসী 

শাহ্ আলম শাহী, দিনাজপুর: প্রমিলা ক্রিকেটারদের যৌন হয়রানী ঘটনার প্রতিবাদে ফুঁসে উঠেছে দিনাজপুরবাসী। অভিযুক্ত কোচ মিঠু’র বিচারের দাবীতে আজ বুধবার মানববন্ধন পালন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ,সেক্টরস কমার্ন্ডাস ফোরাম,খেলা ঘর,মনি মেলাসহ বিভিন্ন সংগঠন।যৌন হয়রানীর মুল হোতা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জেলা কোচ ও জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য আব্দুস সামাদ মিঠুর বিরুদ্ধে এখনও তেমন কোন কার্যকরী ব্যবস্থা গ্রহন না করায় ক্ষোভ […]

» Read more

ম্যাটস ও অন্য ডিপ্লোমাধারীদের উচ্চশিক্ষা!

ড. মো. সহিদুজ্জামান মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীদের দাবিদাওয়া নিয়ে মাঝেমধ্যে আন্দোলন করতে দেখা যায়। দাবিদাওয়ার মধ্যে তাদের উচ্চশিক্ষা ও চাকরির সুযোগ সৃষ্টির কথা বলা হয়। বাংলাদেশে সরকারি-বেসরকারি মিলিয়ে মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের সংখ্যা ২০৯। এর মধ্যে সরকারি ম্যাটসের সংখ্যা মাত্র আটটি। পত্রপত্রিকার তথ্যমতে, এই প্রতিষ্ঠানগুলোতে বর্তমানে প্রায় ৭০ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত এবং এর মধ্যেই লক্ষাধিক শিক্ষার্থী পাস করে […]

» Read more

এবার মাটি কাটায় অংশ নিলেন হাছান মাহমুদ

নিজস্ব প্রতিবেদক: সংসদ সদস্যদের সাধারণের সঙ্গে মিশে কাজ করার ধারাবাহিকতায় এবার যোগ হলো আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদের নাম। অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সড়ক মেরামতে মাটি কেটেছেন তিনি। স্থানীয় এই সংসদ সদস্যের সঙ্গে অন্য যারা অংশ নিয়েছেন তারাও আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের কর্মী বলে জানিয়েছেন হাছান। হাছানের মাটি কাটার ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। চিরাচরিত […]

» Read more
1 2 3 4 5 6 … 16