নবী হযরত মুহাম্মদ সাঃ কে অবমাননা করা বাকস্বাধীনতা নয়: পুতিন

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মুসলমানদের নবীকে অবমাননা করাই কি বাকস্বাধীনতা। অন্তত আমি তা মনে করি না। অন্যের ধর্মীয় অনুভূতির প্রতি আমাদের শ্রদ্ধাবোধ থাকা উচিৎ। বৃহস্পতিবার মস্কোতে বার্ষিক সংবাদ সম্মেলনে পুতিন এসব কথা বলেন। তিনি আরও বলেন, স্বাধীনতা মানে অন্য ধর্মের প্রতি অবমাননা নয়। সব ধর্মকেই সম্মান করতে হবে। ইসলাম ধর্মাবলম্বীদের প্রতি ধর্মীয় বিদ্বেষ ছড়ানো বন্ধের আহ্বান জানান […]

» Read more

বাকৃবিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত ২

bau

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সমর্থক ও আগত কমিটির পদপ্রার্থী সমর্থিত দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ২ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের আশরাফুল হক হলে এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাকৃবি ছাত্রলীগের বিলুপ্ত কমিটি সমর্থিত ও আগত কমিটির পদপ্রার্থী সমর্থিত দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। […]

» Read more

যুদ্ধবিমান বিদ্ধস্ত হয়ে পাইলট নিহত

নিউজ ডেস্ক: মাঝ আকাশে দুর্ঘটনায় পড়লো ভারতীয় বিমান বাহিনীর মিগ-২১ যুদ্ধবিমান। স্থানীয় সময় শুক্রবার (২৪ ডিসেম্বর) রাতে রাজস্থানে ভেঙে পড়েছে সবশেষ মিগ-২১ বাইসন। এ ঘটনায় এরই মধ্যে শোরগোল পড়ে গেছে দেশটিতে। কারণ, চলতি বছরে এ নিয়ে পঞ্চমবার দুর্ঘটনার মুখে পড়লো ভারতীয় যুদ্ধবিমানগুলো। ভারতীয় বিমান বাহিনীর পক্ষ থেকে এক টুইটে জানানো হয়েছে, স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে ওয়েস্টার্ন সেক্টরে প্রশিক্ষণ […]

» Read more

আজ বড়দিন

নিউজ ডেস্ক: খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড়দিন আজ। খ্রিষ্ট ধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট এই দিনে বেথেলহেমে জন্মগ্রহণ করেন বলেই তার অনুসারী-খ্রিস্ট ধর্মাবলম্বীরা এ দিনটিকে শুভ বড়দিন হিসেবে উদযাপন করে থাকেন। খ্রিস্টান সম্প্রদায়ের মানুষরা বিশ্বাস করেন, সৃষ্টিকর্তার মহিমা প্রচারের মাধ্যমে মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতেই প্রভু যিশুর পৃথিবীতে আগমন ঘটেছিল। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশের খ্রিষ্ট ধর্মানুসারীরাও আজ […]

» Read more

এক নজরে ডিসেম্বর, ২০২১

এস এম আবু সামা আল ফারুকী: ২০২১ সালের ডিসেম্বর মাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি মাস। বিজয়ের এই মাসে আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠিত হয়েছে। এছাড়া নানা উল্লেখযোগ্য ঘটনায় মাসটি দেশবাসীর কাছে অনেক গুরুত্বপূর্ণ। ডিসেম্বর মাসের শুরু হয় অনাকাঙ্ক্ষিত একটি ঘটনার মধ্যে দিয়ে। বোমা আতঙ্ক দেখা দেওয়ায় ঢাকার হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ান এয়ারলাইন্সের যাত্রীবাহী একটি ফ্লাইট জরুরি অবতরণ করে। তবে পরবর্তীতে ফ্লাইটটি […]

» Read more

সেন্টমার্টিনে আর রাত্রিযাপন করা যাবে না

নিউজ ডেস্ক: সরকার দেশের একমাত্র প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্টমার্টিনকে একটি প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করেছে। অনিয়ন্ত্রিত পর্যটন এবং পর্যটকদের অসচেতনতা, পরিবেশ ও প্রতিবেশবিরোধী আচরণের কারণে সেন্টমার্টিনের বিরল প্রতিবেশ ও জীববৈচিত্র্য দিন দিন হুমকির মুখে পড়ছে। যার কারণে এবার সরকার কঠিন কিছু নিয়ম করার সিদ্ধান্ত নিয়েছে। সরকার পরিবেশ সংরক্ষণ আইন (সংশোধিত ২০১০) আবারও সংশোধন করার উদ্যোগ নেওয়া হয়েছে। যেসব সিদ্ধান্ত নতুন […]

» Read more

ঝালকাঠিতে লঞ্চ অগ্নিকাণ্ডে ৩০ জনের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক: ঝালকাঠিতে মাঝনদীতে যাত্রীবোঝাই লঞ্চে অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় স্বজনদের সন্ধানে নদীপাড়ের ভিড় করেছেন পরিবারের সদস্যরা। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে নদীপাড়ের বাতাস। দুর্ঘটনার খবর পেয়ে ভোর থেকেই সুগন্ধা নদীপাড়ে শত শত মানুষ ভিড় করছে। কেউ স্বজনের খোঁজে অপেক্ষা করছেন। কেউ আবার মৃত পরিবারের সদস্যের জন্য আহাজারি করছেন। পুরো নদীপাড় জুড়ে শোকের […]

» Read more

রাজশাহীতে যিশু খ্রিস্টের জন্মদিনে করা যাবেনা সাংস্কৃতিক অনুষ্ঠান

নিউজ ডেস্ক: রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইনে অর্পিত ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞা জারি করেছেন আরএমপির কমিশনার আবু কালাম সিদ্দিক। আদেশে বলা হয়েছে, বড়দিনে খ্রিষ্টান ধর্মাবলম্বীরা বিভিন্ন গির্জা ও উপাসনালয়ে তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি উদযাপন করবেন। কোভিড-১৯ পরিস্থিতিতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় জনস্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় ইতোপূর্বে সকল ধর্মীয় অনুষ্ঠানাদি সরকারি নির্দেশনা মেনে স্বাস্থ্যবিধি অনুসরণ করে স্বল্প পরিসরে অনুষ্ঠিত হয়েছে। এ কারণে কোভিড-১৯ […]

» Read more

চলন্ত লঞ্চে আগুন!

নিউজ ডেস্ক: ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামে একটি লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ ডিসেম্বর) ভোরে বরিশাল বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত তিনটার দিকে সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-২ নামক লঞ্চের ইঞ্জিন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দগ্ধ হয়েছেন বহু মানুষ। তাদের মধ্যে অনেকের অবস্থা […]

» Read more

ওমিক্রণের বিরুদ্ধে কার্যকর প্রমাণিত অ্যাস্ট্রাজেনেকার টিকা

vaccine

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিরুদ্ধে অ্যাস্ট্রাজেনেকার তিন ডোজের কোর্স কার্যকর। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) এমন দাবি করেছে ওষুধ কোম্পানিটি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ল্যাব জরিপের উপাত্ত বিশ্লেষণ করে পাওয়া এই তথ্য এখনো কোনো চিকিৎসা বিষয়ক সাময়িকীতে প্রকাশ করা হয়নি। এসব তথ্য প্রতিদ্বন্দ্বী ফাইজার-বায়োএনটেক ও মডার্নার টিকার সঙ্গে তুলনা করা হয়েছে। মডার্নার টিকার তৃতীয় ডোজ ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর।-খবর রয়টার্সের অ্যাস্ট্রাজেনেকার টিকা ভ্যাক্সজেভরিয়ার ওপর গবেষণায় […]

» Read more
1 5 6 7 8 9 23