বৃহস্পতিবার দেশে আসছে নিহত হাদিসুর রহমানের মরদেহ

জাতীয় ডেস্ক: ইউক্রেনের অলভিয়া সমুদ্রবন্দরে রকেট হামলার শিকার ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজের নিহত থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ আগামীকাল বৃহস্পতিবার (১০ মার্চ) দেশে আনা হবে। বুধবার (৯ মার্চ) রাতে সরকারের উচ্চ পর্যায়ের একটি সূত্র গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে বুধবার (৯ মার্চ) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পূর্ব-ইউরোপ) শিকদার বদিউজ্জামান বলেছিলেন, হাদিসুর রহমানের মরদেহ এখনো ইউক্রেনে রয়েছে। যত দ্রুত […]

» Read more

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের প্যাথলজি বিভাগ পরিদর্শন করেন জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের প্যাথলজি বিভাগ পরিদর্শন করেন জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার। প্যাথলজি বিভাগের আমন্ত্রণে আজ ৯ মার্চ, বুধবার দুপুর ২ টার সময় তাকে অভ্যর্থনা জানিয়ে সৌজন্য সাক্ষাত করেন উক্ত বিভাগের শিক্ষকবৃন্দ। এরপর প্যাথলজি বিভাগের প্রফেসর মানিক লাল দেওয়ান কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক সভায় প্যাথলজি বিভাগের প্রধান ড. মুনমুন পারভীন প্যাথলজি বিভাগের পরিচিতি সম্পর্কে একটি সংক্ষিপ্ত বক্তব্য […]

» Read more

দেশে ফিরছেন ২৮ বাংলাদেশি নাবিক

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন যুদ্ধে আটকে পড়া ২৮ বাংলাদেশি নাবিক রোমানিয়া থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছেন। একটি বিশেষ বিমানে করে বুধবার (৯ মার্চ) দুপুরের মধ্যে তাদের দেশে ফেরার কথা রয়েছে। রোমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী তার ফেসবুক স্ট্যাটাসে জানান, নাবিকদের বোর্ডিং ও ইমিগ্রেশন সম্পন্ন হয়েছে। ২৮ বাংলাদেশি নাবিক গত ৬ মার্চ ইউক্রেন থেকে মলদোভা হয়ে রোমানিয়ায় পৌঁছান। বুখারেস্ট থেকে বাংলাদেশ সময় […]

» Read more

ন্যাটো বিতর্কিত বিষয় ও রাশিয়ার মুখোমুখি হতে ভয় পায়: জেলোনস্কি

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন তার দেশ আর ন্যাটোর সদস্য হতে চাপ দিচ্ছে না। ইউক্রেনে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদী দুটি অঞ্চল দোনেৎস্ক ও লুহানস্কের বিষয়ে রাশিয়ার সঙ্গে আপস করতে সম্মত হয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট। এদিকে যুক্তরাষ্ট্রের পর যুক্তরাজ্যও রাশিয়া থেকে তেল আমদানিতে নিষেধাজ্ঞা জারি করবে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান চালানোর পেছনে অন্যতম একটি কারণ ছিল […]

» Read more

রাশিয়া কি পরমাণু যুদ্ধ শুরু করবে?

অঙ্গন সমদ্দার: গত ২৪শে ফেব্রুয়ারী রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করে এবং ২৮শে ফেব্রুয়ারী ভ্লাদিমির পুতিন ঘোষণা করেন তিনি তার রুশ পরমাণুবাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে, পুতিন কি আসলেই ইউক্রেনের উপর পারমাণবিক হামলা চালাতে পারে? অধিকাংশ আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, পুতিন যতই পারমাণবিক হামলার ঘোষণা দিক না কেন, সত্যিকার অর্থে এই হামলার সম্ভাবনা প্রায় শূন্য। এর পিছনে বেশ কিছু কারণ […]

» Read more

বাংলাদেশে ঢুকতে করোনা টেস্টের প্রয়োজন হবে না

নিউজ ডেস্ক: করোনভাইরাসের সংক্রমণ রোধে বাইরের দেশ থেকে বাংলাদেশ ঢুকতে করোনার আরটি পিসিআর টেস্ট বাধ্যতামূলক করা হয়েছিল। কিন্তু সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। এখন থেকে টিকার পূর্ণাঙ্গ ডোজ নিলেই বিমানবন্দর দিয়ে প্রবেশ করা যাবে বাংলাদেশে। মঙ্গলবার (৮ মার্চ) সন্ধ্যায় এক সার্কুলারে বিষয়টি জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বেবিচক জানায়, মঙ্গলবার থেকেই এ আদেশটি কার্যকর করা হবে। এর আগে গত […]

» Read more

চীনের পতাকা লাগিয়ে রাশিয়ার উপর হামলা করতে বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুদ্ধ বিমানে চীনের পতাকা লাগিয়ে রাশিয়ার সেনাদের ওপর হামলা চালাতে বলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন মন্তব্য নিয়ে এরইমধ্যে শুরু হয়েছে সমালোচনা। ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকেই রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে পশ্চিমারা। রাশিয়াকে এক ঘরে করে দেয়ার হুমকিও দিচ্ছে তারা। এক অনুষ্ঠানে অংশ নিয়ে ট্রাম্প বলেন, যুদ্ধ বিমানে চীনের পতাকা […]

» Read more

ইউক্রেনে আটকে পড়া ২৮ নাবিক দেশে ফিরছেন আজ

নিউজ ডেস্ক: ইউক্রেনের অলভিয়া সমুদ্রবন্দরে হামলার শিকার বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিক আজ যেকোনো সময় দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। মঙ্গলবার (৮ মার্চ) বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের (বিএমএমওএ) সাধারণ সম্পাদক মেরিন ইঞ্জিনিয়ার মো. সাখাওয়াত হোসাইন এ তথ্য নিশ্চিত করেন। এর আগে রোমানিয়ার রাজধানী বোখারেস্ট থেকে তাদের উদ্ধার করা হয়। পরে গত রবিবার আটকে পড়া ২৮ নাবিককে […]

» Read more

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে আগুন

নিউজ ডেস্ক: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ৩টার দিকে কুতুপালং সংলগ্ন মধুরছড়া ৫ নম্বর ক্যাম্পে এ আগুন লাগে। স্থানীয় সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা শিবিরে হঠাৎ আগুন লাগে। পরে পাশে থাকা ৬ নম্বর ক্যাম্পেও আগুন ছড়িয়ে পড়ে। এদিকে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশন সূত্র জানায়, আগুনের […]

» Read more

২ হাজার কোটি টাকা পাচারের মামলায় সাবেক মন্ত্রীর ভাই গ্রেফতার

নিউজ ডেস্ক: ফরিদপুরের আলোচিত দুই হাজার কোটি টাকা পাচারের মামলায় চার্জশিটভুক্ত আসামি ও সাবেক এলজিইআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের ছোটভাই খন্দকার মোহতেশাম হোসেন বাবরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ মার্চ) ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত তিনটার দিকে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার দুপুরে ফরিদপুরের […]

» Read more
1 7 8 9 10 11 14