বাংলাদেশ অচিরেই সমৃদ্ধিশালী উন্নত দেশে পরিণত হবে: কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক

নিউজ ডেস্ক: কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেন, আমরা মৎস্য, পোল্ট্রি ও ধানসহ সব কৃষিকাজ বিজ্ঞানসম্মত ও আধুনিকভাবে করার জন্য কাজ করা হচ্ছে যাতে কৃষিকাজ লাভজনক হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে দারিদ্র্যমুক্ত, ক্ষুধামুক্ত সোনার বাংলা গড়তে কাজ করা হচ্ছে। বাংলাদেশ অচিরেই সমৃদ্ধিশালী উন্নত দেশে পরিণত হবে। এনবিআর যাতে পোলট্রি, ফিস ও ডেইরিশিল্পকে শিল্প খাতের স্থলে কৃষি ফার্ম ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করে- […]

» Read more

ছুরিকাঘাতে রাবি শিক্ষার্থী আহতের ঘটনায় গ্ৰেফতার দুই

রাবি প্রতিনিধি: ছাত্রাবাসে ছুরিকাঘাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সাফফাত নায়েম নাফি নামের এক শিক্ষার্থী আহতের ঘটনায় দু’জনকে গ্ৰেফতার করেছে র‌্যাব-৫। গত শুক্রবার (১২ মার্চ) দিবাগত রাত ১টার দিকে মহানগরীর জাহাজঘাট মোড় থেকে তাদের গ্ৰেফতার করা হয়। গ্ৰেফতারকৃতরা হলেন- মহানগরীর মতিহার থানার খোজাপুর গ্রামের আব্দুল ওহাবের ছেলে মো. সালাউদ্দিন বাপ্পী (২৭) এবং একই গ্রামের মো. আজিম উদ্দিনের ছেলে মো. নবাব শরীফ […]

» Read more

সড়ক দুর্ঘটনায় নেত্রকোনায় নিহত দুই

নিউজ ডেস্কঃ নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের সদর উপজেলার সাকুয়া এলাকায় ডিম বহনকারী পিকআপ সামনে থাকা ট্রাকের সাথে ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে। এসময় একজন আহত হন। আজ শনিবার সকালে সাড়ে আট টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করে। এদিকে স্থানীয়রা আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ব্যাপারে ট্রাফিক ইনচার্জ ইন্সপেক্টর […]

» Read more

তেলের দাম বেশি নিলে অভিযোগ জানাবেন যে নম্বরে

নিউজ ডেস্কঃ ভোজ্যতেলের দাম সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি নেওয়া হলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের হটলাইন ১৬১২১ নম্বরে অভিযোগ জানানোর আহ্বান জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক (অর্থ ও প্রশাসন) মনজুর মোহাম্মদ শাহরিয়ার। একই সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্ধারিত দামে তেল ক্রয় করার আহ্বান জানান তিনি। এসময় মনজুর মোহাম্মদ শাহরিয়ার জানান, অনেকেই ভোজ্যতেলের প্রকৃত দাম সম্পর্কে ওয়াকিবহাল নয়। এটা প্রচার করা বেশি প্রয়োজন। […]

» Read more

নতুন ভাইরাস আতঙ্কে লকডাউনে চীন

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের প্রভাব কাটতে না কাটতেই নতুন করে আবারও এক ভাইরাস হানা উত্তর-পূর্ব চীনের চাংচুনে। বার্তা সংস্থা এপির খবরে বলা হয়, জিলিন প্রদেশের রাজধানী চাংচুন দেশটির গুরুত্বপূর্ণ শিল্প নগরী। সংক্রমণ যাতে দেশের অন্য প্রান্তে ছড়িয়ে না পড়ে তাই ৯০ লাখ জনসংখ্যার শহরটিতে লকডাউন ঘোষণা করেছে চীনা প্রশাসন।। তবে এটি করোনাভাইরাস নাকি অন্য কোনো ভাইরাস সেটি নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। স্থানীয় […]

» Read more

ওয়ার্নারের মৃত্যু রহস্য

নিউজ ডেস্কঃ কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্নের মৃত্যু হঠাৎ করে হয়নি বলে মনে করেন ক্রিকেট অস্ট্রেলিয়ার চিকিৎসক পিটার ব্রাকনার। ওয়ার্নের পরিবার সূত্রে জানা যায়, থাইল্যান্ড যাওয়ার আগে সাত দিন তার হৃদযন্ত্রের সমস্যা ও হাঁপানির কষ্ট ছিল। সেই সঙ্গে টানা ১৪ দিন শুধু তরল খাদ্য তিনি গ্রহণ করেছিলেন ওজন কমাতে। এগুলো বিবেচনা করেই ব্রাকনারের দাবি, পুরো ব্যাপারটাই প্রত্যাশিত ছিল। ওয়ার্নের মৃত্যু কোনো […]

» Read more

জামালপুরে ধর্ষনের শিকার স্কুলছাত্রীর আত্মহত্যা

নিউজ ডেস্ক: ধর্ষণের শিকার হয়ে অপমানের হাত থেকে বাঁচতে মা ও বাবার কাছে চিঠি লিখে আত্মহত্যা করেছে জামালপুরের ১০ম শ্রেণির এক ছাত্রী। বৃহস্পতিবার (১০ মার্চ) রাতে মেলান্দহ উপজেলায় এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানিয়েছেন, আত্মহত্যা করা ওই ছাত্রী মেলান্দহ উপজেলার একটি স্কুলের ১০ম শ্রেণির ছাত্রী ছিল। সে স্কুলে যাওয়া-আশার সময় পাশের কান্দারপাড়া গ্রামের খোকা মোল্লার ছেলে তামিম আহাম্মেদ স্বপন […]

» Read more

১৩ অথবা ১৪ মার্চ দেশে পৌঁছাবে হাদিসুরের মরদেহ

নিউজ ডেস্ক: ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজের নিহত থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ আগামী ১৩ অথবা ১৪ মার্চ ঢাকায় পৌঁছাবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। শুক্রবার (১১ মার্চ) শাহরিয়ার আলম বলেন, নিহত থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমানের মরদেহ ইউক্রেন থেকে মলদোভা পৌঁছেছে। আশা করছি সকাল নাগাদ রোমানিয়ার রাজধানী বুখারেস্টে পৌঁছাবে। সেখানে কিছু দাপ্তরিক কাজ শেষে ১৩-১৪ তারিখ বাংলাদেশে পৌঁছাবে। […]

» Read more

পাকিস্তানে আঘাত হানলো ভারতীয় ক্ষেপণাস্ত্র

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের একটি সুপারসনিক ক্ষেপণাস্ত্র পাকিস্তানে গিয়ে আঘাত হেনেছে। বুধবার (৯ মার্চ) সন্ধ্যায় হরিয়ানার সিরসা থেকে ক্ষেপণাস্ত্রটি উড়ে এসে পাকিস্তানের ভূখণ্ডের ১২৪ কিলোমিটারের মধ্যে পড়েছে। এটি ছিল চল্লিশ হাজার ফুট উচ্চতার ক্রুজ ক্ষেপণাস্ত্র যা ভারত-পাকিস্তান দুই দেশেরই যাত্রীবাহী ফ্লাইট, বেসামরিক নাগরিক ও সম্পদ ঝুঁকিতে ফেলে দিয়েছিল। এ নিয়ে উচ্চ-পর্যায়ের একটি তদন্তের নির্দেশ দিয়েছে ভারতীয় সরকার। পাকিস্তানের আইএসপিআরের মহাপরিচালক মেজর […]

» Read more

কক্সবাজার সমুদ্রে গোসলে নেমে মৃত্যু হয়েছে এক কলেজছাত্রের

নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে গোসলে নেমে মৃত্যু হয়েছে এক কলেজছাত্রের। শুক্রবার বেলা ১১টায় তার মরদেহ খুঁজে পান লাইফগার্ড কর্মীরা। নিহত শাহেদ হোসেন বাপ্পি রামু সরকারি ডিগ্রি কলেজের মানবিক বিভাগের প্রথম বর্ষের ছাত্র। তিনি রামু উপজেলার তেচ্ছিপুল গ্রামের বাসিন্দা শামশুল আলমের ছেলে। পর্যটকদের উদ্ধার তৎপরতায় নিয়োজিত বেসরকারি সি-সেফথ লাইফগার্ডের ব্যবস্থাপক সাইফুল্লাহ সিফাত বলেন, সকাল সোয়া নয়টার দিকে শাহেদ […]

» Read more
1 5 6 7 8 9 14