বাকৃবিতে শুরু হয়েছে আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল ও টেনিস প্রতিযোগিতা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল ও টেনিস প্রতিযোগিতা শুরু হয়েছে। রবিবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর। বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের আয়োজনে ওই প্রতিযোগিতায় দেশের ১১টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ছাত্রীদের অংশগ্রহণকারী দলগুলো হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, […]

» Read more

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন

পাবনা সংবাদদাতা: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে নিয়ে ম্যুরাল উদ্বোধন করেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ার খসরু পারভেজ, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট আওয়াল কবির জয়সহ বিভিন্ন […]

» Read more

জাবিতে নাট্যাচার্য সেলিম আল দীনের ১০ম প্রয়াণ দিবস পালিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রখ্যাত নাট্যাচার্য ও গবেষক সেলিম আল দীনের ১০ম মহাপ্রয়াণ দিবস পালন করা হয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের (পুরাতন) সামনে থেকে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের আয়োজনে একটি স্মরণ শোভাযাত্রা বের হয়। স্মরণ শোভাযাত্রার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। শোভাযাত্রাটি সেলিম আল দীনের সমাধিস্থলে গিয়ে শেষ হয়। সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের […]

» Read more

ছাত্রলীগের সম্মেলন ৩১ মার্চ ও ১ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের তাগাদার পর ছাত্রলীগের কাউন্সিলের জন্য ৩১ মার্চ ও ১ এপ্রিল দিন ঠিক করেছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসাইন। শুক্রবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহম্মেদ অডিটরিয়ামে কেন্দ্রীয় ছাত্রলীগের এক জরুরি বর্ধিত সভায় ২৯তম কাউন্সিলের ওই তারিখ ঠিক করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক জাকির বলেন, […]

» Read more

বাকৃবিতে শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: আজ ১৩ জানুয়ারি ২০১৮ইং শনিবার ময়মনসিংহ সদর উপজেলার চর ঈশ্বরদী ইউনিয়নে অসহায় দরিদ্র শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন চারণ সাংস্কৃতিক কেন্দ্র বাকৃবি শাখা, বিজ্ঞান চর্চা কেন্দ্র বাকৃবি শাখা ও কবি নজরুল পাঠাগার, ময়মনসিংহ। বিকাল ৩টায় বহ্মপুত্র নদের তীর সংলগ্ন গ্রামের ১০০জন দরিদ্র শীতার্থদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন চারণ সাংস্কৃতিক কেন্দ্র […]

» Read more

বাকৃবিতে বহিরাগতদের হামলার ঘটনায় প্রশাসনের মামলা, গ্রেফতার ২

বাংলাদেশ কৃষি বিশ্ববিদালয় প্রতিনিধি: ময়মনসিংহের বলাশপুর ও কেওয়াটখালীর স্থানীয় দুই গ্রুপের সংঘর্ষের জের ধরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদালয়ের (বাকৃবি) প্রধান ফটকে অবস্থিত কাকলী সংঘের কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাত ৮টার দিকে ঘটনাটি ঘটে। এসময় তারা নিরাপত্তা কর্মীদের রুম ভাংচুর করে এবং তাদের মারধর করে। জানা যায়, প্রায় একশো থেকে দেড়শো লোকের একটি গ্রুপ লাঠিসোটা, ধারালো অস্ত্র নিয়ে তালা […]

» Read more

বাকৃবি অফিসার পরিষদ নির্বাচন: সভাপতি আরিফ জাহাঙ্গীর, সম্পাদক মাহবুবুর রহমান

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) অফিসার পরিষদের কার্যনির্বাহী কমিটি ২০১৮-এর নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আরিফ জাহাঙ্গীর এবং সাধারণ সম্পাদক হিসেবে মুহাম্মদ মাহবুবুর রহমান। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অফিসার্স ক্লাব ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। বুধবার দুপুর সাড়ে ১২টায় প্রধান নির্বাচন কমিশনার ড. মো. নাজমুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কার্যনির্বাহী কমিটির ফলাফল প্রকাশ করা হয়। কমিটিতে […]

» Read more

কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে শীতার্থ অসহায় মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। বৃধবার (১০ জানুয়ারি) দুপুর ১২ টায় কলেজ প্রাঙ্গনে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা পরবর্তী কম্বল বিতরণ করা হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন […]

» Read more

বাকৃবিতে এক ছাত্রীকে হল থেকে বের করে দিল ছাত্রলীগ

বাকৃবি প্রতিনিধি: কর্মসূচিতে অংশ না নেওয়ায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের এক ছাত্রীকে হল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। এর প্রতিবাদে ওই ছাত্রী হলের সামনে ‘আমরণ অনশনে’ বসেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে। এদিকে বিষয়টি তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি কমিটি গঠন করেছে। ভুক্তভোগী ছাত্রীর নাম আফসানা আহমেদ। তিনি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের প্রথম বর্ষের ছাত্রী এবং […]

» Read more

১৭ জানুয়ারি হতে যাচ্ছে বাকৃবি শিক্ষক সমিতির নির্বাচন , দু ’দলের প্যানেল ঘোষণা

বাকৃবি প্রতিনিধি: অবশেষে ব্যালট প্যাপারের ছবি তোলাসহ বেশ কিছু বিষয়ে দু ’দলের মধ্যে সমঝোতা হওয়ায় দুই বছর পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রধান নির্বাচন কমিশনার জানান। নির্বাচনে ১১টি পদের বিপরীতে ২টি প্যানেলে আওয়ামীপন্থী ‘গণতান্ত্রিক শিক্ষক ফোরাম’ এবং বিএনপি ও জামায়াতপন্থী ‘সোনালী দল’ অংশগ্রহণ করছে। সোমবার বিকেলে দু’দল তাদের […]

» Read more
1 221 222 223 224 225 387