ছুটি শেষ তবু কর্মস্থলে অনুপস্থিত, শাস্তির মুখে শেকৃবির ৬ শিক্ষক

নিউজ ডেস্কঃ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ছয় শিক্ষক ও তিন কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিতে যাচ্ছে প্রশাসন। উচ্চশিক্ষার উদ্দেশ্যে ছুটি নিয়ে বিদেশ গেলেও ছুটি শেষে কয়েক দফা চিঠি পাঠানোর পরও দেশে ফেরেননি তাঁরা। এছাড়াও পুরো ছুটিতে নিয়েছেন বেতন-ভাতাসহ আর্থিক সুযোগ-সুবিধা। জানা যায়, কয়েক বছরের ছুটি নিয়ে অস্ট্রেলিয়া যান বিশ্ববিদ্যালয়টির ছয় শিক্ষক। তাঁদের মধ্যে মৃত্তিকাবিজ্ঞান বিভাগের অধ্যাপক সৈকত চৌধুরী ২০২০ সালে […]

» Read more

উন্নত ভ্রুন উৎপাদন ও টেকসই প্রতিস্থাপনের মাধ্যমে দুগ্ধ উৎপাদন বৃদ্ধি শীর্ষক প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

বাকৃবি প্রতিনিধিঃ মঙ্গলবার (৩ জানুয়ারি) ভেটেরিনারি অনুষদের মেডিসিন বিভাগের কনফারেন্স রুমে উন্নত জীতগত ভ্রুন উৎপাদন ও টেকসই প্রতিস্থাপনের মাধ্যমে দুগ্ধ উৎপাদন বৃদ্ধি শীর্ষক প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের সার্জারি ও অবসটেটিক্স  বিভাগের আয়োজনে এলডিডিপির এই প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ডীন প্রফেসর ড. আব্দুল আওয়াল। তিনি বলেন, জনবহুল এদেশে  […]

» Read more

বাকৃবিতে এলডিডিপি গবেষণা ও উদ্ভাবন উপ-প্রকল্পের কর্মশালার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী এলডিডিপি গবেষণা ও উদ্ভাবন উপ-প্রকল্পের উপর সূচনা কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) আয়োজনে সোমবার (২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই কর্মশালাটি ২ থেকে ৫ জানুয়ারী পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি […]

» Read more

চার বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ করে দিল ইউজিসি

ugc

শিক্ষা ডেস্কঃ স্থায়ী ক্যাম্পাসের ইস্যুতে দেওয়া আলটিমেটামের মধ্যে কোনো পদক্ষেপ না নেওয়া চার বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়ে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এছাড়াও স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরে ছয়টি বিশ্ববিদ্যালয়কে তিন মাসের সময় ও ছয়টিকে নতুন করে ছয় মাসের সময় দেওয়া হয়েছে। সোমবার (২ জানুয়ারি) এ সিদ্ধান্তের বিষয়টি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোকে চিঠি দিয়ে জানিয়েছে ইউজিসি। ইউজিসি’র পাঠানো চিঠিতে জানা গেছে, […]

» Read more

নতুন বই বিতরন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ ২০২৩ শিক্ষাবর্ষে বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টার পর প্রধানমন্ত্রী তার কার্যালয় থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন। ১ জানুয়ারি সব শিক্ষার্থীর মাঝে বিতরণ হবে নতুন বই । এ সময় শিক্ষামন্ত্রী দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা […]

» Read more

বাকৃবি শিক্ষক সমিতির নির্বাচনে গণতান্ত্রিক শিক্ষক ফোরামের নিরঙ্কুশ জয়

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ-২০২৩ এর নির্বাচনে পূর্ন প্যানেলে (১৫ টি পদ) নিরঙ্কুশ জয়লাভ করেছে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন ’গণতান্ত্রিক শিক্ষক ফোরাম’। নির্বাচনে সভাপতি পদে এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. আসলাম আলী (প্রাপ্ত ভোট ২০২) ও সাধারণ সম্পাদক পদে প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম (প্রাপ্ত ভোট ২১২) নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে […]

» Read more

হাল্ট প্রাইজ বাকৃবির টিম রেজিষ্ট্রেশন সমাপ্ত

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের নোবেল প্রাইজ খ্যাত গ্লোবাল কম্পিটিশন হাল্ট প্রাইজের বাকৃবি অনক্যাম্পাস রাউন্ডের টিম রেজিস্ট্রেশন শেষ হয়েছে। ৩ নভেম্বর থেকে শুরু হওয়া প্রতিযোগিতার প্রথম ধাপ টিম রেজিষ্ট্রেশন শেষ হয়েছে গত ১৫ ডিসেম্বর। এবছর টিম রেজিষ্ট্রেশনের পাশাপাশি চলেছে সিংগেল রেজিষ্ট্রেশনও। পরবর্তীতে সিংগেল রেজিষ্ট্রেশন করা শিক্ষার্থীদের হাল্ট প্রাইজ বাকৃবি থেকে টিম গঠন করে দেয়া হয়। হাল্ট প্রাইজ বাকৃবির ২৮ জন মেম্বারের অর্গানাইজিং […]

» Read more

প্রশাসনিক ব্যর্থতার কারণে পিছিয়ে পড়ছে বাকৃবি

বাকৃবি প্রতিনিধিঃ প্রশাসনিক ব্যর্থতার কারণে ক্রমান্বয়ে পিছিয়ে পড়ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ঐতিহ্যবাহী এই বিশ্ববিদ্যালয়টির পিছিয়ে পড়ার বিভিন্ন কারণ তুলে ধরেন গণতান্ত্রিক শিক্ষক ফোরামের একাংশ। অনুপ্রবেশকারী অসৎ ও আদর্শহীন ব্যক্তি দ্বারা প্রশাসন পরিচালনা, শিক্ষা সংক্রান্ত অনিয়ম এবং স্বেচ্ছাচারিতা, ডিপিপি এর বাস্তবায়নে ব্যর্থতা, ক্যাম্পাসে উপাচার্যের অনুপস্থিতি, বিচারহীনতার সংস্কৃতি, নিয়োগে […]

» Read more

বাকৃবিতে অনুষ্ঠিত হল গ্লোবাল প্লাটফর্ম টেডএক্স এর কর্মশালা

বাকৃবি ডেস্ক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ক্লাবের আয়োজনে ২৪ডিসেম্বর (শনিবার) সৈয়দ নজরুল ইসলাম সেমিনার কক্ষে অনুষ্ঠিত হল গ্লোবাল প্লাটফর্ম টেডএক্স এর কর্মশালা। টেডএক্স হলো স্পিকারের একটি প্রদর্শনী। এখানে আমণন্ত্রিত বক্তারা তাদের জীবনের বাস্তবমুখী অভিজ্ঞতা শুনান। শ্রেতাদের মাঝে সবকিছু নতুন দৃষ্টিকোণে ভাবতে শেখায়। এ লক্ষ্যে তরুণ সমাজকে উদ্বুদ্ধকরন, আত্ম উন্নয়ন, অভিব্যক্তি, বাস্তবমুখী গল্প, আবহাওয়া ও জলবায়ুসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন কর্মশালায় […]

» Read more

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের জায়গা নির্ধারণে মতবিরোধ নয়

নিজস্ব প্রতিবেদকঃ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থান নির্ধারণে জালিয়াতির অভিযোগ তুলে ২১ ডিসেম্বর একটি স্থানীয় পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয় এতে সরকারের বাড়তি ব্যয় হবে প্রায় ৩‘শ ৭০ কোটি টাকা। তবে এ অভিযোগকে একেবারেই অপ্রাসঙ্গিক এবং অনভিপ্রেত বলছেন অনেকেই। জেলা শহর থেকে মাত্র চার কিলোমিটার দক্ষিণে কুড়িগ্রাম-চিলমারী মহাসড়কের পাশে নালিয়ার দোলায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য চূড়ান্ত স্থান নির্বাচন করেছে […]

» Read more
1 48 49 50 51 52 387