পেঁয়াজের ১০টি অজানা উপকারিতা

কৃষি ডেস্ক: প্রতিদিনকার রান্নায় যে উপাদানটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয় তা হল পেঁয়াজ। রান্নার কাজ ছাড়াও এই পেঁয়াজের আছে কিছু ভিন্নধর্মী ব্যবহার। যা আমাদের দৈনন্দিন কাজকে সহজ করে দেয়। আসুন জেনে নিই পেঁয়াজের কিছু ব্যতিক্রম গুণের কথা। ১। গাছকে পোকা থেকে রক্ষা করা চারটি পেঁয়াজ পেষ্ট, দুই টেবিল চামচ লাল মরিচ গুঁড়ো, দুই কোয়া রসূন আর পানি ভাল করে […]

» Read more

খুশকি দূর করার ৫ টি কার্যকরী উপায়

লাইফস্টাইল ডেস্ক: ঋতু পরিবর্তনের এই সময়ে আবহাওয়ার কারণেই চুলে খুশকির উপদ্রব অনেক বেড়ে যায়। বিশেষ করে শীতকালে কমবেশি সকলেই খুশকির যন্ত্রণায় ভুগে থাকেন। এর মূল কারণ হচ্ছে রুক্ষ আবহাওয়া এবং পরিবেশের ধুলোবালি যা মাথার ত্বকে খুশকির উপদ্রব বাড়ায়। তবে খুশকির উপদ্রব দ্রুত দূর করার রয়েছে বেশ কিছু কার্যকরী ঘরোয়া উপায়। একটু সময় বের করে নিয়ে এই পদ্ধতিগুলো ব্যবহার করলে মুক্তি […]

» Read more

গাইবান্ধায় হারভেস্টার যন্ত্রের প্রর্দশনী ও মাঠ দিবস

গাইবান্ধা সংবাদদাতা: গাইবান্ধার সাদুল্যাপুরে খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প দ্বিতীয় পর্যায়ের আওতায় ধান কাটা ও মাড়াই যন্ত্র কম্বাইন হারভেস্টারের প্রর্দশনী ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে এ উপলক্ষে কৃষক হাজী মনির উদ্দিনের সভাপতিত্বে উপজেলার জয়েনপুর গ্রামে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক সাহারিয়া […]

» Read more

সকল ধর্মের রোগ মৌলবাদ: পোপ ফ্রান্সিস

আন্তর্জাতিক ডেস্ক: মৌলবাদকে রোমান ক্যাথলিক গীর্জাসহ সকল ধর্মের রোগ বলে মন্তব্য করেছেন পোপ ফ্রান্সিস। আফ্রিকা সফর শেষে দেশে ফেরার পথে তিনি এ কথা বলেন। এর আগে আফ্রিকা সফরকালে তিনি সহিংসতা পরিহার করে ধর্মীয় সম্প্রীতির আহ্বান জানান। পোপ ফ্রান্সিস বলেন, মৌলবাদ বিয়োগান্তক ঘটনা। এটা কোনো ধর্ম নয়। এর মধ্যে স্রষ্টাকে খুঁজে পাওয়া যায় না। এটা পৌত্তলিকতা। বিশ্বের ১২০ কোটি ক্যাথলিক খ্রিস্টানদের […]

» Read more

গ্যাংনাম স্টাইলের পর এবার চিলজিপ সাই-দা

বিনোদন ডেস্ক: ‘গ্যাংনাম স্টাইল’দিয়ে বাজিমাত করেছেন সারা বিশ্ব। ভেঙে দিয়েছেন বহু কালের পুরোনো নানা রকমের রেকর্ড। একদম অপরিচিত দক্ষিণ কোরীয় র‌্যাপার সাই হয়ে উঠেছেন ওই এক গানেই বিশ্বের সেরা জনপ্রিয় শিল্পীদের একজন। এবার তিনি আসছেন তার সপ্তম অ্যালবাম নিয়ে। নাম ‘চিলজিপ সাই-দা’। এর একটি গানে সাইকে সহযোগিতা করেছেন আমেরিকার র‌্যাপার উইল.আই.অ্যাম। এই অ্যালবামের গানগুলোতেও থাকবে নাচের নানা রকম উপস্থাপনা। ইডিএম […]

» Read more

জাবির সহকারী রেজিস্ট্রার বাবুল সাময়িক বরখাস্ত

জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার (এস্টেট) মো. আবদুর রহমান বাবুলকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক সবুজবাংলাদেশ24.কম-কে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ‘তার বিরুদ্ধে আদালতে মামলা চলমান থাকায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’ গত ২৩ নভেম্বর ঢাকা-আরিচা মহাসড়কে একটি সিএনজি চালিত অটোরিকশা পোড়ানো মামলায় বাবুলকে গ্রেপ্তার করে আশুলিয়া গোয়েন্দা পুলিশ। বর্তমানে তিনি কারাগারে […]

» Read more

গাইবান্ধায় ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় স্বামী পরিত্যাক্ত নারীকে ধর্ষণের দায়ের খায়রুল ইসলাম (৩৮) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদন্ড আদেশ দেওয়া হয়। গাইবান্ধার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুলালের বিচারক রত্নেশ্বর ভট্রাচার্জ মঙ্গলবার দুপুরে আসামির উপস্থিতিতে এ রায় দেন। মামলার বিবরনে বলা হয় ,২০০৫ সালের ৫ মে সুন্দরগঞ্জ উপজেলার বাজারপাড়া […]

» Read more

মংলায় ইন্ডাস্ট্রিায়াল ট্যুরে বশেমুরবিপ্রবির শিক্ষার্থীরা

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: একাডেমিক পড়ালেখার কাজে ইন্ডাস্ট্রিায়াল ট্যুরে গেল গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিবিএ ৮ম সেমিস্টারের ছাত্র-ছাত্রীরা। এতে অংশগ্রহণ করছে বিবিএ ৮ম সেমিস্টারের প্রায় ২৫ জন ছাত্র-ছাত্রী। মঙ্গলবার সকাল ৯টায় ১ দিনের এ ট্যুরের উদ্দেশ্যে ক্যাম্পাস ছাড়েন তারা। প্রথমে শিক্ষার্থীরা বাগেরহাট এর মংলা যাবেন, তারপর তারা মংলা ইন্ডাস্ট্রিায়াল এরিয়ার বসুন্ধরা গ্রুপের মেঘনা সিমেন্ট কারখানায় যাবেন বলে […]

» Read more

কুড়িগ্রামে বিশ্ব এইডস দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি: ‘এইচআইভি সংক্রামন ও এইডস মৃতু; নয় একটিও আর। বৈষম্যহীন পৃথিবী গড়বো সবাই-এই আমাদের অঙ্গিকার’ এই শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামে বিশ্ব এইডস দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দিবসটি উপলক্ষে কুড়িগ্রাম সিভিল সার্জন অফিস থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে। পরে সিভিল সার্জন হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ […]

» Read more

বশেমুরবিপ্রবির ভর্তি পরীক্ষা শুরু কাল

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বুধবার শুরু হচ্ছে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা । তিন দিনব্যাপী এ ভর্তি পরীক্ষা শেষ হবে ৪ ডিসেম্বর। ভর্তি পরীক্ষা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ২০১৫-১৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে কঠোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ । মোবাইল ফোন এবং কোন প্রকার […]

» Read more
1 … 27 28 29 30