মাদকের বিরুদ্ধে পবিপ্রবি ছাত্রের ব্যতিক্রমী প্রচারণা

মুস্তাফিজুর রহমান পাপ্পু, পবিপ্রবি প্রতিনিধি: মাদক যুব সমাজ ধবংসের অন্যতম একটি বড় কারণ। সারা দেশের আনাচে কানাচে যখন মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা পাচ্ছে না যুব সমাজ তখন সেই মাদকের বিরুদ্ধে দেশব্যাপী প্রচারণায় নেমেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বাইসাইকেলে করে ঘুরে বেড়াচ্ছেন আনাচে কানাচে। তিনি মোঃ শামছুল আরেফিন। বাড়ি ফরিদপুরে। পড়াশোনা করছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন […]

» Read more

সাদুল্যাপুরে শীতার্ত মানুষের পাশে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম

মো. জিল্লুর রহমান পলাশ, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার গরীব-অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে যায়যায়দিনের লেখক-পাঠক ও শুভানুধ্যায়ীদের সংগঠন জেজেডি ফ্রেন্ডস ফোরাম। প্রতি বছরের ন্যায় এবারেও ফোরামের বন্ধুরা উত্তরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে শীতার্ত নারী-পুরুষের মধ্যে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করেন। শীতবস্ত্র বিতরণের জন্য বন্ধুদের সহযোগিতা করেন প্রবাসী মোহাম্মেদ কামাল উদ্দিন তৈয়ুব। প্রধান অতিথি থেকে […]

» Read more

রাবিসাসের সভাপতি মাহবুব ও সম্পাদক রফিক

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: প্রথম আলোর মাহবুব আলমকে সভাপতি এবং বাংলানিউজটোয়েন্টিফোর ও দৈনিক সোনার দেশের রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) ২০১৬-১৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার দুপুরে রাবিসাস থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বৃহস্পতিবার রাতে রাবিসাস কার্যালয়ে অনুষ্ঠিত সংগঠনের বার্ষিক সাধারণ সভা শেষে এ কমিটি ঘোষণা করেন সংগঠনের উপদেষ্টা সদস্য আসলাম-উদ-দৌলা […]

» Read more

গোপালগঞ্জে তথ্যপ্রযুক্তি বিতর্ক উৎসব শুরু

তন্ময় বিশ্বাস, বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: গোপালগঞ্জ, নড়াইল, মাদারীপুর ও বাগেরহাট জেলার শিক্ষাপ্রতিষ্ঠানের বিতর্ক দল নিয়ে ২২ জানুয়ারী শুরু হবে রংপুর অঞ্চলের বিতর্ক উৎসব। দেশের ৬৪টি জেলার শীর্ষস্থানীয় কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয়েছে প্রথম ‘জাতীয় তথ্যপ্রযুক্তি বিতর্ক উৎসব ২০১৫-১৬’ । ‘তথ্য–যুক্তি–প্রযুক্তি’ স্লোগানে এ বিতর্ক উৎসবের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হচ্ছে ১৬টি অঞ্চলে। বিতর্ক প্রতিযোগিতাটি আয়োজন করছে […]

» Read more

জাককানইবি’র ১ম বর্ষ স্নাতক (সম্মান) শূন্য আসনে ভর্তি ৩ ফেব্রুয়ারি

মোঃ ওয়াহিদুল ইসলাম,নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ক, খ, গ, ঘ ও ঙ ইউনিটের অপেক্ষমান তালিকা থেকে আগামী ৩ ফেব্রুয়ারি ২০১৬ইং শূন্য আসন এবং কোটার শূন্য আসনে ভর্তি করা হবে। রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব ) মোঃ ফজলুল কাদের চৌধুরী জানান, আসন শূণ্য থাকা সাপেক্ষে সিফট ভিত্তিক সর্বশেষ ভর্তিকৃত শিক্ষার্থীর পরবর্তী […]

» Read more

তানোরে শিক্ষক সমিতির উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

তানোর (রাজশাহী) সংবাদদাতা : রাজশাহীর তানোরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। বাংলাদেশ শিক্ষক সমিতি তানোর শাখার উদ্যোগে বৃহস্পতিবার সকালে উপজেলা অডিটোরিয়ামে এ সংবর্ধনা দেয়া হয়। এসময় তানোর শিক্ষক সমিতির সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুন্ডুমালা পৌরসভার মেয়র গোলাম রাব্বানী। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার মুনীরুজ্জামান ভূঞাঁ ও বাংলাদেশ […]

» Read more

পত্নীতলায় কৃষকদের জেলা পর্যায়ে সহভাগিতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় কারিতাস রাজশাহী অঞ্চলের সাফবিন প্রকল্পের উদ্যোগে জলবায়ু পরিবর্তনের প্রোপটে বাংলাদেশ, ভারত ও নেপালের বৃষ্টি নির্ভর কৃষি পরিবেশ অঞ্চলের ক্ষুদ্র কৃষকদের জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর সমতা বাড়ানোর মাধ্যমে স্থানীয় জাতের খাদ্য ও পুষ্টির নিরাপত্তা বৃদ্ধি করা শীর্ষক কৃষকদের জেলা পর্যায়ে সহভাগিতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় আলোহা ট্রেনিং সেন্টারে ওই কর্মশালায় সভাপতিত্ব করেন […]

» Read more

সীমান্ত অবরোধ, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে কুড়িগ্রামে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম: সীমান্ত অবরোধ, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে কুড়িগ্রামে গণসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার যাত্রাপুর বিজিবি বিওপি ক্যাম্প সংলগ্ন মাঠে সীমান্তবাসীর সাথে এ মতবিনিময় সভার আয়োজন করে ৪৫ বিজিবি ব্যাটালিয়ন কুড়িগ্রাম। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আনোয়ার শফিক। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন কুড়িগ্রাম ৪৫ বিজিবি’র […]

» Read more

গাইবান্ধায় দুই যুবককে আগুনে পুড়িয়ে হত্যা

গাইবান্ধা প্রতিনিধি: জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় আগুনে পুড়িয়ে অজ্ঞাত পরিচয় দুই যুবককে হত্যার পর লাশ ফেলে গেছে দুর্বৃত্তরা। গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালি ব্রিজ এলাকার (হাওয়াখানা) করতোয়া নদীর সিসি ব্লকের উপর থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে লাশ দুটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোরে (হাওয়াখানা) করতোয়া নদীর সিসি ব্লকের উপরে আগুনে পুড়িয়ে হত্যা করা অজ্ঞাত পরিচয় দুই যুবকের লাশ পড়ে থাকতে […]

» Read more

মা ও শিশুদের পুষ্ঠির মান উন্নয়নে নবকলি প্রকল্পের উন্নয়নমূলক কার্যক্রম

রংপুর প্রতিনিধিঃ মা ও শিশুদের পুষ্ঠির মান উন্নয়নের লক্ষ্যে মিঠাপুকুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নবকলি প্রকল্পের আওতায় রানীপুকুর ও দুর্গাপুর ইউনিয়নে কাজ করে আসছে। এই প্রকল্পের অর্থনৈতিক উন্নয়ন কার্যক্রমের আওতায় উপকারভোগীদের নির্বাচনের পর বিভিন্ন আয় বর্ধনমূলক কর্মকান্ডের (কৃষি ও অকৃষি) উপর দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয় যা তাদের উন্নত পদ্ধতি/ প্রযুক্তি ব্যবহারে সক্ষমতা বৃদ্ধি করে। এর পর বিভিন্ন মৌসমে […]

» Read more
1 … 9 10 11 12 13 … 34