ইচ্ছেমত দখল হয়ে যাচ্ছে ঝিনাইদহের চিত্রা নদীর

ঝিনাইদহ প্রতিনিধিঃ যত্নের অভাবে এমনিতেই মরণাপন্ন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চিত্রা নদী। তারপরও শুধুমাত্র অসাধু ব্যক্তিদের কারনে নদীটির অবস্থা যেন আরও কাহিল হয়ে পড়েছে। সকলের চোখ এড়াতে দখলকারীরা প্লাষ্টিকের চট দিয়ে নির্মান কাজ আড়াল করে রেখেছেন। চলছে দ্রুত গতিতে পাঁকা ভবন নির্মানের কাজ। ঝিনাইদহের কালীগঞ্জ শহরের পুরাতন ব্রীজের পাশে নদীর ভিতর থেকে পিলার উঠিয়ে তার উপর নির্মান করা হচ্ছে এই পাঁকা […]

» Read more

সিকৃবিতে বাউল সম্রাট আব্দুল করিমের জন্মশত বার্ষিকী পালন

সিকৃবি প্রতিনিধিঃ বাউল সম্রাট শাহ আবদুল করিম এর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষ্ণচূঁড়া সাংস্কৃতিক সংঘ গানের আসর “বসন্ত বাতাসে” অনুষ্ঠানের আয়োজন করে। ১২ ফেব্রুয়ারি বিকেল ৫ টায় সিকৃবি’র কেন্দ্রীয় মিলনায়তনে এ অনুষ্টান অনুষ্টিত হয়। এসময় কৃষ্ণচূঁড়া সাংস্কৃতিক সংঘের নিয়মিত শিল্পিদের পাশাপাশি বাউল গানে মঞ্চ মাতান বাউল শাহ আবদুল করিমের ৩৬ বছরের শিষ্য বাউল শাহ আব্দুর রহমান। এর আগে সিকৃবি’র […]

» Read more

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের মাঠেই স্টেডিয়াম

গণবি প্রতিনিধিঃ গণ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে ঢুঁকে ডান দিকে তাকাতেই মনে হল চলে এসেছি কোন স্টেডিয়ামে । সারা মাঠ জুড়ে সাদা চকের গুড়ো দিয়ে ট্র্যাক বানানো হয়েছে । বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের এই পরিবর্তনের কারণ গণ বিশ্ববিদ্যালয়ে আজ শনিবার ১লা ফাল্গুন থেকে শুরু হয়েছে দুই দিন ব্যাপী ” বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০১৬”। বাছাইপর্বের মাধ্যমে চূড়ান্ত প্রতিযোগীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে […]

» Read more

নওগাঁয় বরেন্দ্রভূমির পতিত জমিতে পাতকুয়ার মাধ্যমে সেচে সাফল্য

নওগাঁ জেলা প্রতিনিধিঃ বরেন্দ্র ভূমি হিসেবে পরিচিত নওগাঁর পত্নীতলায় পাতকুয়ার মাধ্যমে পতিত জমিতে সবজি চাষ শুরু হয়েছে।এতে অনেকের ভাগ্য খুলে গিয়েছে, পাশাপাশি এলাকার আর্থ-সামাজিক পরিবর্তন হচ্ছে।ঠাঁ-ঠাঁ বরেন্দ্রভূমি পত্নীতলা, পোরশা ও সাপাহারে পাতকুয়া খনন ও সোলার পাম্প স্থাপনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।বর্ষা মৌসুমে আমন ধান আবাদ করার পর খরা মৌসুমের ৭/৮ মাস পানির অভাবে জেলার পত্নীতলা, পোরশা ও সাপাহার উপজেলায় হাজার হাজার একর জমি পতিত থাকে।এ […]

» Read more

পীরগঞ্জের খালাশপীর কয়লার খনি অনুমোদন মিললেই উত্তোলন কার্যক্রম শুরু

সনজিৎ কুমার মহন্ত: রংপরের পীরগঞ্জ উজেলার খালাশপীরের মাগুড়ায় আবিস্কৃত এশিয়ার সর্বশ্রেষ্ঠ কয়লা খনিটির কয়লা উত্তোলন দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছে পীরগঞ্জবাসী। কয়লা উত্তোলনের বিষয়টি ঝুলে থাকায় এলাকাবাসীর মাঝে হতাশ দেখা দিয়েছে। এ খনিটি থেকে কয়লা উত্তোলন শুরু হলে কয়েক হাজার বেকারের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি কয়লা চালিত ২৫০ মেঃ ওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের মাধ্যমে দেশের বিদ্যুতের চাহিদা পুরনে গুরুত্বপুর্ন ভুমিকা রাখবে। […]

» Read more

বর্ষ সেরা সাংবাদিকের সম্মাননা পেলেন মানবজমিনের ভূঞাপুর প্রতিনিধি কামাল

এ কিউ রাসেল, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের বহুল প্রচারিত স্থানীয় দৈনিক প্রগতির আলো পরিবারের পক্ষ থেকে বর্ষ সেরা সাংবাদিকের সম্মাননা পেয়েছেন দৈনিক মানবজমিনের ভূঞাপুর প্রতিনিধি ও ভূঞাপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো.কামাল হোসেন। বৃহস্পতিবার টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে দৈনিক প্রগতির আলোর ১৫ বছর পূর্তি উপলক্ষে এ সম্মাননা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো.মাহবুব হোসেন, সিনিয়র জেলা তথ্য […]

» Read more

পবিপ্রবিতে বরিশাল জেলা ছাত্র সমিতির প্রীতিভোজ অনুষ্ঠিত

সজল বরিশালঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশবিদ্যালয়ের বহিঃ ক্যাম্পাসে বরিশাল জেলা ছাত্র কল্যান সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের এনিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের জামরুল তলায় আনন্দে ভাসেন শিক্ষক- শিক্ষার্থীরা। সকাল থেকেই নানা আয়োজনে আনন্দ উৎসব করেন শিক্ষার্থীরা। মধ্যাহ্ন ভোজের পর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনের সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড মোঃ মামুন উর রশিদ, ড মোহাম্মদ […]

» Read more

বড়াইগ্রামে পুলিশের তাড়া খেয়ে মোটর সাইকেল চালক নিহত-অপরজন হাসপাতালে

ইসাহাক আলী, নাটোর প্রতিনিধিঃ নাটোরে তল্লাশীর নামে এক ট্রাক ড্রাইভারকে তাড়া করে পিটিয়ে পা ভেঙ্গে দেয়ার পর এবার বড়াইগ্রামে পুলিশের তাড়া খেয়ে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে রঞ্জু মিয়া নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ সময় বাইকে থাকা গুরুতর আহত অপর আরোহী রেজাউল করিম অজ্ঞান অবস্থায় রাজশাহী মেডিকেল কলেহ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে পুলিশ ঘটনার সাথে […]

» Read more

নাটোরে জিন্সপড়া নিয়ে ফেসুবকে স্কুল শিক্ষিকার মাতামাতি-অতঃপর গ্রেফতার

ইসাহাক আলী নাটোর থেকেঃ জিন্সপড়া পড়া নিয়ে নিজের ফেসবুক ওয়ালে স্ট্যাটাস দিতে গিয়ে এক নারীর ছবি বিকৃতি করে পোষ্ট করায় তথ্য প্রযুক্তি আইনে গ্রেফতার হয়েছেন নাটোর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা তাসনুভা রহমান মিতু। শনিবার বেলা ১১টার দিকে শহরের কানাইখালী নিজ বাসা থেকে তাকে আটক করে পুলিশ। আটক শিক্ষিকা নাটোর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের চারু ও কারুকলা বিভাগের শিক্ষিকা এবং […]

» Read more

অনাড়ম্বর আয়োজনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে স্বরসতী পূজা উদযাপন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পূজা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হয়েছে শ্রী শ্রী স্বরসতী পূজা। শনিবার পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কাঠাঁল তলায় এই পূজা উদযাপিত হয়। সকালে পূজা পালনের মধ্য দিয়ে এই আয়োজনের সূচনা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মোঃ আলী আশরাফ। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের […]

» Read more
1 2