ছোট কাঁচা মরিচে বড় গুণ

কৃষি ডেস্ক: ঝাল খাবার ছাড়া বাঙালির একটি দিনও ভাবা যায় না। আর এই ঝালের প্রধান উৎস হলো কাঁচা মরিচ। প্রতিদিনের রান্নার কাজে কাঁচা মরিচ একটি অতিপ্রয়োজনীয় নাম। অনেকে ভাতের সঙ্গে কাঁচা মরিচ খেতে ভালোবাসেন। যারা নিয়মিত কাঁচা মরিচ খান তাদের জন্য সুখবর হলো এটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী- ১. কাঁচা মরিচে আছে ভিটামিন এ। যা হাড়, দাঁত ও মিউকাস মেমব্রেনকে […]

» Read more

অসময়ে পদ্মা মেঘনায় ঝাঁকে ঝাঁকে ইলিশ

চাঁদপুর সংবাদদাতা: শীতের মৌসুমে অসময়ে চাঁদপুরের পদ্মা মেঘনাসহ সাগর মোহনায় ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। বেশ কয়েক বছর পর শীতের মৌসুমে ইলিশের দেখা পেল জেলেরা। ইলিশ গবেষকরা বলছেন, জাটকা নিধন রোধ ও মা ইলিশ ধরা বন্ধ থাকায় এই সাফল্য এসেছে। আকারে বড় না হলেও অসময়ে জালে রূপালী ইলিশ পেয়ে খুশি জেলে ও ব্যবসায়ীরা। পদ্মা, মেঘনা নদী ও নদী তীরের বিভিন্ন […]

» Read more

পিএসএলের যাওয়া হল না মুস্তাফিজের

ক্রিড়া প্রতিবেদক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরু হতে যখন আর মাত্র একদিন বাকি তখন মুস্তাফিজুর রহমানের ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত জানালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ চলাকালে কাঁধে চোট পান বাঁ-হাতি এই পেসার। তাই, এই মুহূর্তে তাকে পিএসএলে পাঠানোর ঝুঁকি নিতে চায় না বোর্ড। তাই, বিসিবির চূড়ান্ত সিদ্ধান্ত হল তরুণ এই তারকাকে পিএসএল খেলতে অনাপত্তিপত্র দেয়া […]

» Read more

সুন্দরবনের বাঘ রক্ষায় আসছে ‘টাইগার ক্যারাভ্যান’

নিজস্ব প্রতিবেদক: সুন্দরবনের জীববৈচিত্র্য সুরক্ষা ও বাঘ রক্ষায় দেশব্যাপী সকল শ্রেণি-পেশার মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দু’বছরব্যাপী ‘জাতীয় পর্যায়ে জনসচেতনতা কার্যক্রম’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে যাচ্ছে আগামী ১১ ফেব্রুয়ারি। এই কার্যক্রমের অংশ হিসেবে ‘টাইগার ক্যারাভ্যান’ নামক উচ্চপ্রযুক্তি সম্পন্ন একটি বাস দেশের বিভিন্ন স্থানে সুন্দরবন ও বাঘ বিষয়ক প্রদর্শনীতে অংশ নিবে। বাঘ ও সুন্দরবন নিয়ে একটি ভ্রাম্যমান প্রদর্শনী হিসেবে এই ‘টাইগার […]

» Read more

যুক্তরাষ্ট্রে প্রথম জিকা ভাইরাস সনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের এক ব্যক্তির দেহে প্রথম জিকা ভাইরাস সনাক্ত করা হয়েছে। দেশটিতে এটি হচ্ছে এই বিরল রোগে আক্রান্তের প্রথম ঘটনা। তবে মশার মাধ্যমে নয়, সঙ্গীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের কারণেই তিনি এতে সংক্রামিত হয়েছেন বলে বিবিসি জানিয়েছে। দেশটির ‘সেন্ট্রার ফর ডিজেজ কন্ট্রোল (সিডিসি) বিবিসিকে জানিয়েছে, টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরে এক ব্যক্তি জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ব্যক্তিটি জিকা ভাইরাসের […]

» Read more

ফের আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা!

নিজস্ব প্রতিবেদক: পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দাবি আদায়ে সরকারকে বেঁধে দেয়া সময়সীমা শেষ হচ্ছে আজ। তবে এর মধ্যে সরকারের কাছ থেকে আশানুরুপ সাড়া না পাওয়ায় আবারো আন্দোলনে যেতে পারেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকরা। যোগাযোগ করা হলে এমনটাই জানিয়েছেন কয়েকজন শিক্ষক নেতা। ৮ম জাতীয় বেতন কাঠামোয় সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুন:স্থাপনের দাবিতে এবং বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো প্রণয়নের দাবিতে […]

» Read more

বোরো আবাদে ব্যস্ত ঝিনাইদহ জেলার কৃষক

আহমেদ নাসিম আনসারী, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলার ৬ উপজেলার মাঠজুড়ে এখন চলছে বোরো ধান আবাদ। ইতিমধ্যে ক্ষেতে পাতো লাগানো সম্পন্ন হয়েছে। তবে আমন ধানে লোকসান হওয়ায় বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন এ অঞ্চলের কৃষকরা। ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ঝিনাইদহ জেলায় আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮২ হাজার ২০ হেক্টর। শীত উপেক্ষা করে জেলার কৃষকরা ক্ষেতে পাতো লাগানোর কাজ […]

» Read more

হাবিপ্রবিতে আন্ত: বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

হাবিপ্রবি প্রতিনিধি: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের আয়োজনে মঙ্গলবার থেকে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তঃ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা (অংশ)-২০১৬ উপলক্ষ্যে গল্পবলা এবং উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা শুরু হয়েছে। আজ (৩ ফেব্র“য়ারি) প্রতিযোগিতার শেষ দিনে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে আন্তঃ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা (অংশ) কমিটির আহবায়ক প্রফেসর মো. মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন কৃষি অনুষদের […]

» Read more

কুবির বিজ্ঞান অনুষদের নবীনবরণ অনুষ্ঠিত

এস এম জোবায়ের, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ২০১৫-২০১৬ ইং শিক্ষাবর্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভূক্ত ৫টি বিভাগে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে বিজ্ঞান অনুষদ। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১নং কক্ষে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বরণ করে নেয়া হয় নবীন শিক্ষার্থীদের। বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আলী আশরাফ। […]

» Read more

গোপালপুরে পানিতে ডুবে যুবলীগ সভাপতির মৃত্যু

এ কিউ রাসেল, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে পানিতে ডুবে উপজেলা আওয়ামী যুবলীগ প্রস্তুতি কমিটির সদস্য ও হেমনগর ইউনিয়ন আওয়ামী যুবলীগ সভাপতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ ২ ফেব্রুয়ারি মঙ্গলবার এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতের মামাতো ভাই মো. আসাদুজ্জামান সোহেল জানান, উপজেলার হেমনগর ইউনিয়ন আওয়ামী যুবলীগ সভাপতি ও ভোলারপাড়া গ্রামের প্রয়াত নুরুল ইসলামের ছেলে মো. আবদুল লতিফ মন্ডল (৪৭) সকাল ৬টার দিকে […]

» Read more
1 … 26 27 28 29 30