উপাচার্যকে কুবিসাসের ফুলেল শুভেচ্ছা

এস এম জোবায়ের, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আলী আশরাফকে শুভেচ্ছা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘কুমিলা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র (কুবিসাস) নবনির্বাচিত কমিটি। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপাচার্যের কার্যালয়ে সংগঠনের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে ফুল দিয়ে এ শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আইনুল হক, নবনির্বাচিত কমিটির সভাপতি […]

» Read more

জিকা ভাইরাস আতঙ্কে গাড়ির নাম পরিবর্তন করলো টাটা!

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে জিকা ভাইরাস নিয়ে আতঙ্কের মাঝে নতুন গাড়ির নাম পরিবর্তনের চিন্তাভাবনা শুরু করেছে ভারতের গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান টাটা মোটরস। মঙ্গলবার টাটা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি টাটা মোটরস কর্তৃপক্ষ `জিকা কার` নামে ছোট গাড়ি বাজারে ছাড়ার জন্য আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসিকে দিয়ে ব্যাপক প্রচার চালিয়েছে। কিন্তু নতুন ছোট গাড়ি জিকা […]

» Read more

মেসির ক্ষুদে ভক্তের জন্য সুখবর!

স্পোর্টস ডেস্ক: নীল-সাদা পলিথিন কেটে মেসির জার্সি বানিয়ে চমকে দিয়েছিল পাঁচ বছরের ক্ষুদে মর্তুজা আহমাদি। আফগানিস্তানের গজনি প্রদেশের অজ-পাড়া গাঁয়ের সেই মেসি ভক্তের ছবি ভাইরাল হয়ে গিয়েছিল সোস্যাল মিডিয়ায়। মেসির কাছেও চলে গিয়েছিল ক্ষুদে ভক্তের খোঁজ। মেসিও বসে নেই। এমন ক্ষুদে ভক্তকে যে বঞ্চিত রাখা যায় না! তার সঙ্গে সাক্ষাত করতে চান তিনি নিজেও। ফলে বার্সেলোনার পক্ষ থেকে সব আয়োজন […]

» Read more

৮৮তম অস্কার উপস্থাপনা করবেন প্রিয়াঙ্কা

বিনোদন প্রতিবেদক: বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় পুরস্কার অস্কার। আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে এর ৮৮তম আসর। সেখানে প্রথমবারের মতো উপস্থাপক হিসেবে দেখা যাবে বলিউড সুপারস্টার প্রিয়াঙ্কা চোপড়াকে। এই খবরে দারুণ উচ্ছ্বসিত নায়িকা। এতদিন শোনা যাচ্ছিল অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন মার্কিন তারকা ক্রিস রক। কিন্তু হঠাৎ এই সিদ্ধান্তে পরিবর্তন করা হয়েছে। আর জানা গেছে এ বছর অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ইভেন্টে সঞ্চালক হিসেবে […]

» Read more

তানোরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

মিজানুর রহমান, তানোর সংবাদদাতা: রাজশাহীর তানোরে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এঘটনায় থানা পুলিশ বাদি হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কলমা ইউপির আজিজপুর গ্রামে। মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কলমা ইউপির আজিজপুর গ্রামের ফজর আলীর স্ত্রী ফাতেমা বিবির (২৮) ছেলে গত এক বছর আগে মারা যায়। ছেলের চিন্তায় মা ফাতেমা গত […]

» Read more

শিক্ষার বাণিজ্যিকীকরণ বন্ধের দাবিতে রাবিতে বিক্ষোভ

আসাদুজ্জামান রিফাত, রাবি সংবাদদাতা: বর্ধিত ফি ও বাণিজ্যিক সান্ধ্যকোর্স বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। রাবি চারুকলা বিভাগের শিক্ষার্থী শাকিলা খাতুনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, রাবি ইংরেজি বিভাগের শিক্ষার্থী […]

» Read more

গোপালপুরে ৩শত মুক্তিযোদ্ধার মাঝে কম্বল বিতরণ

এ কিউ রাসেল, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে নির্মাণাধীন পাথালিয়া ২০১ গম্বুজ মসজিদের প্রতিষ্ঠাতা, জনতা ব্যাংক লিমিটেডে’র সিবিএ সভাপতি মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলামের সহায়তায় ও গোপালপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে সোমবার তার গ্রামের বাড়ি উপজেলার নগদাশিমলা ইউনিয়নের পাথালিয়া গ্রামে বীরমুক্তিযোদ্ধাদের মাঝে বিনামূল্যে কম্বল বিতরণ করা হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুস সোবহান তুলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কম্বল বিতরণ […]

» Read more

বাংলা একাডেমি পুরস্কার পেলেন ওরা ১১ জন

নিজস্ব প্রতিবেদক: বাঙালির ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিন ১১ লেখক, সাহিত্যিক অনুবাদকের হাতে এবারের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এই পুরস্কার বিতরণ করা হয়। দশটি ক্যাটাগরিতে মোট ১১ জনকে এবার এ পুরস্কার দেওয়া হয়েছে। পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা। বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান গত ২৮ জানুয়ারি […]

» Read more

টি-২০ বিশ্বকাপের জন্য নিউজিল্যান্ড দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক: ভারতীয় উপমহাদেশে বরাবরই স্পিনাররা একটু বেশি সুবিধা পান। সে কথা বিবেচনায় রেখে তিন স্পিনারকে নিয়ে ভারতে অনুষ্ঠিতব্য আইসিসি টি-২০ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। নিয়মিত অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম অবসরে যাওয়ায় কেন উইলিয়ামসনকে অধিনায়ক করা হয়েছে। এছাড়াও এই দলে ডাকা হয়েছে অভিজ্ঞ ন্যাথান ম্যাককালাম, মিশেল সান্টনার ও যশ সোদিকে। কিছুদিন আগেই অবসরের ঘোষণা দিয়েছিলেন নাথান। বিশ্বকাপকে […]

» Read more

মূত্র ডেটলের মতোই উপকারী: লালু প্রসাদ

আন্তর্জাতিক ডেস্ক: ডেটলের মতোই মূত্র উপকারী এবং কার্যকরী ওষুধ বলে মন্তব্য করেছেন ভারতের বিহার রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রধান লালু প্রসাদ যাদব। সোমবার বিহারের পাটনায় এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। খবর জি নিউজ। ডেকান হেরাল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাটনায় দুদিন ব্যাপি ‘ডাইভার্স ডিজিজ অ্যান্ড সিমপ্লিসিটি অব হোমিওপ্যাথি’ শীর্ষক সেমিনারে অংশ নেন আরজেডি প্রধান। এ […]

» Read more
1 … 27 28 29 30