গৃহবধুকে নির্যাতন ও হত্যার বিচারের দাবীতে এলাকাবাসীর বিক্ষোভ, মানববন্ধন ও সড়ক অবরোধ

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় গৃহবধু শারমিনকে শ্বশুরালয়ে নির্যাতনের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। হত্যাকারীর বিচারের দাবীতে এলাকাবাসি বিক্ষোভ মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে। রোববার দুপুরে এলাকাবাসীর উদ্যোগে ছোট মৌকুড়ি গ্রামের বাজারে এসব কর্মসূচী পালন করা হয়। প্রথমে সড়কজুড়ে বিক্ষোভ প্রদর্শন করে পরে মানববন্ধন ও সড়ক অবরোধ করে। কর্মসূচীতে স্কুলের শিক্ষার্থী, এলাকাবাসী সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়। তারা […]

» Read more

কুবিতে বাংলা ৫ম ব্যাচের ২য় বর্ষপূর্তি উদযাপন ও দেয়ালিকা উন্মোচন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থীরা দ্বিতীয় বষপূর্র্তি উদযাপন করেছে। রোববার তারা তাদের এ বর্ষপূর্তি উদযাপন করে। সকাল ১১ টায় ‘হযবরল’ নামে একটি দেয়ালিকা উন্মোচনের মাধ্যমে তাদের বর্ষপূতি উদযাপনের কার্যক্রম শুরু করে। দেয়ালিকাটি উন্মোচনের সময় উপস্থিত ছিলেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. জি. এম. মনিরুজ্জামান, সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম মাওলা, সহকারী অধ্যাপক মো. […]

» Read more

শেষ হল কিষাণের নাট্যযজ্ঞ

শেকৃবি প্রতিনিধিঃ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ‘সস্কৃতির মাধ্যমে বন্ধুত্ব’ কে প্রতিপাদ্য বিষয় ধরে ‘ন্যাশনাল এগ্রিকেয়ার-কিষাণ থিয়েটার ১ম শেকৃবি আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্য উৎসব’ শেষ হয়েছে। বুধবার শুরু হয়ে ৪ দিন ব্যাপী চলা এ উৎসব শেষ হয় শনিবার রাতে। সংস্কৃতির মাধ্যমে সম্প্রীতির বাঁধনে আবদ্ধ করতে বিশ্ববিদ্যালয়ের একমাত্র নাট্য সংগঠন কিষাণ থিয়েটারের আয়োজনে এ উৎসবে অংশ নেয় ১১ টি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ। প্রথম […]

» Read more

অবশেষে সেই জুনায়েদ কারাগারে

নিজস্ব প্রতিবেদক: বান্ধবীকে নিয়ে দ্বন্দ্বের জেরে দুই বন্ধুর মধ্যে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় জুনায়েদ নামে সেই তরুণকে জেলহাজতে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল। ফিল্মি স্টাইলের নির্যাতনকারী জুনায়েদ রোববার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে বিচারক কেএম শামসুল আলম তা নাকচ করে আসামিকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন। মামলার এজাহার থেকে জানা যায়, গত ১৩ মার্চ ধানমণ্ডি লেকের পাড়ে একটি মারধরের ঘটনা […]

» Read more

কুড়িগ্রামে গ্যাসের দাবীতে রংপুর বিভাগ সমিতির মানববন্ধন

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধ: রংপুর বিভাগের ৮ জেলায় গ্যাস সরবরাহের দাবীতে কুড়িগ্রামে মানববন্ধন করেছে বৃহত্তর রংপুর বিভাগ সমিতি, ঢাকা। রোববার দুপুরে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে রংপুর বিভাগের ৮ জেলায় প্রাকৃতিক গ্যাস সরবরাহসহ কুড়িগ্রামে আন্তঃনগর ট্রেন ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবীতে এ মানববন্ধন কমর্সূচি পালন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন, রংপুর বিভাগ সমিতির সভাপতি এ্যাডভোকেট আব্দুল্লাহ আল নাসের, সহ-সভাপতি […]

» Read more

উত্তরাঞ্চলের ৪ রহস্যজনক খনিজ সম্পদ অদৃশ্য!

দিনাজপুর প্রতিনিধি: উত্তরাঞ্চলের ৪টি খনিজ সম্পদ অদৃশ্য রহস্যজনক কারণে আজও দেশবাসীর দৃষ্টির অন্তরালেই রয়ে গেছে। এ নিয়ে জনমনে মাঝে-মধ্যেই প্রশ্নের সৃষ্টি হলেও এতোদিনেও কেন এই খনিগুলোর উত্তোলন প্রক্রিয়া শুরু হয়নি এর কোন সঠিক উত্তর পাওয়া যায়নি। রহস্যঘেরা এ খনি ৪টির সম্পদ উত্তোলনে সরকার দ্রুত সিদ্ধান্ত নিবেন এমন প্রত্যাশা সকলের। অনাদরে-অবহেলায় পড়ে থাকা উত্তরাঞ্চলের ৪টি খনির প্রাপ্ত সম্পদ ঘুরিয়ে দিতে পারে […]

» Read more

অবশেষে স্বাধীনতা পুরস্কারে যুক্ত হলেন গুণ

নিজস্ব প্রতিবেদক: ‘স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো’- কবি নির্মলেন্দু গুণের একটি বিখ্যাত কবিতা। ‘কাশবনের কবি’ খ্যাত নির্মলেন্দু গুণের স্বীকৃতির ভাণ্ডারে জমা হলো আরেকটি পদক। আর সেটা রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা হিসেবে খ্যাত ‘স্বাধীনতা পুরস্কার’। জানা গেছে, কবি নির্মলেন্দু গুণকে ২০১৬ সালের স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করেছে সরকার। সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এই পদক দেয়া হচ্ছে। রোববার মন্ত্রিপরিষদ সচিব […]

» Read more

না ফেরার দেশে চিত্রনায়িকা দিতি

বিনোদন প্রতিবেদক: দীর্ঘদিন অসুখে ভোগে মৃত্যুবরণ করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পারভিন সুলতানা দিতি। আজ রোববার বিকেল ৪টা ৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। দিতির মৃত্যুর খবরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ছুটে গেছেন শোবিজের বিভিন্ন অঙ্গনের মানুষ ও তার আত্মীয় স্বজনেরা। সেখানে দিতির পরিবারের মুখপাত্র হিসেবে গণমাধ্যমকে অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা বলেন, ‌আজ এশার নামাজের পর গুলশানের আজাদ মসজিদে দিতির প্রথম জানাজা অনুষ্ঠিত […]

» Read more

বাকৃবিতে ক্রিড়া প্রতিযোগিতা উপলক্ষ্যে অলিম্পিক মশাল র‌্যালি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা উপলক্ষ্যে অলিম্পিক মশাল র‌্যালি করা হয়েছে। রবিবার বিকেল ৫টায় ক্রিড়া প্রশিক্ষণ বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ে হ্যালিপাড থেকে বাকৃবি উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবরের নের্তৃত্বে এক বিশাল অলিম্পিক মশাল র‌্যালি বের করা হয়। এসময় অন্যান্যর মাঝে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. জসিমউদ্দিন, ডীন কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. […]

» Read more

জৈব সার ব্যবহারের আগ্রহ বাড়ছে ঘাটাইলের কৃষকদের

এ কিউ রাসেল, টাঙ্গাইল প্রতিনিধি : ফসল উৎপাদনে রাসায়নিক সারের পরিবর্তে জৈবসার, মেহগনি গাছের তেল ও খৈল ব্যবহার করছেন ঘাটাইল উপজেলার রতনবরিষ গ্রামের কৃষকরা। এ পদ্ধতিতে চাষাবাদে উৎপাদন খরচ কম। একদিকে ফসল উৎপাদন হয় বেশি ও উৎপাদিত সবজি বিষমুক্ত হওয়ায় গ্রাহক চাহিদা বেশি বলে জানালেন কৃষকরা। সরেজমিনে ঘাটাইলের দেউলাবাড়ি ইউনিয়নের রতনবরিষ গ্রামে গেলে জৈব সার ব্যবহারকারি সফল চাষি ইউসুফ মিয়া […]

» Read more