চরফ্যাশনের গ্রামে গ্রামে চলছে তরমুজ উৎসব

ভোলা সংবাদদাতা: আবহাওয়া দিনদিন গরম হচ্ছে। কোনো কোনো দিন তা অসহনীয় হয়ে উঠছে। গরমে দেখা দেয়া তৃষ্ণা। আর তা নিবারণে মানুষ নানা ধরনের পানীয় ও রসালো ফলের আশায় থাকে। আর এর মধ্যে এগিয়ে রয়েছে পুষ্টিগুণে ভরা তরমুজ। চরফ্যাশনের গ্রামে গ্রামে এখন তরমুজ কাটার উৎসব শুরু হয়েছে। একটানা তৃতীয় মৌসুমের মতো তরমুজের বাম্পার উৎপাদন গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করে তুলেছে। যার প্রভাব […]

» Read more

সিলেটে আন্তর্জাতিক বাণিজ্যমেলার উদ্বোধন

সিলেট প্রতিনিধি: সিলেটে মেট্রোপোলিটন চেম্বার আব কমার্সের উদ্যোগে মাসব্যাপী আন্তর্জাতিক বানিজ্যমেলা উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে নগরীর উপজেলা মাঠে মেলার উদ্বোধন করেন এফবিসিসিআই সভাপতি মো. আব্দুল মতলিব। মাসব্যাপী এই বাণিজ্য মেলায় ১৫০টি ষ্টল ও ২০ টি প্যাভিলিয়নে দেশী বিদেশী বিভিন্ন পন্য উঠেছে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. আব্দুল মোমেনসহ জেলা ও মহানগর চেম্বারের নেতৃবৃন্দ। প্রধান […]

» Read more

অভাবের তাড়নায় গরু-ঘোড়ায় হালচাষ!

মাগুরা প্রতিনিধি: গরু ও ঘোড়া দিয়ে নিজ জমিতে হাল চাষ করছেন প্রান্তিক কৃষক তবিবর রহমান মোল্যা। এই কৃষকের বাড়ি মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের পূর্বনারায়ণপুর গ্রামে। গরু ও ঘোড়ার দিয়ে এই অভিনব হাল চাষ দেখতে প্রতিদিনই লোকজন ভিড় করছেন। সরেজমিনে দেখা গেছে, উপজেলা সদরের পূর্বনারায়ণপুর গ্রামের বাসিন্দা মনির উদ্দিন মোল্যার ছেলে তবিবর একজন প্রান্তিক কৃষক। নিজের সামান্য জমি আর অন্যের বর্গা […]

» Read more

অস্ট্রেলিয়ার কাছে হেরে পাকিস্তানের বিদায়

ক্রিড়া প্রতিবেদক: খেলা শেষ। শহীদ আফ্রিদি বিমর্ষ হয়ে বসে আছেন। দলের কেউ কেউ তাকে স্বান্তনা দিচ্ছেন। হয়তো ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচটা খেলে ফেললেন আফ্রিদি। আর সেই ম্যাচে হারই হলো সঙ্গী। সাথে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে ব্যর্থ হওয়ার যন্ত্রণাও। আফ্রিদির দলকে শুক্রবার মোহালিতে ২১ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। তাতে বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায় হয়ে গেছে। ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার পরের ম্যাচটি আক্ষরিক অর্থেই […]

» Read more

মুসলিম শরণার্থীর পা ধুয়ে চুমু খেলেন পোপ ফ্রান্সিস

আন্তর্জাতিক ডেস্ক: পোপ ফ্রান্সিস একটি শরণার্থী কেন্দ্র দেখতে গিয়েছিলেন। তার উদ্দেশ্য ছিল কেন্দ্রটি নিজে পরিষ্কার করবেন। সেখানে তিনি মুসলিম, অর্থোডক্স, হিন্দু, এবং ক্যাথোলিক শরণার্থীদের পা ধুয়ে দেন এবং চুমু খান। প্যারিস এবং ব্রাসেলস হামলার পর যখন শরণার্থী ও মুসলিম বিদ্বেষ তীব্র আকার ধারণ করেছে, ঠিক এই সময়ে তিনি এটা করে বিপদাপন্ন শরণার্থীদের স্বাগত জানানোর দৃষ্টান্ত স্থাপন করলেন। পোপ ফ্রান্সিস বরাবরই […]

» Read more

কারারক্ষীদের পোশাকে পাকিস্তানের চাঁদ-তারা প্রতীক!

ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি: নয় মাস রক্তক্ষয়ী সংগ্রাম আর ৩০লাখ শহীদের প্রাণের বিনিময়ে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছে বীর বাঙালি। এত ত্যাগের বিনিময়ে অর্জিত সেই স্বাধীনতার ৪৫বছর পার করছে বাংলাদেশ। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্যি সেই পাকিস্তানেরই জাতীয় প্রতীক চাঁদ-তারা খচিত উলেন ক্যাপ এখনো কারারক্ষীদের ইউনিফর্ম হিসেবে ব্যবহার করা হচ্ছে। রাষ্ট্রীয়ভাবে টেন্ডারের মাধ্যমে আমদানি করা হয় এসব ক্যাপ। কিন্ত বিষয়টি […]

» Read more

সাদুল্যাপুরের দামোদরপুরে বিদ্যুৎ সংযোগের উদ্ধোধন

মো. জিল্লুর রহমান পলাশ, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ৩নং দামোদরপুর ইউনিয়নের কিশামত খেজু গ্রামের প্রায় দেড় শতাধিক পরিবারের মধ্যে আলো জালিয়ে বিদ্যুৎ সংযোগের উদ্ধোধন করা হয়েছে। গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য ডা. মো. ইউনুস আলী সরকার প্রধান অতিথি থেকে সুইচ টিপে বিদ্যুৎ সংযোগের উদ্ধোধন করেন। এ উপলক্ষে কিশামত খেজু কে, ইউ দ্বি-মূখী বালিকা উচ্চ বিদ্যালয় আয়োজিত এক আলোচনা সভা […]

» Read more

বাকৃবিতে তনু হত্যার বিচার দাবিতে মৌন মিছিল

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ও নাট্য কর্মী ‘সোহাগী জাহান তনু’ হত্যার প্রতিবাদে মৌন মিছিল করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা। শুক্রবার বিকেল ৫টার সময় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ বিজয়’৭১ এর সামন থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনা প্রদক্ষিণ করে কামাল-রণজিৎ (কে.আর) মার্কেটে এসে শেষ হয়। মিছিল পরবর্তী সমাবেশে শিক্ষার্থীরা তনু হত্যার বিচারসহ দেশে প্রতিনিয়ত যেসব ধর্ষন হচ্ছে তার […]

» Read more

বাকৃবিতে স্বাধীনতা দিবস চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শিশু-কিশোর চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ করিডোরে এ চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিশু-কিশোর কাউন্সিল আয়োজিত এ চিত্রাংকন প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ভিতরের বিভিন্ন স্কুলে অধ্যয়নরত প্লে গ্রুপ থেকে দশম শ্রেনির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। চিত্রাংকন প্রতিযোগিতার আরো ছবি দেখতে ক্লিক করুন পরে বিকাল সাড়ে ৩টার […]

» Read more