তানোরে ঠিকাদার ও অটোচালকের মধ্যে দফায় দফায় হামলা

তানোর (রাজশাহী ) সংবাদদাতা : রাজশাহীর তানোর শিবনদীর উপর নির্মিত ব্রীজের সংযোগ সড়ক তৈরির সময় অটোচালক ও ঠিকাদারের মধ্যে দফায় দফায় হামলার ঘটনা ঘটে। এঘটনায় অটোচালকের মা, বোন ও স্ত্রীসহ পিতা ব্যাপক মারপিটের শিকার হন। পরে অটোচালকের লোকজন ঠিকাদারের উপর হামলার চেষ্টায় ব্যর্থ হয়ে তার ড্রামট্রাকের দু’জন ড্রাইভারের উপর অতর্কিত হামলা চালিয়ে ব্যাপক মারপিট করে তিনটি ড্রামট্রাক ভাংচুর করে। ঘটনাটি […]

» Read more

সাদুল্যাপুরে বোনের বাল্যবিয়ের চেষ্টায় ভাইয়ের কারাদন্ড

সাদুল্যাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় সপ্তম শ্রেণির ছাত্রী স্মৃতিকে (১৫) বাল্যবিয়ের চেষ্টার দায়ে ভাই মো. জহির উদ্দিনকে (২৮) এক দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের বিচারক সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুল্লা আল মামুন তালুকদার শনিবার দুপুর ১২টার দিকে এ দন্ড দেন। দন্ডপ্রাপ্ত জহির উদ্দিন সাদুল্যাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের মহিষবান্দি গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। সাদুল্যাপুর […]

» Read more

ঝিনাইদহের কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে মাদক ব্যবসায়ীর এক বছরের কারাদণ্ড

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে আনিসুর রহমান নামের এক মাদক ব্যবসায়ীকে এক বছরের কারাদ- দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ দুপুরে কালীগঞ্জ ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানাজ পারভীন এ কারাদন্ডাদেশ প্রদাণ করেন। পুলিশ জানায়, কালীগঞ্জ থানা পুলিশ গেল রাতে উপজেলার দুধরাজপুর গ্রাম থেকে গাজাসহ আনিসুর রহমানকে আটক করে। পরে দুপুরে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯৯০ এর ৭ (ক) ধারায় আনিছুর […]

» Read more

বাকৃবিতে রোটার‌্যাক্ট প্রশিক্ষণ ক্যাম্পের সমাপণী

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রোটার‌্যাক্ট ক্লাব অব এগ্রিভার্সিটির উদ্যোগে ও গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের (জিটিআই) সহযোগিতায় ২৮তম রোটার‌্যাক্ট প্রশিক্ষণ ক্যাম্পের সমাপণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ মার্চ) বিকেল ৫টার দিকে ছয় দিনব্যাপী ওই প্রশিক্ষণ ক্যাম্পের সমাপণী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের (জিটিআই) পরিচালক প্রফেসর ড.এম. মোজাহার আলীর সভাপতিত্বে ও রোটার‌্যাক্ট মানিক বিশ্বাসের […]

» Read more