ভারতীয় ১২ টি গরু উদ্ধার করেছে ৫৮ বর্ডার গার্ড

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ ৫৮ বর্ডার গার্ড ব্যাটেলিয়ন মহেশপুর সীমান্তের কুসুমপুর থেকে ভারতীয় ১২ টি গরু উদ্ধার করেছে। আজ সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরিচালক ৫৮ বর্ডার গার্ড ব্যাটেলিয়ন মোঃ তাজুল ইসলাম জানান, গোপন সংবাদেও ভিত্তিতে গরু গুরোকে আটক করা হয়। যার আনুমানিক মূল্য, ৬,০৫,০০০ টাকা। তবে এ ঘটনায় কাওকে আটক করা যায়নি।

» Read more

গোপালপুরের সিয়াম ফ্যাশনে দূর্ধর্ষ চুরি ; এলাকায় আতঙ্ক

এ কিউ রাসেল, টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুরের সিয়াম ফ্যাশনে আজ শুক্রবার ভোরে দূর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। দোকানের তালা কেটে দোকানের মালামাল ও নগদটাকা হাতিয়ে নিয়েছে সঙ্ঘবদ্ধ চোরদল। এঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে ও থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। পৌরশহরের সূতী হোসেন শহীদ সোহরাওয়াদী স্কুল মার্কেটের গোপালপুর-ভূঞাপুর সড়কের পাশে অবস্থিত সিয়াম ফ্যাশন। দোকানের সত্ত্বাধিকারি ক্ষতিগ্রস্থ ব্যবসায়ি খন্দকার শাহিন আলম […]

» Read more

সিকৃবিতে এফএসএল শুরু

সিকৃবি প্রতিনিধি : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ( সিকৃবি) ফিসারিজ সুপার লীগ ( এফএসএল) ১০ মার্চ থেকে শুরু হয়েছে। সিকৃবি’র ফিসারিজ অনুষদের ৬ষ্ট ব্যাচের শিক্ষার্থীরা এ ফুটবল লীগের আয়োজন করে। অনুষদের বিভিন্ন ব্যাচের মোট আট টি দল প্রতিযোগিতা করবে। বৃহঃস্পতিবার বিকেল ৩ টায় সিকৃবি’র সেন্ট্রাল স্টেডিয়ামে মাস্টার্স লেভেল ও নবম ব্যাচের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ন ম্যাচের মধ্যে দিয়ে লীগ শুরু হয়। গ্র্রুপপর্ব, সেমিফাইনাল […]

» Read more

শৈলকুপা থানা হাজতে এক হাজতির মৃত্যু

ঝিনাইদহ: ঝিনাইদহ শৈলকুপা থানা হাজতে শুক্রবার সকাল ১০ টার দিকে আত্মহত্যার চেষ্টা করে। কাজল মন্ডল (২৫) নামের এক হাজতী হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়েছে। মৃত কাজল মন্ডল শৈলকুপা উপজেলার রাজাপুর গ্রামের জুলহাস আলীর ছেলে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম জানান, মৃত কাজল মন্ডল একজন মাদকসেবি, তার নামে কুষ্টিয়ার ইবি থানায় মাদকদ্রব্য আইনের একটি ওয়ারেন্ট ছিল। সেই মামলায় […]

» Read more

বেতন বৈষম্য দুরীকরনসহ বিভিন্ন দাবীতে কুড়িগ্রামে স্বাস্থ্য সহকারীদের সংবাদ সম্মেলন

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম : স্বাস্থ্য সহকারীদের পদ আপগ্রেডেশনের মাধ্যমে বেতন-ভাতা দুরীকরন ও ইন সার্ভিস ডিপ্লোমার দাবীতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন করেছে স্বাস্থ্য সহকারীরা। বাংলাদেশ হেলথ এ্যাসিষ্ট্যান্ট এসোসিয়েশন কুড়িগ্রাম জেলা শাখা দুই দফা দাবীতে আজ শুক্রবার সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে। এসময় বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি শফিউর রহমান, সহ-সভাপতি আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম […]

» Read more