তাসকিন-সানির নিষেধাজ্ঞার প্রতিবাদে রাবিতে মানববন্ধন অব্যাহত

আসাদুজ্জামান রিফাত, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ দলের পেসার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানির বোলিং অ্যাকশনের ত্রুটির দায়ে নিষিদ্ধের প্রতিবাদে আজও মানববন্ধন এবং মৌন মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র কলাভবনের সামনে এসব কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে একটা মৌন মিছিল ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়। […]

» Read more

বাংলাদেশকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন যুবরাজ!

স্পোর্টস ডেস্ক: শুরুটা ভালো হয়নি এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্বাগতিক দেশ ভারতের। নিউজিল্যান্ডের বিপক্ষে পরাজয় দিয়ে মিশন শুরু করেছিল দলটি। তবে পরের ম্যাচেই চির প্রতিদ্বন্দ্বি পাকিস্তানকে হারিয়ে জয়ের ধারায় ফেরে মহেন্দ্র সিং ধোনির দল। মূল পর্বে তাদের আরও দুটি খেলা বাকি। সেমিফাইনালে যেতে হলে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের বিপক্ষে জিততেই হবে তাদের। আগামীকাল (বুধবার) বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। প্রথম ম্যাচে টাইগারদের বিপক্ষে […]

» Read more

কুড়িগ্রামে দূর্বৃত্তদের হামলায় ধমান্তরিত খৃষ্টান মুক্তিযোদ্ধা নিহত

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম শহরের গাড়িয়ালপাড়া গ্রামের গড়ের পাড় এলাকায় হোসেন আলী (৬৫) নামের এক মুক্তিযোদ্ধা ও ধমান্তরিত খৃষ্টানকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। এ সময় ককটেল ফাটিয়ে পালিয়ে যায় দুর্বত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, সদর উপজেলার গড়ের পাড় এলাকায় হোসেন আলী মঙ্গলবার সকাল ৬.৫৫ মিনিটে নিজ বাড়ি হতে ১শ গজ দূরে রাস্তায় হাঁটছিলেন। এসময় উল্টো দিক থেকে একটি মোটর সাইকেলে […]

» Read more

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে জাবির ৯ শিক্ষকের পদত্যাগ

আবদুল্লাহ আল মামুন নিলয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আ ফ ম কামালউদ্দিন হল প্রাধ্যক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ এনে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে হলের বিভিন্ন পদ থেকে পদত্যাগ করেছেন উক্ত হলের নয় শিক্ষক। মঙ্গলবার দুপুরে ক্ষমতাশীন ছাত্রদের অসৌজন্যমূলক আচরণ ও নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফারজানা ইসলামের কাছে একযোগে এ পদত্যাগপত্র জমা দেন শিক্ষকরা। এর আগে সকালে হল […]

» Read more

রাবিতে চালকের চেয়ে বাসের সংখ্যা বেশি!

আসাদুজ্জামান রিফাত, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরিবহণ দপ্তরে চালকের চেয়ে বাসের সংখ্যাই অনেক বেশি দেখা গেছে। তবুও নিয়োগ নেই বাস চালকের। ফলে কখনো বাসস্টান্ডেই পড়ে থাকে অনেক বাস আবার অনেক বাস নষ্ট হয়ে পড়ে আছে। এতে এক দিকে শিক্ষার্থীদের ভোগান্তি অন্যদিকে বর্তমান নিয়োগপ্রাপ্ত চালকেও ভোগান্তি বেড়েছে। সরেজমিনে ঘুরে দেখা গেছে, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বাসের সংখ্যা ৩৮ টি তার মধ্যে বিভিন্ন […]

» Read more

শুধু সরিষা থেকে ২ কোটি টাকার মধু!

সনজিৎ কুমার মহন্ত, রংপুর প্রতিনিধি: রংপুর অঞ্চলে মৌ চাষের ব্যাপক সম্ভাবনা সৃষ্টি হয়েছে। আগে বিক্ষিপ্ত ভাবে দুএকটি সংগঠনের উদ্যোগে এবং ব্যক্তি পর্যায়ে বক্সের মাধ্যমে মৌ চাষ হলেও চলতি বছরেই প্রথম কৃষি বিভাগের পৃষ্টপোষকতায় পরিকল্পিত ভাবে মধু চাষ শুরু হয়েছে। শুধু সরিষা নয় আম লিচু ধনিয়া এবং মিষ্টি কুমড়া সহ অন্যান্য ফসলের মৌসুমেও মৌ চাষ করলে সারা বছরেই মধু পাওয়া যাবে […]

» Read more

গোপালপুরে বাল্যবিবাহ বন্ধ : বরের জেল

এ কিউ রাসেল, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসূমুর রহমানের হস্তক্ষেপে রোববার রাতে একটি বাল্যবিবাহ বন্ধ হয়েছে। এঘটনায় বরকে জেল দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের সিএ আমিনুল হক লিটন জানান, উপজেলার হাদিরা ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম আজগরা গ্রামে একটি বাল্য বিবাহ হচ্ছে, এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মাসূমুর রহমান রোববার রাত ৯টার দিকে […]

» Read more

আবারো বাকৃবির অফিসিয়াল ওয়েবসাইট হ্যাক

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বাকৃবি অফিসিয়াল ওয়েবসাইট (www.bau.edu.bd) আবারো হ্যাক করা হয়েছে। এ নিয়ে দ্বিতীয় বারের মত হ্যাক হলো বাকৃবির অফিসিয়াল ওয়েবসাইট। গতকাল সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের এই সাইটটি হ্যাক করা হয়। ফলে রাত থেকেই এ সাইটটিতে কেউ ঢুকতে পারছেন না। F4k3 – ScR!pT’ নামের একটি হ্যাকার গ্রুপ এই সাইটটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। রিপোর্ট করা পর্যন্ত ওয়েবসাইটি হ্যাক রয়েছে।

» Read more