বাকৃবির পশুপালন অনুষদে প্রীতি ক্রিকেট টুর্ণামেন্ট শুরু

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদে প্রীতি ক্রিকেট টুর্ণামেন্ট শুরু হয়েছে। পশুপালন অনুষদের লেভেল-৪, সেমিস্টার-১ এর শিক্ষার্থীরা এই টুর্ণামেন্টের আয়োজন করেছে। বৃহ:পতিবার বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট (জিটিআই) মাঠে এই টুর্ণামেন্টর আয়োজন করা হয়েছে। নিজ লেভেলের বন্ধুদের সাথে ভ্রাতৃত্বের বন্ধন আরো দৃঢ় করার জন্য এই প্রীতি ক্রিকেট টুর্ণামেন্টের আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা। প্রীতি ক্রিকেট […]

» Read more

তামাক চাষেই ঝুঁকছে কৃষক

গাইবান্ধা সংবাদদাতা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বহুজাতিক তামাক কোম্পানীগুলোর প্রলোভনে শুধু আর্থিক ভাবে লাভবান হওয়ার আশায় কৃষকরা তামাক চাষে উদ্বুদ্ধ হয়ে রবি ফসল আবাদ ছেড়ে ক্ষতিকর তামাক চাষে ঝুঁকে পড়ছে। এ বছর তারা দ্বিগুণ জমিতে তামাক চাষ করেছে। এমন ক্ষতিকর আবাদের প্রচলন বেড়ে যাওয়ায় এ অঞ্চলের খাদ্য নিরাপত্তা,স্বাস্থ্য ও পরিবেশ হুমকির মুখে পরার আশংকা করছে সচেতন মহল। তিন-চার বছর আগেও যে সব […]

» Read more

বিশ্বের ২০০ কোটি মানুষ জিকা ভাইরাস ঝুঁকিতে

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের ২২০ কোটি মানুষ জিকা ভাইরাস ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সাময়িকী ইলাইফ শো। বৃহস্পতিবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে ২২০ কোটি মানুষ বসবাস করছে এমন এলাকায় জিকা ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। ইলাইফ জার্নালে এ বিষয়ে বিস্তারিত মানচিত্র প্রকাশ করা হয়েছে। বিবিসি জানিয়েছে, এডিস এজিপটি মশার মাধ্যমে ছড়ায় জিকা ভাইরাসের জীবাণু। […]

» Read more

বিশ্ব ধরিত্রি দিবস শুক্রবার

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল শুক্রবার বিশ্ব ধরিত্রি দিবস। পৃথিবীকে মানুষের বসবাসযোগ্য রাখতে প্রতিবছর ২২ এপ্রিল এই দিবসটি পালন করা হয়ে থাকে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘পৃথিবীর জন্য বৃক্ষ’। বৃক্ষের সাথে মানুষের জীবন অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। ফলজ বৃক্ষ আমাদেরকে বহুকাল জীবন ধারনের উপযোগিতা দান করে। সেই হিসাবে দিবসটির এবারের প্রতিপাদ্য যথার্থ হয়েছে বলে মনে করেন পরিবেশবিদরা। তবে ফলের উৎপাদনে বিষের ব্যাবহারে জীবন ও প্রকৃতি […]

» Read more

৮৩ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মুসাফির’

বিনোদন প্রতিবেদক: তরুণ নির্মাতা আশিকুর রহমান পরিচালিত ‘মুসাফির’ ছবিটি আগামীকাল সারাদেশ ব্যাপী ৮৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। খবরটি নিশ্চিত করেছেন এ ছবির পরিচালক আশিকুর রহমান নিজেই। তিনি বলেন, ‘এখন পর্যন্ত ৮৩টি প্রেক্ষাগৃহে মুসাফির ছবিটি প্রদর্শিত হবে এটা চূড়ান্ত। হয়তো আরো দুই একটি প্রেক্ষাগৃহের সংখ্যা বাড়তে পারে।’ পারসেপচুয়াল পিকচার্সের ব্যানারে নির্মিত ‘মুসাফির’র কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক আশিক নিজেই। এই ছবি দিয়ে […]

» Read more

কুড়িগ্রামের ফুলবাড়ীতে শিক্ষার্থীদের মানববন্ধন

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইভটিজিংকারী বখাটে যুবককে গ্রেফতারের দাবীতে তিন কিলোমিটার ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে ফুলবাড়ী উপজেলার বালারহাট বাজারে বিক্ষোভ মিছিল শেষে প্রায় দুই হাজার শিক্ষার্থীরা মানব বন্ধন কর্মসূচিতে অংশ নেয়। অংশগ্রহনকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হচ্ছে বালারহাট বালিকা উচ্চ বিদ্যালয়, বালার হাট আদর্শ স্কুল এন্ড কলেজ, নাওডাঙ্গা দাখিল মাদ্রাসা, পুর্ব ফুলমতি উচ্চ বিদ্যালয় […]

» Read more

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পথনাটক ‘ধিক্কার’ প্রদর্শিত

এস এম জোবায়ের, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সংস্কৃতি কর্মী ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজর শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যার বিচারের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হয়েছে পথনাটক ‘ধিক্কার’। বুধবার বিকাল ৪ ঘটিকায় ক্যাম্পাসের কাঁঠালতলায় এ নাটকটি প্রদর্শিত হয়। সাংস্কৃতি কর্মী সোহাগী জাহান তনু হত্যার একমাস পূর্তিতে ২০ এপ্রিল বুধবার নাটকটি প্রদর্শিত হয়। তনু হত্যার বিষয় নিয়ে পথ নাটক ‘ধিক্কার’ রচনা করেছেন কুমিল্লা […]

» Read more

একসাথে জন্ম নেওয়া ৫ সন্তানের একটি মারা গেছে

রংপুর প্রতিনিধি: রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে একসাথে জন্ম নেওয়া পাঁচ সন্তানের একটি মারা গেছে। দুই কন্যা সন্তানের একজন বুধবার দিবাগত মধ্যরাতে মারা যায় বলে হাসপাতালে পরিচালক আ স ম বরকতুল্লাহ জানিয়েছেন। তবে অপর এক কন্যা ও তিন ছেলে এবং তাদের মা সুস্থ আছে বলে জানান তিনি। বিয়ের ১২ বছর পর আরজিনা শেরেকুল দম্পত্তির কোলজুড়ে মঙ্গলবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের […]

» Read more

মারা গেল বিশ্বের সবচেয়ে বয়স্ক কুকুর

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের সবচেয়ে বেশি বয়স্ক কুকুরটি মারা গেছে। তার বয়স হয়েছিল ৩০ বছর। তবে মানুষের সাথে বয়সের তুলনায় ম্যাগির বয়স ১৩৩ বছর। ধারণা করা হয়, ম্যাগিই বিশ্বের সবচেয়ে বয়স্ক কুকুর। খবর বিবিসি। অস্ট্রেলিয়ার অঙ্গরাজ্য ভিক্টোরিয়ার দুধের খামারি ব্রায়ান ম্যাকলারেন এই কেল্পি জাতের কুকুরটির মালিক ছিলেন। তিনি স্থানীয় এক সংবাদপত্রকে জানিয়েছেন, রোববার যে ঝুড়ির মধ্যে ম্যাগি শুয়ে থাকতো সেখানেই ঘুমের […]

» Read more

ভূমধ্যসাগরে ৫০০ প্রাণহানির শঙ্কা

অন্তর্জাতিক ডেস্ক: ভূমধ্যসাগরে গত সপ্তাহের জাহাজডুবিতে ৫০০ অভিবাসনপ্রত্যাশীর প্রাণহানির আশঙ্কা করছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। গত ১৬ এপ্রিল ভূমধ্যসাগর থেকেই উদ্ধার ৪১ জনের কাছ থেকে তথ্য পেয়ে এ আশঙ্কা করছে সংস্থাটি। উদ্ধার ব্যক্তিদের সঙ্গে রওয়ানা দিয়েও জাহাজডুবির পর তাদের কোনো হদিস না মেলায় এ আশঙ্কা করা হচ্ছে। ইউএনএইচসিআর’র কর্মকর্তাদের বরাত দিয়ে বুধবার (২০ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে। […]

» Read more
1 2