বিশ্ব ধরিত্রি দিবস শুক্রবার

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল শুক্রবার বিশ্ব ধরিত্রি দিবস। পৃথিবীকে মানুষের বসবাসযোগ্য রাখতে প্রতিবছর ২২ এপ্রিল এই দিবসটি পালন করা হয়ে থাকে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘পৃথিবীর জন্য বৃক্ষ’। বৃক্ষের সাথে মানুষের জীবন অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। ফলজ বৃক্ষ আমাদেরকে বহুকাল জীবন ধারনের উপযোগিতা দান করে। সেই হিসাবে দিবসটির এবারের প্রতিপাদ্য যথার্থ হয়েছে বলে মনে করেন পরিবেশবিদরা। তবে ফলের উৎপাদনে বিষের ব্যাবহারে জীবন ও প্রকৃতি […]

» Read more

৮৩ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মুসাফির’

বিনোদন প্রতিবেদক: তরুণ নির্মাতা আশিকুর রহমান পরিচালিত ‘মুসাফির’ ছবিটি আগামীকাল সারাদেশ ব্যাপী ৮৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। খবরটি নিশ্চিত করেছেন এ ছবির পরিচালক আশিকুর রহমান নিজেই। তিনি বলেন, ‘এখন পর্যন্ত ৮৩টি প্রেক্ষাগৃহে মুসাফির ছবিটি প্রদর্শিত হবে এটা চূড়ান্ত। হয়তো আরো দুই একটি প্রেক্ষাগৃহের সংখ্যা বাড়তে পারে।’ পারসেপচুয়াল পিকচার্সের ব্যানারে নির্মিত ‘মুসাফির’র কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক আশিক নিজেই। এই ছবি দিয়ে […]

» Read more

কুড়িগ্রামের ফুলবাড়ীতে শিক্ষার্থীদের মানববন্ধন

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইভটিজিংকারী বখাটে যুবককে গ্রেফতারের দাবীতে তিন কিলোমিটার ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে ফুলবাড়ী উপজেলার বালারহাট বাজারে বিক্ষোভ মিছিল শেষে প্রায় দুই হাজার শিক্ষার্থীরা মানব বন্ধন কর্মসূচিতে অংশ নেয়। অংশগ্রহনকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হচ্ছে বালারহাট বালিকা উচ্চ বিদ্যালয়, বালার হাট আদর্শ স্কুল এন্ড কলেজ, নাওডাঙ্গা দাখিল মাদ্রাসা, পুর্ব ফুলমতি উচ্চ বিদ্যালয় […]

» Read more

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পথনাটক ‘ধিক্কার’ প্রদর্শিত

এস এম জোবায়ের, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সংস্কৃতি কর্মী ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজর শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যার বিচারের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হয়েছে পথনাটক ‘ধিক্কার’। বুধবার বিকাল ৪ ঘটিকায় ক্যাম্পাসের কাঁঠালতলায় এ নাটকটি প্রদর্শিত হয়। সাংস্কৃতি কর্মী সোহাগী জাহান তনু হত্যার একমাস পূর্তিতে ২০ এপ্রিল বুধবার নাটকটি প্রদর্শিত হয়। তনু হত্যার বিষয় নিয়ে পথ নাটক ‘ধিক্কার’ রচনা করেছেন কুমিল্লা […]

» Read more

একসাথে জন্ম নেওয়া ৫ সন্তানের একটি মারা গেছে

রংপুর প্রতিনিধি: রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে একসাথে জন্ম নেওয়া পাঁচ সন্তানের একটি মারা গেছে। দুই কন্যা সন্তানের একজন বুধবার দিবাগত মধ্যরাতে মারা যায় বলে হাসপাতালে পরিচালক আ স ম বরকতুল্লাহ জানিয়েছেন। তবে অপর এক কন্যা ও তিন ছেলে এবং তাদের মা সুস্থ আছে বলে জানান তিনি। বিয়ের ১২ বছর পর আরজিনা শেরেকুল দম্পত্তির কোলজুড়ে মঙ্গলবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের […]

» Read more

মারা গেল বিশ্বের সবচেয়ে বয়স্ক কুকুর

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের সবচেয়ে বেশি বয়স্ক কুকুরটি মারা গেছে। তার বয়স হয়েছিল ৩০ বছর। তবে মানুষের সাথে বয়সের তুলনায় ম্যাগির বয়স ১৩৩ বছর। ধারণা করা হয়, ম্যাগিই বিশ্বের সবচেয়ে বয়স্ক কুকুর। খবর বিবিসি। অস্ট্রেলিয়ার অঙ্গরাজ্য ভিক্টোরিয়ার দুধের খামারি ব্রায়ান ম্যাকলারেন এই কেল্পি জাতের কুকুরটির মালিক ছিলেন। তিনি স্থানীয় এক সংবাদপত্রকে জানিয়েছেন, রোববার যে ঝুড়ির মধ্যে ম্যাগি শুয়ে থাকতো সেখানেই ঘুমের […]

» Read more

ভূমধ্যসাগরে ৫০০ প্রাণহানির শঙ্কা

অন্তর্জাতিক ডেস্ক: ভূমধ্যসাগরে গত সপ্তাহের জাহাজডুবিতে ৫০০ অভিবাসনপ্রত্যাশীর প্রাণহানির আশঙ্কা করছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। গত ১৬ এপ্রিল ভূমধ্যসাগর থেকেই উদ্ধার ৪১ জনের কাছ থেকে তথ্য পেয়ে এ আশঙ্কা করছে সংস্থাটি। উদ্ধার ব্যক্তিদের সঙ্গে রওয়ানা দিয়েও জাহাজডুবির পর তাদের কোনো হদিস না মেলায় এ আশঙ্কা করা হচ্ছে। ইউএনএইচসিআর’র কর্মকর্তাদের বরাত দিয়ে বুধবার (২০ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে। […]

» Read more

মেক্সিকোর তেল কোম্পানিতে বিস্ফোরণ, নিহত ৩

অান্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোর উপসাগরীয় অঞ্চলে রাষ্ট্রীয় মালিকানাধীন একটি তেল কোম্পানিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত ও কমপক্ষে অর্ধশত আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (২১ এপ্রিল) ভেরাক্রুজ প্রদেশে দেশটির জাতীয় তেল কোম্পানি ‘পেমেক্সে’র একটি প্ল্যান্টে এ দুর্ঘটনা ঘটে। দেশটির ফেডারেল ইমার্জেন্সি প্রধান লুইস ফেলিপ পুয়েন্ট বলেন, বিস্ফোরণে তিনজন নিহত ও ৪৫ জনেরও বেশি আহত হয়েছেন। তবে এ ঘটনায় ৬০জনের বেশি […]

» Read more

কর্ণফুলী নদীতে জব্দ দেড়শ টন জাটকা

চট্টগ্রাম প্রতিনিধি: কর্ণফুলী নদীর সদরঘাট জেটির অদূরে তিনটি জাহাজ থেকে প্রায় ১৫০ টন জাটকা ইলিশ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাতভর পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মনসুর। র‌্যাব, নগর পুলিশ, মৎস্য অধিদপ্তর, সামুদ্রিক মৎস দপ্তর, কোস্টগার্ড, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সহযোগিতায় পরিচালিত এ অভিযানে নাজ মঈন, রিলায়েন্স-১ ও সানিয়া-২ নামের তিনটি জাহাজ আটক করা হয়েছে। […]

» Read more

সারা দেশে চলছে নৌযান শ্রমিকদের ধর্মঘট

নিজস্ব প্রতিনিধি: নৌপথে চুরি-ডাকাতি বন্ধ, নদী খননসহ ১৫ দফা দাবিতে সারাদেশে অনির্দিষ্টকালের নৌযান ধর্মঘট শুরু করেছে নৌ শ্রমিকরা। গতকাল বুধবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে এ ধর্মঘট পালন করা হচ্ছে। ফলে সারা দেশে সব ধরনের নৌ যোগাযোগ বন্ধ হয়ে গেছে। মালিকপক্ষের আহ্বান ও দিনভর বৈঠকের পরও কর্মবিরতির সিদ্ধান্তে অনড় রয়েছেন নৌযান শ্রমিকরা। বুধবার নৌপরিবহনমন্ত্রীর […]

» Read more
1 … 9 10 11 12 13 … 31