বাকৃবিতে ‘জেড-ফ্যাক্টর’ প্রদর্শনী শনিবার

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ইতিহাসে প্রথম টেলিছবি ‘জেড-ফাক্টর’ নিয়ে আসছে বাটারফ্লাই ফিল্ম প্রোডাকশন। আগামীকাল শনিবার (২৩ এপ্রিল) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে প্রদর্শিত হবে বহুল আকাঙ্খিত এই টেলিছবি ‘জেড-ফাক্টর’ । টেলিছবি ‘জেড-ফাক্টর’ এ প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন রকিব, হাসান এবং জেরিন। জানা গেছে, শনিবার (২৩ এপ্রিল) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে সকাল ১০টায় […]

» Read more

যৌতুক না দেওয়ায়!

আহমেদ নাসিম আনসারী, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা কলেজ পাড়ায় যৌতুক না দেওয়ায় ঘরে আটকে সোনিয়া খাতুন নামে এক গৃহবধুকে নির্যাতন করে পিতা-মাতার সামনে জোর পুর্বক তালাক লিখিয়ে নিয়েছে পাষন্ড স্বামী, শশুর, শাশুড়ী ও ননদ। সেসময় কেড়ে নেওয়া হয় ওই গৃহবধূর আড়াই মাসের সন্তানকেও। সোনিয়ার বাবা লিটন বিশ্বাস জানান, ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজার এলাকার কলেজ পাড়ার শরিফুল ইসলামের […]

» Read more

রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১২

সনজিৎ কুমার মহন্ত, রংপুর প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জ উপজেলায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১১ টায় উপজেলার ইকরচালী তেরো মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এঘটনায় ঘটনাস্থলে ৮ জন এবং হাসপাতালে নেয়ার পর আরও ৪ জন সহ মোট ১২ জন নিহত হয়। নিহতদের মধ্যে ওকরাবাড়ী ফারুকিয়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষিকা জিন্নাত আরা (৩৩) এবং তৃপ্তির […]

» Read more

বাফুফে নির্বাচনে সালাম মুর্শেদী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

স্পোর্টস ডেস্ক: আগেই সরে দাঁড়িয়েছিলেন মনজুর কাদের ও লোকমান হোসেন ভুইয়া। বুধবার সিনিয়র সহ-সভাপতি সড়ে দাঁড়ান দেওয়ান শফিউল আরেফিন টুটুল। ফলে এই পদে একমাত্র প্রতিদ্বন্দ্বী আছেন সালাহউদ্দিন প্যানেলের আব্দুস সালাম মুর্শেদী। ফলে তিনি আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে আব্দুস সালাম মুর্শেদীকে অনানুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করেছে বাফুফের নির্বাচন কমিশন। আগামীকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে […]

» Read more

ছেলে সন্তানের বাবা হলেন গেইল

ক্রিড়া প্রতিবেদক: প্রথম সন্তানের বাবা হচ্ছেন খবরটা আগে থেকেই জানতেন। সে জন্য একদিন আগেই স্ত্রী নাতাশা বেরিজকে সঙ্গ দিতে আইপিএল থেকে নিজ দেশ জ্যামাইকায় ফিরে যান টি-টোয়েন্টি ক্রিকেটের সেরা বিনোদনদাতা ক্রিস গেইল। অবশেষে আজ ছেলে সন্তানের বাবা হলেন গেইল। মা এবং ছেলে দুইজনই সুস্থ রয়েছে বলে জানা যায়। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে পরবর্তী ম্যাচে নামার আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে গেইলের […]

» Read more

জনপ্রিয় হচ্ছে ভাসমান চাষাবাদ

ফিচার ডেস্ক: বাংলাদেশের দক্ষিণাঞ্চল, দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং উপকূলীয় এলাকা প্রতি বছর বর্ষাকালে প্লাবিত হয়। কয়েক শতাব্দীকাল থেকে এসব এলাকার মানুষ এই আবহাওয়ার সাথে নিজেদের খাপ খাইয়ে নিয়েছে। এসব মানুষ প্রধানত কৃষিজীবী। আর তাই জীবিকার তাগিদে তাদের পূর্বপুরুষরা মেধা ও প্রজ্ঞা দিয়ে উদ্ভাবন করেছেন ভাসমান চাষাবাদ পদ্ধতি। মূলত বর্ষাকালে সহজলভ্য কচুরিপানা দিয়ে ভাসমান বেড তৈরি করে সেখানেই চলে প্রচলিত এই চাষাবাদ। প্রাকৃতিক […]

» Read more

ঝিনাইদহে পাট বীজের বাজার অনিবন্ধিতদের দখলে!

আহমেদ নাসিম আনসারী, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের পাট চাষিরা জমিতে পাট বীজ বোনার কাজে ব্যস্ত সময় পার করছে। কিন্তু পাট বীজের বাজার চলে গেছে অনিবন্ধিত বীজ ব্যবসায়িদের দখলে। নিবন্ধন নিয়েও অনিবন্ধিত বীজ ব্যবসায়িদের দাপটে কোনঠাসা হয়ে পড়ছে। ইচ্ছেমত দামে পাট বীজ বিক্রি করছে দোকানিরা। কৃষকরা বীজ কিনে প্র্রতারনার শিকার হচ্ছে বলে অভিযোগ উঠেছে। শৈলকুপার হাট ফাজিলপুর গ্রামের পাট চাষি সেলিম হোসেন […]

» Read more

গাইবান্ধায় সেই বিদ্যালয়ের উপ-প্রকৌশলী ও মেকানিক বরখাস্ত

মো. জিল্লুর রহমান পলাশ, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সদর সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে মেঘডুমুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টয়লেট (শৌচাগার) নির্মাণ কাজে রডের বদলে বাঁশ ব্যবহারের ঘটনায় গ্রেফতার উপ-সহকারি প্রকৌশলী এসএম আরিফ বিল্লাহ ডাকুয়া ও নলকুপ মেকানিক সাইফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ ঢাকার প্রধান কার্যালয়ের প্রকৌশলী মো. ওয়ালী উল্লাহ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি পত্র সোমবার বিকেলে গাইবান্ধা জনস্বাস্থ্য […]

» Read more

সোনালী ধানেও কৃষকের হাসি ম্লান!

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলের মাঠে বৈশাখী হাওয়ায় দুলছে সোনালী ধানের খেত। নানা প্রতিকূল আবহাওয়া পেরিয়ে বোরো চাষ এবার ভালো হয়েছে। তবে ফলন ভালো হলেও হাসি নেই কৃষকের মুখে। ধানের দাম কম হওয়ার কারণে কৃষকদের উৎপাদিত খরচ উঠছে না। কৃষকের মুখের হাসি যেন ম্লান হয়ে গেছে। গত বছরে বোরো মৌসুমে ধানের ন্যায্য দাম পায়নি কৃষক। এ বছর ধানের […]

» Read more

ইকুয়েডরে আবার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আন্তর্জাতিক ডেস্ক: শক্তিশালী ভূমিকম্পে ৫ শতাধিক মানুষের প্রাণহানির রেশ কাটতে না কাটতেই আবারো ইকুয়েডরে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবারের এই কম্পনের উৎপত্তিস্থল ছিল প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় শহর এসমেরালডাস থেকে ৭০ কিলোমিটার দূরে ১০ কিলোমিটার গভীরে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্ক কেন্দ্র বলছে, সর্বশেষ এই কম্পনের উৎপত্তিস্থল গত শনিবার […]

» Read more
1 … 10 11 12 13 14 … 31