বৃষ্টি-বন্যা ছাড়াই পানির নিচে ফসল

পটুয়াখালী সংবাদদাতা: পটুয়াখালীর দশমিনা উপজেলার বীজবর্ধন খামারের মুগডালের প্রথম ধাপের ফসল পাকতে শুরু করেছে। গত সপ্তাহ ধরে পানির নিচে তলিয়ে থাকায় ফল নষ্ট হচ্ছে; ইনসেটে দ্বিতীয় ধাপের ফুল বের হলেও গাছ পচে যাচ্ছে। মুগ ডালের প্রথম ধাপের ফল এখন পাকতে শুরু করেছে। এরপর দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ধাপের ফল বের হবে। সেই ফল গোলায় উঠবে। মধ্য ফেব্রুয়ারি থেকে মে মাসের […]

» Read more

দীর্ঘ ১৫ বছর পর বিজ্ঞাপনে নোবেল-মৌ

বিনোদন ডেস্ক: এক যুগেরও বেশি সময় পর অর্থাৎ ১৫ বছর পর বিজ্ঞাপনে আবারো একসঙ্গে নোবেল-মৌ জুটি। রবি’র বিজ্ঞাপনের শুটিংয়ের ফাঁকে দু’জনেই বললেন, ভালো গল্প পেলে একসঙ্গে আরো কাজ করবো। রবি’র বিজ্ঞাপন শুটিংয়ের কাহিনী এমন-তরুণী বসে আছেন রেস্টুরেন্টে। টিশার্ট পরা একজন তরুণ হাতে কিছু ফুল আর গিফট নিয়ে হাজির। পুরনো সম্পর্ককে নতুন করে জোড়া দেয়ার চেষ্টা তরুণের। কিন্তু তরুণী কি সায় […]

» Read more

ধানের জমির আইলে কৃষকের মানববন্ধন

নাটোর প্রতিনিধি: নাটোরের চলনবিলসহ হালতিবিলে এখন সোনালী ধানের বিস্তীর্ণ মাঠ। কোথাও চলছে ধান কাটা আবার অনেকে ধান কাটার প্রস্তুতি নিচ্ছেন। এজন্য অনেকেই লেপাপোছা করে তৈরি করছেন ধানের খোলা ও নিজেদের ধানের গোলা। তবে ধান সোনালী রং এ রাঙ্গেনি কৃষকদের মন। কারন ধান উৎপাদনে যে খরচ হয়েছে তার ব্যয়ভার উঠছে না কৃষকদের। তাই কৃষকের মাঠ এখন মানববন্ধন ক্ষেত্রে পরিণত হয়েছে। উৎপাদিত […]

» Read more

তীব্র তাপদাহে অতিষ্ঠ দিনাজপুরে জনজীবন

দিনাজপুর প্রতিনিধি: গত কয়েক দিনের তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে দিনাজপুরের মানুষ। প্রচন্ড গরমে সাধারণ মানুষকে বাধ্য হয়েই থাকতে হচ্ছে ঘরবন্দি। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।গরমে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন খেটে খাওয়া মানুষ। পানিবাহিত নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। স্থানীয় আবহাওয়া অফিস বলছে এই তাপমাত্রা আরো কয়েকদিন থাকবে। দিনাজপুরে গত ছয়দিনে ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৯ […]

» Read more

আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিচ্ছেন শেকৃবি শিক্ষক

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: কুকুর ও বিড়ালের টীকা সংক্রান্ত একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিচ্ছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মেডিসিন এন্ড পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক, আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট পোষা প্রাণি চিকিৎসক ড. কে. বি. এম. সাইফুল ইসলাম। আগামী ১৭-১৮ এপ্রিল, ২০১৬ইং মালায়েশিয়ার কুয়ালালামপুর সিটিতে অনুষ্ঠিতব্য “৩য় সাউথ-ইস্ট এশিয়া এন্ড ইন্ডিয়ান সাবকন্টিনেন্টস (আইএসসি) ফোরাম অন ক্যানাইন এন্ড ফেলাইন ভ্যাক্সিনেশন” শীর্ষক […]

» Read more

যৌতুকের বলি হলো রাশিদা!

এ কিউ রাসেল, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের ভূটিয়া গ্রামে রাশিদা বেগম নামের এক সন্তানের জননী যৌতুকের বলি হয়েছে। শারীরিক নির্যাতনের পর স্বামী সোনা মিয়া ও শ্বশুর বাড়ির লোকজন জোর পূর্বক মুখে বিষ ঢেলে ১৪ এপ্রিল বৃহস্পতিবার রাতে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার মূলহোতা ঘাতক স্বামী পালিয়ে গেছে। এঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে নিহতের পিতা। জানা যায়, পাশ^বর্তী […]

» Read more

তীব্র গরমে বেড়েছে তরমুজের কদর

পটুয়াখালী সংবাদদাতা: পটুয়াখালীতে এবারও তরমুজের বাম্পার ফলন হয়েছে। গত কয়েকদিনে দেশে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় তৃষ্ণা মেটাতে অনেকেই কিনছেন তরমুজ। জ্যৈষ্ঠের দাবদাহে ওষ্ঠাগত প্রাণে এক ফালি তরমুজ শিতল পরশ এনে দেয়। বর্তমানে জেলা শহরের হাট বজারগুলোতে রিতিমতো তরমুজ বিক্রেতাদের মেলা বসেছে। পটুয়াখালী শহরের নিউ মার্কেট, সদর রোড, পুরান বাজার, মুসলিম পাড়া, সবুজবাগ মোড়, হেতালিয়া বাঁধঘাট ও কলাতলা বাজারসহ অন্তত ২০টি স্পটে […]

» Read more

বরিশাল বুলসের মালিক আজীবন নিষিদ্ধ!

ক্রিড়া প্রতিবেদক: এশিয়া কাপের ফাইনালে মারপিটের ঘটনা ঘটিয়ে আজীবনের জন্য বহিষ্কৃত হয়েছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল বরিশাল বুলস এর মালিক এবং এক্সজিউমস টেকনোলোজির স্বত্বাধিকারী রিজওয়ান বিন ফারুক। ক্রিকেট সংশ্লিষ্ট সব ধরনের কর্মকাণ্ড থেকে রিজওয়ান বিন ফারুককে শনিবার বহিষ্কার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর ডিসিপ্লিনারি কমিটি। ফলে ক্রিকেটের কোনো কর্মকাণ্ডেই অংশ নিতে পারবেন না বরিশাল বুলসের এই কর্নধার। এশিয়া কাপের […]

» Read more

তীব্র গরমে মাটিতে ডিম ভাজি (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে সাম্প্রতিক তীব্র-তাপপ্রবাহে এখন পর্যন্ত অন্তত ৬৫ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে দেশটির তেলেঙ্গানা অঙ্গরাজ্যেই মারা গেছেন ৩৫ জন। তেলেঙ্গানাসহ আরো আট অঙ্গরাজ্যে আগামী কয়েক দিন স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা বেশি থাকবে বলে সতর্ক করে দিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর। ইতোমধ্যে তেলেঙ্গানায় তাপমাত্রা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। যার বাস্তব প্রতিফলন দেখা যায়, রাজ্যের করিমনগরের এক বাড়িতে। যেখানে একজন নারী বাড়ির মেঝেতে […]

» Read more

সাদুল্যাপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধি: ব্যাপক আনন্দ ঘন ও উৎসব মূখর পরিবেশে গাইবান্ধার সাদুল্যাপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও ফ্যামিলি ডে-২০১৬ অনুষ্ঠিত হয়েছে। সাদুল্যাপুর প্রেসক্লাবের নিজস্ব ভবনে শুক্রবার সকাল ৯টায় রেজিষ্ট্রেশন ও পরিচয়ের মধ্যে দিয়ে সাধারণ সভা ও ফ্যামিলি ডে’র দিনব্যাপী কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে প্রেসক্লাবের সাংবাদিকদের ছেলে-মেয়েদের নিয়ে অনুষ্ঠিত হয় দৌড়, বুদ্ধি যাচাই, অংক খেলা, বিস্কুট দৌড়সহ বিভিন্ন ক্রিড়া প্রতিযোগিতা। […]

» Read more
1 … 14 15 16 17 18 … 31