‘এ বছরই বাল্যবিয়ে নিরোধ আইন চূড়ান্ত হবে’

নিজস্ব প্রতিবেদক : দেশে বাল্যবিয়ে প্রতিরোধে ‘বাল্যবিয়ে নিরোধ আইন’ চলতি বছরের মধ্যেই চূড়ান্ত হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। মঙ্গলবার দুপুরে রাজধানীর ইস্কাটনে মহিলা বিষয়ক অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন প্রতিমন্ত্রী। বাল্যবিয়ে নিরোধ আইন বিষয়ে জানতে চাইলে মেহের […]

» Read more

সিরিয়া সীমান্তে হামলায় জর্ডানের ৬ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়া সীমান্তের কাছে জর্ডানের সীমানায় গাড়ি বোমা হামলায় জর্ডানের ছয় সেনাসদস্য নিহত হয়েছে। এ হামলায় ১৪ জন আহত হয়েছে। সীমান্ত লাগোয়া রুকবা এলাকায় একটি অস্থায়ী শরণার্থী শিবিরের কাছে জর্ডানের সেনাসদস্যদের লক্ষ্য করে হামলা চালানো হয়। হামলায় ব্যবহৃত গাড়িসহ জর্ডানের সেনাদের কয়েকটি গাড়ি বিস্ফোরণে বিধ্বস্ত হয়েছে। এ হামলার দায় এখনো কোনো পক্ষ স্বীকার করেনি। তবে জর্ডান সীমান্ত তান্ডব […]

» Read more

ঈদের পর রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন প্রকাশ: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় সরকার কর্তৃক গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন ঈদের আগে প্রকাশ করা হচ্ছে না। ঈদের ছুটির পর এটি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। উল্লেখ্য, গত ৩০ মে সচিবালয়ে অর্থমন্ত্রীর কাছে এ-সংক্রান্ত পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন হস্তান্তর করেন কমিটির প্রধান সাবেক […]

» Read more

৪৯ বছর পর আকাশে ফের স্ট্রবেরি মুন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: সুপার মুন নয়। নয় ব্লু মুনও। এবার একেবারে স্ট্রবেরি। ৪৯ বছর পর আবার আকাশে এলো স্ট্রবেরি মুন। মঙ্গলবার থেকে শুরু করে গোটা সপ্তাহটা আমরা দেখতে পাব এই স্ট্রবেরি মুনকে। জ্যোতির্বিজ্ঞানের পরিভাষায় একে বলে ‘সলস্টাইস’। জুন মাসের এই পূর্ণিমার দিনটি থেকে পৃথিবীর উত্তর গোলার্ধে শুরু হয় গ্রীষ্মকাল। দিন ছোট হয়। রাত বড় হতে শুরু করে একটু একটু […]

» Read more

বাকৃবিতে বৃহত্তর খুলনা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বৃহত্তর খুলনা সমিতির (খুলনা,বাগেরহাট, সাতক্ষীরা) ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুন) বিকেল সাড়ে ৫ টার দিকে বাকৃবি ছাত্র-শিক্ষক কেন্দ্রে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশুপালন অনুষদের পশু বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো: রুহুল আমিন, গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিউট এর প্রফেসর প্রফেসর ড.এম নজরুল ইসলাম, সহযোগী প্রফেসর ড.এ.কে.এম. আহসান কবীর, পোল্ট্রি […]

» Read more

কবি সুফিয়া কামালের ১০৬তম জন্মদিন আজ

নিজস্ব প্রতিনিধি: নারীমুক্তি, সামাজিক-সাংস্কৃতিক ও গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা কবি সুফিয়া কামালের ১০৬তম জন্মদিন আজ। ১৯১১ সালের ২০ জুন বরিশালের শায়েস্তাবাদে একটি অভিজাত পরিবারে তার জন্ম। সুফিয়া কামাল যে পরিবারে জন্মগ্রহণ করেছিলেন সেখানে নারী শিক্ষাকে প্রয়োজনীয় মনে করা হতো না। তার বাবা সৈয়দ আবদুল বারী ছিলেন একজন আইনবিদ। মা সাবেরা বেগমের কাছে পড়তে শেখেন তিনি। তিনি ছিলেন বাংলা ভাষার বিশিষ্ট কবি […]

» Read more

কুড়িগ্রামে পাট উৎপাদন ও বাজার সম্প্রসারন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে পাট উৎপাদন ও পাটজাত পন্যের বাজার সম্প্রসারন বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা পরিষদ মিলনায়তনে কেয়ার বাংলাদেশ এ কর্মশালার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আক্তার হোসেন আজাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মকবুল হেসেন, সদর উপজেলা চেয়ারম্যান পনির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা […]

» Read more

আখের রস পানের উপকারিতা

কৃষি ডেস্ক: গরমের সময় আখের ঠাণ্ডা রসের মজাই আলাদা। এটি শুধু গরমেই প্রশান্তি দেয় না পাশাপাশি নানা ধরনের রোগ থেকেও বাঁচায়। এই রস পানে আপনি প্রচুর শক্তি পাবেন। গ্লাইসেমিক ইনডেক্স কম থাকায় ডায়াবেটিসের রোগীর জন্য ভাল পানীয়। এটি আপনাকে ডিহাইড্রেশন থেকে রক্ষা করবে। রয়েছে আরো অনেক উপকারিতা রয়েছে। জানব সেগুলো: ত্বকের জন্য উপকারী: আখের রসে প্রচুর আলফা হাইড্রোক্সি এসিড এবং গ্লাইকোলিক […]

» Read more

এবার কৃষকের ঈদ আনন্দ সন্দ্বীপে

নিজস্ব প্রতিনিধি: চ্যানেল আই-এর জনপ্রিয় ঈদ আয়োজন কৃষকের ঈদ আনন্দের ফার্মার্স গেইম শোর মূল পর্ব এবার ধারণ করা হয়েছে চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে। বঙ্গোপসাগর ও মেঘনার মোহনায় বাউরিয়া মাঠে অনুষ্ঠিত হয়েছে কৃষকের নানারকম খেলাধুলা। কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ প্রতিবারের মতো এবারো কৃষকের ঈদ আনন্দে যুক্ত করেছেন নতুন নতুন বিষয়। ঘটনা পরাম্পরায় প্রামাণ্য চিত্র নির্মাণের জন্য ছুটে গেছেন […]

» Read more

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে ২জন নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফের গুলিতে দুইজন নিহত হয়েছেন। সোমবার ভোরে গোমস্তাপুরের চাড়ালডাঙ্গা সীমান্তে এ ঘটনা ঘটে। নিহতরা বাংলাদেশ না ভারতের নাগরিক তা প্রশাসনের কেউ নিশ্চিত করতে পারেনি। এলাকাবাসী সূত্রে জানা গেছে, চাড়ালডাঙ্গা সীমান্ত এলাকা দিয়ে ভোরে ভারত থেকে গরু নিয়ে আসার পথে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ওই দুইজন নিহত হয়েছেন। তাদের মরদেহ বিএসএফের […]

» Read more
1 … 9 10 11 12 13 … 30