বায়তুল মোকাররমে জুমা পড়াবেন মসজিদে নববীর ইমাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সফররত মসজিদে নববীর সিনিয়র ইমাম ও খতিব ড. আবদুল মুহসিন আল কাসিম শুক্রবার (০৭ এপ্রিল) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজের ইমামতি করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল। ইসলামিক ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রথমবারের মতো বাংলাদেশ সফর করছেন মক্কা-মদিনার ইমাম ও সিনিয়র প্রশাসনিক কর্মকর্তারা। বুধবার (৫ এপ্রিল) ভোর রাতে সৌদি এয়ারলাইন্সের বিশেষ […]

» Read more

মাশরাফি ভাই আমার কাছে স্পেশাল: সাকিব

স্পোর্টস ডেস্ক: শেষ টি-২০ ম্যাচ ছিল ক্যাপ্টেন মাশরাফির, আপনার মতামত কী? ধারাভাষ্যকারের এমন প্রশ্নের জবাবে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বলেন, সাম ওয়ান ইজ ভেরি স্পেশাল। বৃহস্পতিবার (৬ এপ্রিল) ম্যাচ শেষে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার গ্রহণের সময় মাশরাফিকে নিয়ে সাকিব আরো বলেন, আমরা একই জায়গা থেকে উঠে এসেছি, আমি যখন জাতীয় দলে খেলতাম না, তারও আগে থেকে এই মানুষকে […]

» Read more

বাকৃবিতে স্নাতক ডিগ্রীর গুণগত মানোন্নয়ন কর্মশালার সমাপনী

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত স্নাতক ডিগ্রীর গুণগত মানোন্নয়ন বিষয়ক কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বৃহঃপতিবার (৬মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সম্মেলন কক্ষে ‘বাকৃবির স্নাতক ডিগ্রীর গুণগত মানোন্নয়ন: শিক্ষার্থীদের উপলব্ধি ও প্রতিক্রিয়া’ বিষয়ক ঐ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক প্রফেসর ড. মো. ছোলায়মান আলী ফকির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে […]

» Read more

মাশরাফির টি-টোয়েন্টি অধ্যায়

খেলাধুলা ডেস্ক: ‘আমি কখনই টি-টোয়েন্টি ক্রিকেট উপভোগ করিনি’- এই ফরম্যাটকে বিদায় বলার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মন্তব্য করেছিলেন মাশরাফি বিন মুর্তজা। কিন্তু পরিসংখ্যান দেখলে মনেই হতে পারে এমন মন্তব্য যেন অভিমান আর পারিপার্শ্বিক ‘চাপ’ থেকে বলেছেন বাংলাদেশ অধিনায়ক। শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোয় দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস করতে নেমে মাশরাফি হুট করেই ঘোষণা দেন চলতি সিরিজের পর আর ২০ ওভারের […]

» Read more

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন মিসবাহ

খেলাধুলা ডেস্ক : অনেক দিন ধরেই চলছিল গুঞ্জন। অবশেষে এল আনুষ্ঠানিক ঘোষণা। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক মিসবাহ-উল-হক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২১ এপ্রিল শুরু তিন ম্যাচের টেস্ট সিরিজই তার শেষ। বৃহস্পতিবার লাহোরে এক সংবাদ সম্মেলনে অবসরের ঘোষণা দেন মিসবাহ, ‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি আমি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজই আমার শেষ।’ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় […]

» Read more

‘কোনো কিছু বিকিয়ে দিয়ে ভারতের সঙ্গে চুক্তি নয়’ -ওবায়দুল কাদের

চট্টগ্রাম প্রতিনিধি : ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই সবকিছু করতে হবে। কিন্তু সরকার কোনো কিছু বিকিয়ে দিয়ে ভারতের সঙ্গে চুক্তি করবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের চান্দগাঁও থানার মোহরা এলাকায় প্রয়াত আওয়ামী লীগ নেতা সেকান্দর হায়াত খানের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য […]

» Read more

কম্প্রেসার উৎপাদন ইউনিট উদ্বোধনে ওয়ালটন ইন্ডাস্ট্রিয়াল পার্কে অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি : দেশের প্রথম ফ্রিজ কম্প্রেসার উৎপাদন ইউনিট উদ্বোধন করতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ওয়ালটন ইন্ডাস্ট্রিয়াল পার্কে এসেছেন। বৃহস্পতিবার সকালে তিনি গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাইটেক ও মাইক্রোটেক ইন্ডাস্ট্রিজ পার্কে এসে পৌঁছান। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ওয়ালটন গ্রুপের ভাইস চেয়ারম্যান এসএম নূরুল আলম রেজভী। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের পরিচালক এসএম শামসুল আলম, […]

» Read more

এবার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা দক্ষিণ কোরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক : প্রতিবেশী উত্তর কোরিয়ার যে কোনো প্রান্তে আঘাত হানতে সক্ষম এমন একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে দক্ষিণ কোরিয়া। বৃহস্পতিবার দেশটির বার্তা সংস্থা ইয়োনহাপ এ তথ্য জানিয়েছে। এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাত্র একদিন আগে বুধবার পূর্বাঞ্চলীয় বন্দর সিনপো থেকে জাপান সাগরে একটি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল উত্তর কোরিয়া। পিয়ংইয়ং দাবি করেছে এটি তাদের শান্তিপূর্ণ ক্ষেপণাস্ত্র পরীক্ষার অংশ। উর্ধ্বতন কর্মকর্তাদের বরাত দিয়ে ইয়োনহাপ […]

» Read more

কুসিক মেয়রের চেয়ারে আরিফুল

সিলেট সংবাদদাতা: বরখাস্তের আদেশ স্থগিত করে দেয়া হাইকোর্টের আদেশ চেম্বার আদালত বহাল রাখায় নিজের চেয়ারে বসলেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় মেয়রের চেয়ারে বসেন তিনি। গাড়ি দিয়ে নগর ভবনে পৌঁছালে সিটি ওয়ার্ড কাউন্সিলরসহ কর্পোরেশনের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে বরণ করেন। এসময় আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, আমার বিরুদ্ধে অবিচার করা হয়েছিল। আমি বিচার […]

» Read more

বাকৃবিতে ছাত্রলীগের উপর ছাত্রদলের হামলা: আহত ৮

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্রদলের হামলায় ছাত্রলীগের আট কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ বুধবার (৫মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ওই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা একটার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কর্মীরা ক্যাম্পাসের প্রধান ফটকে উৎপাদনমুখী শিক্ষাব্যবস্থার দাবি নিয়ে লিফলেট বিতরণ করেন। পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে ছাত্রদলের সাধারণ সম্পাদক জসিমউদ্দিন ও সাংগঠনিক […]

» Read more
1 19 20 21 22 23 26