একুশে পদক পেলেন ২৪ জন বিশিষ্ট ব্যক্তি

নিউজ ডেস্ক: বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ২৪ জন বিশিষ্ট নাগরিক চলতি বছর (২০২২) একুশে পদক পেয়েছেন। রবিবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে বিশিষ্টজনদের হাতে পদক তুলে দেওয়া হয়। সস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন। প্রধানমন্ত্রীর পক্ষে পদক হস্তান্তর করেন […]

» Read more

মন্ত্রিসভার বৈঠকে ‘জয় বাংলা‘ কে জাতীয় স্লোগান করার সিদ্ধান্ত

নিউজ ডেস্ক: আজ মন্ত্রিসভার বৈঠকে ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। রোববার (২০ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে নেওয়া সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে যোগ দেন। জয় বাংলাকে জাতীয় […]

» Read more

আটলান্টিক মহাসাগরে কার্গো জাহাজে আগুন, পুড়ছে বিলাসবহুল গাড়ি

নিউজ ডেস্ক: আটলান্টিক মহাসাগরে ভাসমান এক পণ্যবাহী জাহাজে পুড়ছে হাজার হাজার বিলাসবহুল গাড়ি। সংবামাধ্যম সিএনএন’র এক প্রতিবেদনে জানা যায়, অগ্নিকাণ্ডের পর জাহাজের চালকসহ কর্মীরা এটিকে মাঝসাগরে পরিত্যক্ত অবস্থায় ফেলে আসতে বাধ্য হন। পানামার পতাকাবাহী ‘দ্য ফেলিসিটি এইস‘ নামের কার্গো জাহাজটি জার্মানি থেকে যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের ডেভিসভিলে বন্দরে যাবার পথে বুধবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আগুন লাগে। পর্তুগালের নৌবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার জাহাজটির […]

» Read more

মান্না দে-র ‘কফি হাউস’ গানকে সাত ন্যাকার ঘ্যানঘ্যান বললেন ভারতীয় পরিচালক

বিনোদন ডেস্ক: মান্না দের কালজয়ী গান ‘কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই…’ নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন ভারতীয় পরিচালক সোহিনী দাশগুপ্ত। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘কফি হাউস’ গানটি নিয়ে পোস্ট দেন সোহিনী। পোস্টে তিনি লিখেছেন, কফি হাউসের সেই আড্ডাটা ভীষণ লুজার সং! সাতটা ন্যাকার ঘ্যানঘ্যান। নস্টালজিয়ারও একটা স্ট্যান্ডার্ড থাকা উচিত। নিজের পোস্টের নিচে পরিচালক জানিয়েছেন, সকালে রেডিওয় […]

» Read more

গাড়িচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

নিউজ ডেস্ক: শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে কুমিল্লার দাউদকান্দিতে কর্তব্যরত অবস্থায় গাড়িচাপায় নামে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. জাহাঙ্গীর আলম (৪৫) শেরপুর জেলার বাসিন্দা। তিনি হাইওয়ে পুলিশের দাউকান্দি থানায় উপ-পরিদর্শক পদে কর্মরত। পুলিশ জানায়, দাউদকান্দি হাইওয়ে থানার রাত্রিকালীন মোবাইল ১-এর ইনচার্জ হিসেবে শুক্রবার রাতে ডিউটিরত ছিলেন […]

» Read more

বিপিএলে কুমিল্লার শ্বাসরুদ্ধকর জয়

নিউজ ডেস্ক: বিপিএলের ফাইনালে শ্বাসরুদ্ধকর ম্যাচে বরিশালকে ১ রানে হারিয়েছে কুমিল্লা। তৃতীয়বারের মতো শিরোপা নির্ধারণী ম্যাচ খেলতে নেমে শেষ হাসি হাসলো কুমিল্লা। বিপিএলে এ নিয়ে আটবার অংশ নিয়েও একবারও শিরোপা ছুঁয়ে দেখা হয়নি বরিশালের। বরিশাল বুলস, বরিশাল বার্নাস কিংবা শেষমেশ ফরচুন বরিশাল বারবার ফ্র্যাঞ্জাইজি বদল হলেও ভাগ্য বদল হলো না। এবার স্বপ্ন ছোঁয়ার খুব কাছাকাছি গিয়েও ফিরতে হয়েছে আশা ভঙ্গের […]

» Read more

রাবি হল থেকে এক শিক্ষার্থীর বিছানাপত্র বের করে দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মাদার বখ্শ হল থেকে এক আবাসিক শিক্ষার্থীর বিছানাপত্র বের করে দেওয়ার অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীর বিরুদ্ধে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে হলের ১৫৩ নম্বর কক্ষ থেকে বিছানাপত্র বের করে দেওয়ার এ ঘটনা ঘটে। পরে আবাসিক শিক্ষক গিয়ে বিষয়টি মিমাংসা করেন। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম মহিবুল্লাহ। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। অন্যদিকে অভিযুক্ত ছাত্রলীগ […]

» Read more

ড. শামসুজ্জোহা: ছাত্রদের বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করা মহান শিক্ষক

নিজস্ব প্রতিনিধি: ‘আজ আমি ছাত্রদের রক্তে রঞ্জিত। এরপর কোনো গুলি হলে তা ছাত্রদের না লেগে যেন আমার গায়ে লাগে।’ ১৯৬৯ সালের ১৭ ফেব্রুয়ারি পাকিস্তানি হায়েনাদের গুলিতে নিহত হওয়ার আগের দিন শিক্ষক সভায় এভাবেই বলেছিলেন তৎকালীন প্রক্টর শহীদ ড. শামসুজ্জোহা। ঠিক তাই হলো! পাকিস্তানি হানাদার বাহিনীর তার পরের দিন ১৮ ফেব্রুয়ারি এই মহান শিক্ষকের বুকে গুলি চালায়। তৎক্ষণাৎ তিনি মাটিতে লুটিয়ে […]

» Read more

করোনায় গতদিনের চেয়ে বেড়েছে মৃত্যু; কমেছে শনাক্ত

ctg corona

নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা দেশে আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৩১ জনে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একই সময়ে নতুন করে আরও ২ হাজার ৫৮৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে […]

» Read more

দেশে তিন ধাপ অবনতি হলেও বিশ্বে তিন ধাপ উন্নতি বাকৃবি’র

নিজস্ব প্রতিবেদকঃ উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে স্পেনের মাদ্রিদভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ওয়েবমেট্রিক্সের জরিপ অনুযায়ী দেশে তিন ধাপ পিছিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। তবে বিশ্বে তিন ধাপ উন্নতি হয়েছে বাকৃবি’র। এই র‌্যাঙ্কিংয়ের জানুয়ারি ২০২২ সংস্করণে বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে অষ্টম স্থানে রয়েছে বাকৃবি (বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ২৬৫৯)। এর আগে ২০২১ সালে ওয়েবমেট্রিক্সের ১৮তম সংস্কারে বাকৃবির অবস্থান ছিল পঞ্চম (বিশ্ব র‍্যাংকিং ২৬৬২)। এবছর বাংলাদেশের […]

» Read more
1 3 4 5 6 7 15